
ঈদের আগে ত্বকের যত্ন
ত্বকের যত্ন, রূপচর্চা / August 28, 2017 / zahidulislamjunnunঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন।
জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ-
ব্ল্যাক হেডস দূর করুন
ঈদের আগেই দূর করে ফেলুন ত্বকের সব ব্ল্যাক হেডস। ঘরেই ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যবহার করতে পারেন চালের গুড়া কিংবা বেকিং সোডা। এছাড়াও আধা বাটা মসুর ডাল ব্যবহার করতে পারেন। প্রথমে ত্বক পরিষ্কার করে হালকা গরম পানির ভাপ মুখে নিন। এতে রোমকূপ গুলো খুলে যাবে। এরপর বেকিং সোডা, চালের গুড়া কিংবা আধা বাটা মসুর ডাল দিয়ে ব্ল্যাক হেডস যুক্ত স্থান গুলোতে আঙ্গুলের সাহায্যে ম্যাসাজ করুন। খুব জোরে চাপ দিয়ে ম্যাসাজ করবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। ব্ল্যাক হেডস পরিষ্কার হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন পুরো মুখে।

ফেস প্যাক লাগান
কাচা দুধের সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। একদিন পর পর এই ফেসপ্যাক ব্যবহার করুন। এই ফেসপ্যাকটি ত্বক উজ্জ্বল করবে এবং ত্বকের ময়লা দূর করবে। এছাড়াও প্রাকৃতিক ভাবে ত্বক ব্লিচ করতে চাইলে টমেটোর রস এক চা চামচ ও লেবুর রস এক চা চামচ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে যত্ন নিন
রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের খুব সাধারণ কিছু যত্ন করলে, সকালে ঘুম থেকে উঠে সতেজ ত্বক পাওয়া সম্ভব। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সব ধরণের মেকআপ ত্বক থেকে তুলে ফেলতে হবে। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর অ্যালোভেরার রস মুখে লাগিয়ে নিতে হবে। সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে। এছাড়াও পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে সেটাকে আইস কিউব করে রেখে দিতে পারেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে এই বরফটা ঘষে নিন। মুখ ধোয়ার প্রয়োজন নেই। সকালে উঠে দেখবেন আপনার ত্বক বেশ সতেজ হয়ে আছে।
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০

Facebook Comments