ত্বকের যত্নে দুধের সর

ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন।

১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়

ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল করে মুখে লাগিয়ে ফেলুন। দশ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মুখটা। এমনটা নিয়মিত করতে পারলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। উল্লেখ্য, দুই চামচ দুধের সরের সঙ্গে এক চামচ মধু, এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রনটি মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন মুখটা।

২) ত্বককে পরিষ্কার করে

সারা দিন ধরে বাহিরের ধূলো-বালি আমাদের ত্বকে লেগে মারাত্মক ক্ষতি করে। তাই দিনের শেষে দুধের সরকে কাজে লাগিয়ে ত্বককে পরিষ্কার করতে পারেন। আসলে দুধের সর স্কিনের ভিতরে লুকিয়ে থাকে ক্ষতিকর উপাদানগুলোকে বের করে দেয়। ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না। এক্ষেত্রে একটা বাটিতে অল্প পরিমাণে দুধের সর ও পাকা পেঁপে নিয়ে একযোগে মিশিয়ে ভাল করে মুখে লাগিয়ে মাসাজ করতে হবে। কয়েক মিনিট পরে ধুয়ে ফেলুন।

৩) ত্বকের ব্রণ কমিয়ে দেয়

ত্বকের ব্রণ কমাতে দুধ ও দুধের সর খুবই কার্যকরী। এক্ষেত্রে দুই চামচ দুধের সরের সঙ্গে এক চামচ মধু এবং অল্প পরিমাণে গরম পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটা মুখে এবং গলায় লাগিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। এরপর মুখটা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রসঙ্গত, নিয়মিত দুধ খাওয়া শুরু করলেও কিন্তু সমান উপকার পাবেন।

৪) ত্বকের প্রদাহ কমায়

বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, পরিবেশ দূষণ এবং আরও নানা কারণে ত্বকের ভিতরে প্রদাহ সৃষ্টি হয়। ফলে নানাবিধ ত্বকের রোগ মাথা চাড়া দিযে ওঠার আশঙ্কা বেড়ে যায়। তাই ত্বকের পরিচর্যায় কাজে লাগাতে হবে দুধ বা দুধের সরকে। এক্ষেত্রে অল্প পরিমাণ দুধের সর নিয়ে যদি মুখে লাগাতে পারেন, তাহলে নিমেষে প্রদাহ কমে যাবে।

৫) মৃত কোষের আবরণ সরিয়ে ফেলে

ত্বকের উপরে জমতে থাকা মৃত কোষেদের কারণে ত্বকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই ত্বকের পরিচর্যায় দুধের সরকে কাজে লাগাতে ভুলবেন না। এক্ষেত্রে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে এক চিমটি লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর তাতে দুধের সর মিশিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর সেই মিশ্রনটি মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করলেই ফল পাওয়া যাবে।

 

Similar Posts

  • |

    গরমে ছেলেদের ত্বকের যত্ন

    অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়। এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-   যেভাবে করবেনঃ   প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।…

  • |

    কমলা খেয়ে তার খোসা ফেলে দিচ্ছেন !

    জেনেনিন কমলার খোসার এই ব্যবহার গুলো কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার। কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার…

  • মুখের সৌন্দর্যে ঘি

    কর্মব্যস্ত দিনের শেষে ত্বক কেমন শুষ্ক হয়ে যায়, ত্বকের আর্দ্রতা কমে বলিরেখাও প্রকাশ পেতে শুরু করে। ফলে অসময়ে ত্বক বুড়িয়ে যায়। সেই সঙ্গে কমে সৌন্দর্য। এ ক্ষেত্রে সমপরিমাণ ঘি এবং পানি নিয়ে তা ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট করার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে রোজ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা…

  • |

    মাজু ফলের গুনাগুন

    ভ্যাজিনা টাইটিং,ব্রেস্ট টাইটিনিং আর পিম্পল রিমুভ এর জন্য মাজুফল বেস্ট।মাত্র কয়েক টা তেই কাজ হয়। আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায়।  মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন, ভ্যজিনা, ব্রেস্ট টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে কোরিয়া /চায়নার মহিলারা ব্যবহার করে আসছে। এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের।…

  • |

    ঈদের আগে ত্বকের যত্ন

    ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ- ব্ল্যাক হেডস…

  • ত্বক উজ্জ্বল রাখবে টমেটো

    স্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি এর উপস্থিতি। সামান্য অম্ল প্রকৃতির টমেটোয় প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয়…

Leave a Reply