গুঁড়া দুধে রুপচর্চা!

ত্বকের যত্নে আমরা কত কিনা ব্যবহার করি। তবে এক্ষেত্রে কাঁচা দুধের ব্যবহার আদিযুগ থেকে চলে আসলেও কখনও গুঁড়া দুধ ব্যবহারের চিন্তা কি মাথায় এসেছে? না এসে থাকলে এবার মাথায় আনুন।

সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভাল করে মিশে গেছে, তখন পেস্টটি মুখে লাগিয়ে কম করে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা।

প্রসঙ্গত, সপ্তাহে কম করে ২-৩ দিন এই ভাবে ত্বকের পরিচর্যা করলে ত্বকতের হারিয়ে যাওয়া আদ্রতা তো ফিরে আসবেই। সেই সঙ্গে স্কিন টানটান হয়ে উঠবে। ফলে ত্বকের বয়স কমবে চোখে পরার মতো!

মুহূর্তেই ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে চান? তাহলে এক্ষুণি পরিমাণ মতো বাদাম নিয়ে তা গুঁড়ো করে পাউডার বানিয়ে ফেলুন। তারপর তার সঙ্গে সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এবার মিশ্রনটি সারা মুখে লাগিয়ে ভাল করে মাসাজা করুন। এমনটা করলে ত্বকের উপরিঅংশে জমে থাকা মৃত কোষেদের স্তর সরে যাবে। ফল ত্বক শুধু উজ্জ্বল হয়ে উঠবে না। সেই সঙ্গে স্কিন টোনেরও উন্নতি ঘটবে চোখে পরার মতো। ফলে ফর্সা ত্বক পাওয়ার স্বপ্ন পূরণ হবে চোখের পলকে।

আবার, পরিমাণ মতো চালের গুঁড়োর এবং মিল্ক পাউডার নিয়ে একবাটি জলে তা কিছু সময় ভিজিয়ে রেখে দিন। ১৫-২০ মিনিট পরে চালের গুঁড়োটা বেটে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর সেই পেস্টটির সঙ্গে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মুখটা। এই ফেসপ্যাকটি ত্বকের অন্দরে জমে থাকা ময়লাদের ধুয়ে ফেলতে এবং ব্ল্যাক হেইডস দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

Similar Posts

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

  • সৌন্দর্যচর্চায় পাতা

    সৌন্দর্যচর্চায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে বহু আগে থেকেই। আমরা অনেকেই হয়তো জানি না প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাতা। আমরা অনেকেই জানি ত্বক ও চুলের পরিচর্যায় নিম ও তুলসীপাতার উপকারিতার কথা । তাই সৌন্দর্যচর্চায় এ দুই পাতার জনপ্রিয়তা অনেক বেশি। তবে ২ টি পাতা ছাড়াও আমাদের পরিচিত আরও অনেক পাতা আছে, যাদের…

  • |

    ঈদের আগে ত্বকের যত্ন

    ঈদের দিনটায় নিজেকে সবার মাঝে উজ্জ্বল দেখাতে কে না চায় বলুন? আর তাই তো ঈদ নিয়ে এত প্রস্তুতি থাকে সবার। পোশাক, গহনা, প্রসাধনী সব প্রস্তুত, কিন্তু আপনার ত্বক প্রস্তুত তো? ঈদের খুব বেশি সময় বাকি নেই। তাই এখন থেকেই শুরু করে দিন ত্বকের যত্ন। জেনে নিন ঈদের আগে ত্বকের যত্ন সম্পর্কে কিছু পরামর্শ- ব্ল্যাক হেডস…

  • |

    মাজু ফলের গুনাগুন

    ভ্যাজিনা টাইটিং,ব্রেস্ট টাইটিনিং আর পিম্পল রিমুভ এর জন্য মাজুফল বেস্ট।মাত্র কয়েক টা তেই কাজ হয়। আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায়।  মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন, ভ্যজিনা, ব্রেস্ট টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে কোরিয়া /চায়নার মহিলারা ব্যবহার করে আসছে। এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের।…

  • |

    কমলা খেয়ে তার খোসা ফেলে দিচ্ছেন !

    জেনেনিন কমলার খোসার এই ব্যবহার গুলো কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার। কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার…

  • ত্বকের সুরক্ষায় বরফের ব্যবহার

    ত্বক হল আমাদের সৌন্দর্যের প্রতীক। ত্বককে ভালো রাখার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে থাকি। এর পেছনে প্রচুর সময় ও শ্রম অপচয় করে থাকি। দামি দামি ক্যামিকাল প্রোডাক্টও ব্যবহার করি। আবার কেউ কেউ ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করে। দিনের শেষে ভুলেই যাই হাতের কাছে একটি অপরিহার্য উপাদান আছে যা ত্বকের সব সমস্যার সমাধানের জাদুকাঠি। ত্বকের জন্য…

Leave a Reply