বিকালের নাস্তায় চিলি পটেটো

অনেকের প্রিয় একটি সবজি। শিশুরাও আলু খেতে বেশ পছন্দ করে। আলু দিয়ে তরকারি রান্না ছাড়াও তৈরি করা যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তেমনি একটি খাবার হল চিলি পটেটো। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় খেতে পারেন চিলি পটেটো। সহজেই তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু বলে অনেকেই পছন্দ করেন এ খাবারটি।

উপকরণ

আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার, তেল, রসুন, কাঁচামরিচ, আদা, রসুনের পেস্ট, পেঁয়াজের রিং, ক্যাপসিকাম, মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার ও চিলি সস।

প্রণালি

আলু কিছুটা মোটা করে কাটুন। এর পর এটি ভালো করে ধুয়ে লবণ ও কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেশান। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামি রং হয়ে এলে নামিয়ে ফেলুন। আরেকটি প্যানে তেলে রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজের রিং, ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজুন। এর সঙ্গে মরিচ গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবণ এবং চিলি সস দিয়ে নাড়ুন। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো। এবার ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন চিলি পটেটো।

Similar Posts

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি

    ইলিশ মাছের ডিম এর স্বাদ তো আপনারা সবাই জানেন। ইলিশের ডিম ভুনা খেয়েছেন, কিন্তু ঝোল খেয়েছেন কখনো? ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি জেনে নিন আজকে। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুব মজাদার। উপকরণ: ইলিশ মাছের ডিম – ১ কাপ আলু – ৩টি মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি – আধা কাপ রসুন…

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

    আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। উপকরণ দেড় থেকে ২ কাপ আটা ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লেবুর…

  • | |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার চিকেন নাগেট

    চিকেন নাগেট উপকরণঃ মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি ডিম-১টি পাউরুটির স্লাইস- ৬টি ব্রেডক্রাম্ব- ১কাপ ময়দা- ১কাপ পানি- ১/২ কাপ রসুনবাটা- ১চা চামচ লবণ- ১চা চামচ গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ তেল- ভাজার জন্য পদ্ধতিঃ মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে…

Leave a Reply