ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি

উপকরণ : বাসমতি চাল আধা কেজি, ইলিশ মাছ ১ কেজি, পানি ঝরানো টক দই ১ কাপ, দুধ (তরল) ১ কাপ, আদা বাটা ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, শাহি জিরা ১ চা চামচ, আস্ত এলাচ ৪টি, দারচিনি ২ সেমি ৩ টুকরা, তেজপাতা ২টি, লবঙ্গ ৩টি, লবণ স্বাদমতো, তেল/ঘি ১ কাপ, পানি ৬ কাপ, কাঁচা মরিচ ৪/৫টি, আলু বোখারা ৪টি, পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, মাওয়া আধা কাপ (গ্রেট করা), পোস্ত বাটা ১ টেবিল চামচ।

 

 

যেভাবে তৈরি করবেন
১. চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি ঝরিয়ে নিন।
২. মাঝারি সাইজের টুকরা করে মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. বড় হাঁড়িতে ঘি/তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে ১ টেবিল চামচমতো বেরেস্তা রেখে বাকিগুলো উঠিয়ে নিন। আধা কাপ তেলও উঠিয়ে নিন।
৪. ২ টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, টক দই, আদা বাটা, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, ভাজা তেল ও পরিমাণমতো লবণ দিয়ে মাছ ম্যারিনেড করুন ৩০ মিনিট।
৫. বড় হাঁড়িতে ৬ কাপ পানি দিয়ে শাহি জিরা ও সব আস্ত গরম মসলা এবং পরিমাণমতো লবণ দিন।
৬. ফুটে উঠলে চাল দিন। ঝরঝরে শক্ত ভাত রান্না করে মাড় ঝরিয়ে নিন। আধা কাপ মাড় রেখে দিন। ভাত ঠাণ্ডা করে নিন।
৭. সব বাদাম কুচি, কিশমিশ, মাওয়া, চিনি, পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মেখে চার ভাগ করে নিন।
৮. বেরেস্তার পাতিলে প্রথমে মাছ, মসলাসহ বিছিয়ে এক ভাগ বেরেস্তার মিশ্রণ ছড়িয়ে দিন। এভাবে স্তরে স্তরে পোলাও ও বেরেস্তার মিশ্রণ সাজিয়ে দিন। সবার ওপরে বেরেস্তার মিশ্রণ থাকবে।
৯. ভাতের মাড়টুকু ওপর থেকে দিয়ে দিন। দুধের সঙ্গে পোস্ত বাটা মিশিয়ে ঢেলে দিন। সবশেষে তুলে রাখা ঘিটুকু ছড়িয়ে দিন।
১০. আটা গুলে পাতিলের ঢাকনা দিয়ে সিল করে দিন।
১১. চুলায় তাওয়া বসিয়ে মুখবন্ধ হাঁড়িটি এর ওপর বসান। চড়া আঁচে ১০ মিনিট রাখুন। আঁচ ঢিম করে আরো ৩০ মিনিট রাখুন।
১২. নামিয়ে ওপরে বেরেস্তা ও বাদাম কুচির মিশ্রণ ছড়িয়ে সালাদ সহযোগে পরিবেশন করুন।

Similar Posts

  • লাহোরি বিরিয়ানি

    উপকরণ: মাংসের জন্য: খাসির মাংস ১ কেজি, আদাবাটা দেড় টেবিল-চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল-চামচ, টক দই আধা কাপ, শাহি জিরা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, কাজুবাদাম বাটা ১ টেবিল-চামচ, কিশমিশবাটা ১ টেবিল-চামচ, শুকনা মরিচবাটা ১ টেবিল-চামচ, পুদিনাপাতা ১ কাপ, জাফরান ২ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, মালাই ২ টেবিল-চামচ। পোলাওয়ের জন্য: পোলাওয়ের চাল ৭০০ গ্রাম, রসুনবাটা…

  • |

    আখনি বিরিয়ানি

    উপকরণ : মাংসের জন্য: গরুর মাংস ১ কেজি, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচ গুঁড়া ২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, জায়ফল-জয়ত্রী আধা চা-চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা-চামচ, তেজপাতা…

  • |

    মজাদার প্রন বিরিয়ানি রেসিপি

    প্রণ বিরিয়ানিঃ উপকরণঃ চালের জন্য ঃ বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ দারচিনি ১ টি লবন ১/২ চা চামচ লবঙ্গ ৪/৫ টি এলাচ ৪/৫ টি * ১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা…

  • আখনি বিরিয়ানি

    উপকরণ-১ : চিনিগুঁড়া চাল ২ কেজি, মাংস ৪ কেজি, পেঁয়াজ কুচি ২ কেজি, রসুনবাটা ২০০ গ্রাম, আদাবাটা ২০০ গ্রাম, সাদা সরিষা ৫০ গ্রাম, চিনাবাদাম ৫০ গ্রাম, নারকেল কুচি ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, টমেটো ১ কেজি, কাঁচা মরিচ ১০-১২টা, তেল ১ কাপ, ঘি ১ কাপ, জিরা…

  • নওয়াবি বিরিয়ানি

    উপকরণ : বাসমতি চাল ১ কেজি, খাসির মাংস (ছোট টুকরো করে কাটা) ২ কেজি, পেঁয়াজ কুঁচি ৭টি, আদা রসুন বাটা ২ চা চামচ, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৫টি, দারুচিনি ৩ টুকরো, দই ২ কাপ (ফেটানো), এলাচ ৫টি, গোল মরিচ ৮টি, লবঙ্গ ৮টি, শাহীজিরা ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ,…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…