গোসতের দম বিরিয়ানি

উপকরণ : খাসির মাংস ১ কিলোগ্রাম (২ ইঞ্চি টুকরো করে কেটে নিন), বাসমতি চাল ২ কাপ, আদা ৪ টুকরা, রসুন কোয়া ২০টা, দই ২ কাপ, কাঁচা মরিচ কুচি ২টা, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ ৪টি (কুচি করে ভেজে নিন), লবঙ্গ ৬টা, দারুচিনি ১ টুকরা, কাঁচা এলাচ ৫টি, শুকনো এলাচ ১টি, গোলমরিচ ১০টি, শাহি জিরা পাউডার আধা চা চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, গরম মসলা ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ কাপ, পুদিনা পাতা কুচি আধা কাপ, অলিভ অয়েল ৫ টেবিল চামচ, জাফরান দেওয়া দুধ ২ চা চামচ, গোলাপ জল ১ চা চামচ।

 

যেভাবে তৈরি করবেন
১. অর্ধেক আদা ও রসুন ভালো করে মিশিয়ে নিন। কিছু আদা স্লাইস করে কাটুন।
২. খাসির মাংসের সঙ্গে দই, আদা, রসুন, কাঁচা মরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি ভাজা, লেটুসপাতা মিশিয়ে নিন।
৩. লবঙ্গ, দারুচিনি, কাঁচা ও শুকনো এলাচ, গোল মরিচ, লবণ পাতলা রুমালে বেঁধে রাখুন।
৪. কড়াইয়ে ৫ কাপ পানি দিয়ে রুমালে বাঁধা মসলা দিন। এরপর লবণ, শাহি জিরা পাউডার এবং চাল দিয়ে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৫. ঢাকনা খুলে অর্ধেক চাল উঠিয়ে মাঝখানে গর্ত করে মেরিনেড করা মাংস দিয়ে বাকি চাল দিয়ে ঢেকে দিন।
৬. আধা ঘণ্টা পর নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী

    নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী   নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী রেসিপি উপকরণ ১, মুরগির কিমা ১ ১/২কাপ ২, দেশ মুরগির ডিম ৬টা(৫+১) ৩.পেয়াজ কুচি ৪ (১+৩)টেবিল‌ চামচ ৪. ধনেপাতা কুচি ১+২ টেবিল চামচ ৫.কাচা মরিচ কুঁচি ১/২চা চামচ+১ টেবিল চামচ ৬.লেবু রস  ১‌ টেবিল চামচ ৭.পানি ঝরানো টক দই ২টেবিল চামচ ৮.পেয়াজ বেরেস্তা ১কাপ+…

  • নবাবি বিরিয়ানি

    পকরণ : খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা…

  • হাজীর বিরিয়ানি

    রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন উপকরণ : খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ…

  • |

    স্পেশাল দম কাচ্চি বিরিয়ানি রেসিপি

    দম কাচ্চি বিরিয়ানি এটি খুব জনপ্রিয় একটি খাবার আমাদের দেশে, ছোট বড় সবাই পছন্দ করে কাচ্চি বিরিয়ানি, আর এই খাবার টি খেতে সবাই ভিড় করেন বিভিন্ন রেস্টরেন্টে । কেমন হয় যদি আপনি নিজেই ঘরে বসেই এই খাবারটি রান্না করতে পারেন, মেহমান এলে বা বিশেষ কোন দিনে রান্না করে ফেলুন স্বুসাদু ও মজাদার কাচ্চি বিরিয়ানি। ভাবছেন…

  • ছোলার বিরিয়ানি

    উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি, ছোলা সিদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ছোট ২ টুকরা, লবঙ্গ ৩টি, ঘি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা…

  • ঢাকাই বিরিয়ানি

    উপকরণ : ১. খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮টি, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রি…