|

ঘরে বসেই তৈরি করুন মজাদার ও স্বুসাদু নান রুটি

বাসায় তৈরি করুন নান রুটি
নান রুটি আমরা সবাই পছন্দ করি। সচরাচর বাসায় বানিয়েছি এমনটি মনে পড়ে না। আজকে একটু চেষ্টা করে দেখুনই না মজাদার নান রুটি বাসায় হয় কিনা। খুব সহজ এটি বানানোর প্রক্রিয়া।

উপকরণঃ

দুইকাপ ময়দা ( ৬ টা রুটির জন্য)

এক চা চামচ- ইষ্ট

এক চামচ- চিনি

লবণ (পরিমান মতো)

তেল (পরিমান মতো)

রসুন কুচি- ৪ কোয়া

বাটার -ব্রাশ করার জন্য সামান্য

প্রস্তুত প্রণালীঃ 

একটি পাত্রে পানি গরম দিন । খামির বানানোর পাত্রে দুইকাপ ময়দা নিন। এক চা চামচ ইষ্ট নিন। তবে এর আগে ময়দায় পরিমান মতো লবণ ও এক চা চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ইষ্ট পানিতে গুলে নিয়ে ময়দায় দিয়ে মাখাতে থাকুন এবং প্রয়োজনমতো গরম পানি দিয়ে দিয়ে খামির বানান।

খামির হয়ে গেলে এবার তেল দিয়ে আবারও খামির মলে মলে আরো নরম করে নিন। খামিরকে একটা ধাতব/প্লাস্টিকের পাত্রে কিছুক্ষন রেখে গরম করা পানি পাত্রের উপর দিয়ে দিন (চুলা নিভিয়ে রাখুন)। পানি থেকে উঠা বাষ্প খামিরের তলায় লাগবে, খামির হালকা গরমে ফুলে উঠবে। মিনিট বিশেক পর খামির তুলে দেখুন। ফুলে বড় হয়েছে এবং ভাল ঘ্রাণ বের হচ্ছে। রুটি বেলার জন্য খামিরকে ছয় ভাগে ভাগ করুন (ছোট বানাতে চাইলে দুইকাপ ময়দায় আটটি বানাতে পারেন) রুটি বেলে নিন।

তাওয়া গরম করে সাধারন রুটির মত করে সেঁকে নিন। তবে ভাল একটা পাতলা কাপড় দিয়ে চাপ দিয়ে দিয়ে সেঁকে নিন। যাতে রুটির প্রতি অংশে আগুনের আঁচ লাগে। এর পর রুটির একপাশে বাটার ব্রাশ করে রসুন কুচি দিয়ে চুলার নিচে প্লেটে দিয়ে দিন। ৫ মিন পর নামিয়ে নিন।  হয়ে গেল ঘরে তৈরি রুটি। অভেনে করতে চাইলে এই সেঁকার বিষয়টি থাকবে না। ১৮০ ডিগ্রি তাপে ১০ মিন বেক করুন। ৫ মিন পরে রসুন কুচি ও বাটার ব্রাশ করে দিন। অনেকেই নানে রঙ আনতে ধনে পাতা কুচি দেন। চাইলে আপনিও দিতে পারেন।

Similar Posts

  • মুচমুচে ঝরকা

    উপকরণ : ময়দা ২ কাপ, লবণ সিকি চা-চামচ, তেল ২ টেবিল চামচ ও ভাজার জন্য। পানি আধা কাপ, রোস্ট করা সাদা তিল ২ টেবিল চামচ। শিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ কাপ, গোলাপজল ২ চা-চামচ, জাফরান সিকি চা-চামচ (গোলাপজলে ভিজিয়ে রাখুন)। প্রণালি : চিনির সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করুন।…

  • |

    শীতের বিকেলে আড্ডা জমে উঠুক লুচি আর আলুর দমের সাথে

    শীতের বিকেলে বাসায় যদি মেহমান আসে, তখন রান্না করাটা ও ঝামেলা হয়ে যায়। তাছাড়া, বাসায় বাচ্চাদের ও প্রতিদিন নানা রকম নাস্তা বানিয়ে দিতে হয়। বাচ্চারা প্রতিদিন একরকম খাবার খেতে চায় না, এমন কি বড়দের ও তা ভালো লাগে না। তাই আপনার রান্নার ঝামেলা কমাতে এবং অন্য রকম স্বাদের নাস্তায় আজ আমরা এনেছি মচমচে লুচি আর…

  • মচমচে ফ্রেঞ্চ ফ্রাই-

    ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। কম সময়ে সহজেই ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। বিকালের নাস্তা আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজার একটি খাবার।   আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-   উপকরণ আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য…

  • |

    সুস্বাদু মশলা করলা

    করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে…

  • সবজি পরোটা

    উপকরণ: পেঁপে মিহি কুচি করা ১ কাপ, ময়দা ২ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ, লবণ ১ চা চামচ, ধনে পাতা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি করা পরিমাণমতো, ডিম ১টা, বাঁধাকপি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ, পানি পরিমাণমতো, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৪…

  • কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

      আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না… এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে…