|

গোশত দম বিরিয়ানি

উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।

 

 

প্রণালি: প্রথমে অর্ধেক পরিমাণ আদা ও রসুন বেটে নিতে হবে। অবশিষ্ট আদা কেটে নিতে হবে। মাংসের সঙ্গে দই, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, লবণ, ভাজা পেঁয়াজ ও কাটা পুদিনা পাতা নিয়ে একসঙ্গে ভালো করে মেশাতে হবে। গরম মসলা একটি পুঁটলির মতো বাঁধতে হবে। পাঁচ কাপ গরম পানির মধ্যে এই পুঁটলি রাখতে হবে। লবণ, চাল ও কেওড়া বীজ একসঙ্গে চুলায় বসাতে হবে। চাল সেদ্ধ হওয়া পর্যন্ত গরম করতে হবে। এক-তৃতীয়াংশ ভাজা পেঁয়াজ ও রসুন ছড়িয়ে দিতে হবে। অর্ধেক পরিমাণ গরম মসলা, হলুদ গুঁড়া ও ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। পুদিনা পাতা দিতে হবে। আড়াই চামচ জলপাই তেল ঢালতে হবে এবং অর্ধেক পরিমাণ জাফরান ছিটাতে হবে। এর সঙ্গে গোলাপ জল, গোলাপের পাপড়ি ও কেওড়ার জল দিতে হবে। এবার পাত্রটির মুখে ঢাকনা দিয়ে ময়দা দিয়ে সিল করে দিন। পাত্রটি প্রথমে বেশি আগুনে পাঁচ মিনিট গরম করতে হবে। তারপর ধীরে ধীরে আঁচ কমাতে হবে। কম আগুনে ৪৫ মিনিট রেখে দিতে হবে। হয়ে গেল দম বিরিয়ানি।

Similar Posts

  • বিফ কোপ্তা বিরিয়ানি

    উপকরণ : বিফ কিমার জন্য : বিফ কিমা ৮০০ গ্রাম, ডিম ১টি, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া হাফ চামচ, গোল মরিচ গুঁড়া ২ চিমটি, আটা-রসুন পেস্ট হাফ চামচ, লবণ ও মরিচ গুঁড়া পরিমাণ মতো, লেবুর রস ৩ টেবিল চামচ। পোলাওর জন্য : বাসমতী চাল ৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ ১০০ গ্রাম, দারুচিনি ৫…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…

  • জান্নাত-ই-শিরিন

    উপকরণ : দুধ ১ কেজি, চিনি ১৫০ গ্রাম, জেলি ৫০ গ্রাম লাল এবং ৫০ গ্রাম সবুজ, নুডলস ১০০ গ্রাম, এলাচ পাউডার ৫ গ্রাম, কাজু বাদাম ১০০ গ্রাম, কাস্টার্ড পাউডার ১৫০ গ্রাম, রাবড়্রি ১৫০ গ্রাম, ডানো ক্রিম ৫০ গ্রাম।     প্রস্তুত প্রণালি : দুধ জাল দিতে হবে। এর মধ্যে কাস্টার্ড পাউডার ঢেলে ভালোভাবে নাড়ূন। তারপর…

  • কাশ্মীরি ভেড়ার বিরিয়ানি

    উপকরণ : ১/২ কেজি ঘন আকৃতির মাংস, ১/২ কেজি ভাত, ১/২ কাপ দই, ২টি তেজপাতা, ২টি কালো এলাচ, ২টি সবুজ এলাচ, ২ খন্ড দারুচিনি, ৪টি লবঙ্গ, ২ টেবিল চামচ শাহী জিরা, ১ টেবিল চামচ সবুজ বাদাম, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/৪টি জায়ফল, ১…

  • ফিরনি

    ঈদের রান্নার রেসিপি উপকরণ: তরল দুধ ২ লিটার, গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ, কনডেন্সড মিল্ক ১ কৌটা, জাফরান এক চিমটি, কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা কুচি, কিশমিশ, এলাচি, দারুচিনি পরিমাণমতো, পোলাও চাল আধা কাপ।   প্রণালি: তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন…

  • ইলিশ মাছের দম বিরিয়ানি

    উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ,…