|

কমলা খেয়ে তার খোসা ফেলে দিচ্ছেন !

জেনেনিন কমলার খোসার এই ব্যবহার গুলো

কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার।

কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার দিয়ে বোতল পূর্ণ করে অপেক্ষা করুন ১০ দিন। এরপর কমলার খোসা উঠিয়ে দ্রবণটি ব্যবহার করুন কাঠের আসবাব পরিষ্কারক হিসেবে।
স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে কমলার খোসার ভেতরের অংশ দিয়ে ঘষে নিন।
কমলার খোসা শুকিয়ে কাপড় রাখার আলমারি বা ড্রয়ারে রেখে দিন। পোকামাকড়ের উপদ্রব থেকে যেমন রেহাই মিলবে, তেমনি চমৎকার সুগন্ধও বজায় থাকবে।
চিনির বয়ামে কয়েক টুকরো কমলার খোসা ফেলে দিন। শক্ত হবে না চিনি।
কমলার খোসা গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। চুলের যত্নেও এটি অতুলনীয়।
কমলার খোসা কুচি করে রান্নায় দিতে পারেন। চমৎকার ফ্লেভার আসবে। পানীয় কিংবা সালাদেও দেওয়া যায় এটি।
সিংকের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো কমলার খোসা ফেলে আধা কাপ ভিনেগার ঢেলে দিন। ঘণ্টাখানেক পর উঠিয়ে ফেলুন খোসা।

Similar Posts

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত। শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ -ঘুম থেকে…

  • ত্বকের যত্নে মসুরের ডালের ব্যবহার

    আমাদের প্রতিদিনই নানা কাজে সারাদিন বাসার বাইরে কাটাতে হয়। ফলে পরিবেশ দূষণের কারণে ত্বকের বারোটা বেজে যেতে সময় লাগে না। এমন পরিস্থিতিতে দিনের শেষে  ত্বককে পরিষ্কার না করলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়।  ত্বক সুন্দর রাখার জন্য ত্বকের  যত্নে আমরা কতো কি না ব্যবহার করি, কিন্ত তাতেও ত্বক নিয়ে সমস্যার কমতি নেই। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • |

    ডিমের খোসার উপকারিতা জানেন কী?

    ডিম খেতে পচ্ছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। ডিমে খুব সহজেই প্রোটিন পাওয়া যায়। শিশুরাও অন্যান্য খাবারের চেয়ে ডিম বা ডিম দিয়ে তৈরি খাবারই বেশি পছন্দ করে। শুধু খাদ্য হিসেবেই নয়, রূপচর্চা সহায়ক উপাদান হিসেবেও প্রত্যেক গৃহস্থের ঘরে ডিম থাকে। ডিম দিয়ে তৈরি নানা খাবারের কথা তো আমরা জানি। কিন্তু ডিমের খোসাও যে…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

Leave a Reply