|

ঘরে বসে বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্বাদের শিক কাবাব

আসছে কোরবানির ঈদ। এই ঈদে ঘরে প্রচুর মাংস থাকে। একই স্বাদের মাংস ভুনা খেতে খেতে বিরক্ত না হয়ে মাংস দিয়ে তৈরি করতে পারেন বিভিন্ন রকম আইটেম। যেমন, শিক কাবাব। ঘরেই একদম রেস্তোরাঁর মতো শিক কাবাব তৈরি করা সম্ভব। আসুন দেখে নেই কি করে ঘরে বসেই বানাতে পারবেন শিক কাবাব।

উপকরণ
গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম (পাতলা এবং লম্বা করে কেটে নেয়া)
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ২ চা চামচ
পেঁপে বাটা আধা কাপ

 

পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
পোস্ত দানা বাটা ২ চা চামচ
সরিষার তেল পরিমাণ মতো
লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ
গরম মসলা গুড়া ২ টেবিল চামচ
টক দই ১ কাপ
চিনি ১/৪ চা চামচ
লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী

  • প্রথমে গরুর মাংস ধুয়ে পাতলা ফিতার মতো করে কেটে নিন।
  • মাংসে সব উপকরণ এবং সরিষার তেল মাখিয়ে ১২-১৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
  • মাংসগুলো শিকে গেঁথে নিন।
  • শিক কাবাবের চুলায় কয়লা জ্বালিয়ে নিন।
  • কয়লার চুলোয় কাবাবের শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেদ্ধ করুন।
  • মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে সালাদ এবং নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মজাদার শিক কাবাব।

Similar Posts

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…

  • |

    বিফ ফ্রাইড কাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ১ কেজি গোল গোল বা লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সিরকা আধা কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ। লবণ স্বাদ অনুযায়ী ও রসুন বাটা ১ টেবিল চামচ করে। ভাজার জন্য তেল এবং ভাজার সময় মোটা করে পেঁয়াজ কাটা আধা কাপ ও আস্ত কাঁচামরিচ ৫-৬টি।   প্রস্তুত প্রণালি : প্রথমে…

  • |

    আম-পেঁপে মাংস

    উপকরণ : হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ৫০০ গ্রাম, পাকা পেঁপের পিউরি আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুন ও আদাবাটা ২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো (কম কম), তেল ২ টেবিল চামচ, পানি আধা কাপ। ম্যাঙ্গো সসের জন্য : পাকা আমের পিউরি এক কাপের একটু কম, ভিনেগার সিকি কাপ, লেবুর রস ১ টেবিল…

  • |

    বাহারি শুটকির ভর্তা

    শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই । উপকরণ ঃ দুই রকম শুঁটকি- দেড় কাপ পিঁয়াজ- বড়ো- ২টি রসুন- বড়ো ২টি শুকনামরিচ- ৭-৮টি কাঁচামরিচ- ৪-৫টি হলুদ গুঁড়া- সামান্য লবণ- স্বাদমতো ধনেপাতা- ইচ্ছা প্রণালী ঃ -শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে…

  • |

    শিককাবাব

    উপকরণ : গরুর হাড়ছাড়া মাংস ৫০০ গ্রাম পাতলা ফিতার মতো করে কেটে নিতে হবে। আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, পেঁপে বাটা আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেস্তদানা বাটা ২ চা চামচ, বাদাম বাটা ২ চা চামচ। লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ১ টেবিল চামচ,…

  • |

    সুস্বাদু মশলা করলা

    করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে…