|

চুলের যত্ন নিন কাঠ বাদামের সাথে

কাঠবাদাম আমাদের কাছে অতি পরিচিত। স্বাদের তুলনায় কাঠবাদাম পুষ্টিগুণেই বেশি সমৃদ্ধ।

এই বাদামে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি, ই, ডি এবং উপকারী ফ্যাট। প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে রয়েছে – এনার্জি ৫৭৮ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ২০ গ্রাম, আঁশ ১২ গ্রাম, ফ্যাট ৫১ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, থায়ামিন ০.২৪ মিলিগ্রাম, রাইবোফ্লেভিন ০.৮ মিলিগ্রাম, নিয়াসিন ৪ মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড ০.৩ মিলিগ্রাম, ভিটামিন বি৬ ০.১৩ মিলিগ্রাম, ভিটামিন ই ২৬.২২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ২৪৮ মিলিগ্রাম, আয়রন ৪ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ২৭৫ মিলিগ্রাম, ফসফরাস ৪৭৪ মিলিগ্রাম, পটাশিয়াম ৭২৮ মিলিগ্রাম। এছাড়াও কাঠবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড অয়েল, জিঙ্ক, ফলিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজন।কাঠ বাদামের উপকারিতা সীমাহীন। এটা কে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্য বীজ। ভালো মানের কাঠবাদাম পাওয়া যায় উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়াতে। কাঠ বাদাম ভিটামিন এবং মিনারেলে ভরপুর। তাছাড়া কাঠ বাদামে আছে ডায়েট ফাইবার।

কাঠ বাদামের উপকারিতা এক দিনে বলে শেষ করা যাবে না। তাই আজ আমরা চুলের যত্নে কাঠ বাদামের উপকারিতা আলোচনা করবো-

  • কাঠবাদামের দুই ধরনের তেল হয়, একটি মিষ্টি আরেকটি তিতা। আর তিতা কাঠবাদামের তেল চুল পরিচর্যায় কাজে লাগে।
  • কাঠবাদামের তেলে থাকা ভিটামিন ই, ডি, পটাশিয়াম ম্যাগনিজিয়াম-এর অন্যতম উৎস যা চুলকে নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। কয়েক ফোঁটা ব্যবহারেই বেশ কাজ করে।
  • কাঠবাদামের তেলের সঙ্গে আরও কিছু উপদান মিলিয়ে ব্যবহার করলে চুল হয় আরও সাস্থ্যোজ্জ্বল।
  • চুল পড়া কমাতে ডিমের কুসুমের সঙ্গে ১ টেবিল-চামচ কাঠবাদামের তেল ও ১ টেবিল-চামচ মধু ভালোভাবে মেশাতে হবে। তারপর মিশ্রণটি চুলের গোড়া ও পুরো চুলে লাগিয়ে গরম তোয়ালে দিয়ে পুরো মাথা পেঁচিয়ে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। সবশেষে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। মাথায় নতুন চুল গজাতে ও চুল পড়া কমাতে মিশ্রণটি সপ্তাহে একবার ব্যবহার করতে হবে।
  • ক্ষতিগ্রস্ত চুল সারাতে কার্যকর। এক্ষেত্রে সমপরিমাণ বাদাম তেল ও কুসুম গরম নারিকেলের দুধ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি চুলে লাগিয়ে পুরো মাথা তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হবে।
  • ভঙ্গুর চুলের ক্ষেত্রে নারিকেলের দুধের পরিবর্তে অর্ধেক পাকা আভোকাডো মেশালে উপকার পাওয়া যাবে।
  • কয়েক ফোঁটা কাঠবাদামের তেল হাতের তালুতে নিয়ে চুলে ব্যবহার করুন। দেখবেন চুল আলোকোজ্জ্বল দেখাচ্ছে। সাধারণত কোঁকড়া চুলের জন্য এটি বেশি প্রযোজ্য।
  • কাঠবাদামের তেলে থাকা উপদান চুল ভালো রাখতে সহায়তা করে। এক্ষেত্রে মাথার ত্বকে কয়েক ফোঁটা বাদামের তেল নিয়ে ঘষলে চুলে হবে উজ্জ্বল। তাছাড়া চুল মজবুত ও ঘন করার পাশাপাশি চুলে পুষ্টি জোগাতে ও মাথার ত্বক মসৃণ রাখতে এই তেল বেশ কার্যকর।
  • নিয়মিত এই তেল মাথায় মালিশ করলে চুল হয় মসৃণ ও নরম। ফলে চুল সামলানও সহজ হয়। তাছাড়া কাঠবাদামের তেল মাথার ত্বকে রক্ত চলাচল ঠিক রেখে নতুন চুল গজাতে ও ভঙ্গুর চুল দ্রুত ঠিক করতে সাহায্য করে।
  • যখন কাঠবাদামের তেল মাখলে মাথার ত্বক, মৃত কোষ ও খুশকি নরম হয়। ফলে, ভালো শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করার সময় খুশকি ও মৃত কোষ খুব সহজেই উঠে আসে। তাছাড়া এভাবে মাথার ত্বকে মালিশ করা হলে লোমকূপ খুলে যায় এবং চুলের গভীরে তেল যেয়ে চুলে পুষ্টি যোগাতে সাহায্য করে।
  • শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে কাঠবাদামের তেল চুলে মাখুন। এটা মাথার ময়লা তেলের সঙ্গে উঠে আসবে। ফলে চুল ধোয়ার সময় তেলে সঙ্গে ময়লাও পরিষ্কার হয়ে যাবে।
  • মাথার ত্বকের ভিতর ঢুকে চুলের গভীর থেকে পুষ্টি যোগায় কাঠবাদামের তেল। ফলে চুল হয় নরম ও স্বাস্থ্যোউজ্জ্বল হয়।

