টমেটো দিয়ে রূপচর্চা

আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে ব্যবহার করবেন জেনে নেওয়া জাক।

১) ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে টমেটোর ব্যবহার হয়ে আসছে বহুদিন কাল ধরেই । ১-২  টেবিল চামচ টমেটোর রস, ১ টেবিল চামচ কমলালেবুর রস ও ১ টেবিল চামচ শসার রস দিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। মুখের ত্বক ভালো করে পরিস্কার করে এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ২৫- ৩০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল।

২) তারুণ্য ধরে রাখতেও টমেটো বেশ কাজ করে। সালাদের জন্য কাটা টমেটো থেকে দুই ফালি টমেটো মুখেও ঘষুন। এর জন্য প্রথমে হালকা সাবান বা ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন এবং তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এবার ফালি করা টমেটো ১০ মিনিট মুখে ঘষে তা ১৫-২০  মিনিট পরে ধুয়ে ফেলুন।

৩) অ্যান্টি অক্সিডেন্ট থাকায়  টমেটো দাগমুক্ত ত্বকের জন্য বেশ উপকারী। এর জন্য আপনি যেভাবে ব্যবহার করবেন, ২ কাপ পানিতে ২-৩ টি টমেটো এবং ২-৩  চা চামচ মধুর একটি মিশ্রণ তৈরি করুন। তৈরি মিশ্রণটি প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে ফেলুন। মিশ্রণটি খাওয়ার ৩০-৪০ মিনিট পর সকালের নাস্তা করুন।এতে ভিতর থেকে কাজ করবে ।

৪)  ত্বকের রোদে পোড়া দাগ ও রোদের কারণে ক্ষতিগ্রস্থ ত্বকের জন্য সবচাইতে বেশি উপকারী হচ্ছে  টমেটো। ১ টি গোটা টমেটো  ২ ভাগ করে কেটে নিয়ে বিচির দিকের অংশ মুখে গলায় ও হাতে ঘষে নিন ভালো করে। রেখে দিন ১৫-২০  মিনিট। পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। প্রতিদিনের ব্যবহারে দাগ দূর করার পাশাপাশি ত্বককে আরও উজ্জ্বল করতে সাহায্য করবে ।

Similar Posts

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

  • আলুর রসে রূপচর্চা

    শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। আলু দিয়ে আবার রূপচর্চা হয় না কি এটাই তো ভাবছেন ? তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।প্রতিদিন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক। ১) আলু ও লেবুর রস ১ চা চামচ আলুর…

  • |

    চালের গুনাগুণ

    চালের গুঁড়া দিয়ে রূপচর্চা অবাক হচ্ছেন আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃতকোষ গুলা উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃতকোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণটা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃতকোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হল সবচেয়ে ভাল পদ্ধতি। চালের গুঁড়া ভাল স্ক্রাব এর কাজ করে।   যা যা লাগবে ২…

  • ত্বক উজ্জ্বল করবে টক দই

    টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে।  টক দই ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয় কর্মজীবিকার জন্য । বিশেষ করে আজকাল সবার এক অভিযোগ রোদে পোড়া দাগ কীভাবে কমাবো? এটার একদম সহজ সমাধান  হচ্ছে টক দই। টক দই কিভাবে ত্বকে ব্যবহার করবো তা জেনে নিন- ১) টক…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত। শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ -ঘুম থেকে…

Leave a Reply