কাজু পুরি

উপকরণ : কাজু বাদাম ১ কাপ, ময়দা ১ কাপ, গুঁড়া দুধ ২ চা চামচ, পানি প্রয়োজনমতো, এলাচ গুঁড়া ২টি, হলুদ রং সামান্য, তেল বা বাটার ভাজার জন্য, লবণ সামান্য।

প্রণালি : একটি পাত্রে কাজু বাদামগুলো মিহি করে গুঁড়া করে নিন। এবার তাতে ময়দা, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া, হলুদ রং, লবণ ও প্রয়োজনমতো পানি মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিন। চুলায় কড়াই দিয়ে তা গরম হলে পুরিগুলো মাঝারি আঁচে সেঁকা তেলে ভেজে নিন।

Similar Posts

  • তাল পরোটা

    উপকরণ : পাকা তাল ১টি, ময়দা ৪ কাপ, চিনি ১ কাপ, খাবার সোডা ১ চিমটি, এলাচ গুঁড়া ১ চিমটি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে তাল খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এবার একটি পাত্রে ময়দা, চিনি, এলাচ গুঁড়া, খাবার সোডা ও পাকা তালের রস দিয়ে শক্ত ডো তৈরি করুন। এবার লেচি কেটে…

  • আলু পরোটা

    উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো। প্রণালি: পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে…

  • আলু-পরোটা

    উপকরণ: (ক) ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ ১ চিমটি, তেল/ঘি ২ টেবিল-চামচ, কুসুম গরম পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য। পুরের জন্য: সেদ্ধ আলু ১ কাপ (চটকে নেওয়া), বেরেস্তা ১ টেবিল-চামচ, (শুকনো মরিচ ২টি, জিরা আধা চা-চামচ, এলাচ ১টি, দারচিনি ১ টুকরা) ১ টেবিল-চামচ তেল দিয়ে ভেজে বেটে নিতে হবে। লবণ স্বাদমতো। সব উপকরণ দিয়ে…

  • মিষ্টি পরোটা

    উপকরণ: ময়দা ১ কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি আধা কাপ, ভাজার জন্য তেল বা ঘি, ডিম একটি। খাস্তা: ঘি, ময়দা দিয়ে মাখিয়ে খাস্তা বানাতে হবে। প্রণালী: ময়দার সঙ্গে ১ টেবিল চামচ ঘি, লবণ ও ডিম দিয়ে ময়ান দিয়ে মাখিয়ে ১৫-২০ মিনিট রাখতে হবে। এবার রুটি বানিয়ে রুটি চার টুকরা করে কেটে এক…

  • মোগলাই পরোটা

    উপকরণ: ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, তেল ১ টেবিল চামচ। প্রণালী: ময়দা, তেল, লবণের ময়ান দিয়ে পানি দিয়ে ছেনে নিতে হবে। এবার গোল্লা বানিয়ে আধা কাপ তেলে চুবিয়ে এক ঘণ্টা রাখতে হবে। পুর: মাংসের কিমা আধা কাপ, আদা আধা চা চামচ, রসুন আধা চা চামচ, এলাচ ১টি, দারচিনি ২ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল…

  • |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার ও স্বুসাদু নান রুটি

    বাসায় তৈরি করুন নান রুটি নান রুটি আমরা সবাই পছন্দ করি। সচরাচর বাসায় বানিয়েছি এমনটি মনে পড়ে না। আজকে একটু চেষ্টা করে দেখুনই না মজাদার নান রুটি বাসায় হয় কিনা। খুব সহজ এটি বানানোর প্রক্রিয়া। উপকরণঃ দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য) এক চা চামচ- ইষ্ট এক চামচ- চিনি লবণ (পরিমান মতো) তেল (পরিমান…