আরও অনেক উপকারিতা রয়েছে কাঠ বাদাম তেলের।চুলে ব্যবহারের সাথে সাথে নিয়মিত কাঠ বাদাম খেলে ভিতর থেকে চুল পুষ্টি পাবে এবং চুলের সাথে সাথে ত্বক ও ভালো থাকবে।

ভালো মানের কাঠ বাদাম পেতে ক্লিক করুন 

 

Similar Posts

  • |

    চুলের যত্নে নারকেল তেল

    চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আদিকাল থেকে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে।  রুক্ষ, মলিন, প্রাণহীন চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলতে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার চুলকে করে তোলে নরম এবং কোমল। এছাড়া নারকেল তেলে আছে প্রোটিন, ফ্যাটি এসিড, ভিটামিন বি ও সি, এবং জিংক, পটাশিয়াম যা চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায়।...
  • চুল পড়া রোধ করবে ঘি

    খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য…

  • |

    শীতে পায়ের যত্ন

      শরীরের অন্য অংশের যতটা আমরা যত্ন নেই তার থেকে অনেক কম যত্ন নেই পায়ের, কিন্তু আমাদের যত্ন নেওয়া খুব দরকার । কারন পায়ের উপর দিয়ে সারা দিন অনেক কিছু হয় । আর এই পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রকৃতির প্রভাবে নিজেকে মানিয়ে নিতে পায়ের যত্নটাও জরুরি। শীতে পায়ের চামড়া…

  • |

    বিয়ের আগে পায়ের যত্ন

    বিয়ে প্রতিটি মেয়ের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন। প্রতিটি মেয়েই চান এই দিনটিতে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর লাগুক। তাই এই সময় মুখের পাশাপাশি পায়েরও নিতে হয় একটু বাড়তি যত্ন। সাধারণত মুখের যত্নের জন্য অনেক কিছু করা হলেও হাত-পাকে সবসময় অবহেলাই করা হয়। চিন্তা নেই, এই টিপসগুলো ১০ দিনেই আপনার পা জোড়াকে করে তুলবে…

  • ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা

    ত্বকের সুরক্ষা ও চুলের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…