চুলের যত্নে ডিমের ব্যবহার

সবারই পছন্দ স্বাস্থ্যজ্জ্বল চুল । কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল বিভিন্ন  ক্ষতিগ্রস্ত হয়। সব সময় তো আর  চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না। তাই আমাদের সবারই উচিৎ সপ্তাহে ২-৩ দিন চুলের যত্ন নেওয়া দরকার। তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে যায়।

ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন , প্রোটিন এবং ভিটামিন বি  যা রুক্ষ ও দুর্বল চুলের জন্য বেশ  উপকারী। এতে করে  চুল পড়া বন্ধ হবে ।সেই সাথে  চুল বাড়তে সাহায্য করে।

কিভাবে ডিম দিয়ে চুলের যত্নে ডিমের প্যাক বানাবেন দেখে নিন।

১. একটা পাত্রে  ডিমের কুসুম ভালভাবে ফেটে নিন। আরেকটা পাত্রে  ২-৩  টেবিল চামচ টক দই ভালভাবে ফেটে নিন । এখন দইয়ের মধ্যে ডিমের কুসুমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর এটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসাজ করে লাগান। ১-১ ঘণ্টা ৩০ মিনিট পর  চুলটা ধুয়ে ফেলুন। আপনি চাইলে সপ্তাহে ২-৩ দিন এটি করলে চুল হয়ে হয়ে উঠবে মজবুত ও ঝলমলে।

২. প্রথমে একটি  পাত্রে  ভালভাবে পুরো ডিমটা ফেটে নিন। তারপর  এতে ২-৩ চা চামচ মধু মেশান। এবার মিশ্রণটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসাজ করে লাগান। ১ -১  ঘণ্টা ৩০ মিনিট  পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১ দিন  এটি করলে চুল পুষ্টি পাবে।

৩. প্রথমে একটি  ডিম নিন তারপর ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে এতে  অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এটি চুল মজবুত করতে সাহায্য করবে।

৪. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এতে করে  চুলের রুক্ষভাব দূর করবে।

৫. একটা ডিম ভালভাবে ফেটে তাতে একটা কলা চটকিয়ে ভালভাবে মেশান। তারপর এতে নারিকেল তেল নিন। এখন মিশ্রনটি চুলে লাগিয়ে ২০ -৩০  মিনিট রাখুন। তারপর ভালভাবে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে, চুলের বাড়তে সাহায্য করবে।

 

সাবধানতা

  • যখন চুলে ডিম দিয়ে তৈরি প্যাক ব্যবহারের করবেন তখন অবশ্যই সবসময় ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোবেন।
  • তখন চুলে গরম বা হালকা গরম পানি ব্যবহার করলে ডিম চুলে জমে যেতে পারে।
  • প্যাক ধোয়ার পর শ্যাম্পু ব্যবহার করুন।

 

Similar Posts

  • চুলের যত্নে ডিমের ব্যবহার

    ঝলমলে উজ্জ্বল  চুল কার না পছন্দ? কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল ক্ষতিগ্রস্ত হয় প্রতিদিনই । বাইরে বের হওয়ার জন্য সব সময় চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না।এই সব কারণে মাঝে মধ্যে চুলের যত্ন নেওয়া দরকার। তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে।চুলের উজ্জ্বলতা কমে যায়  । ডিমে…

  • ঘুমের আগে চুলের যত্ন

    সারা দিনের ব্যস্ততা শেষে ক্লান্তি আর আলসেমি দুটোই একসঙ্গে ভর করে। তবে চুলের স্বাস্থ্য ভালো রাখতে আলসেমিটুকু জয় করতে হবে। রাতে শোবার আগে সামান্য পরিচর্যা চুলের সমস্যা থেকে মুক্তি দেবে। ♦ শোবার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে। প্রথমে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে জট ছাড়িয়ে নিন। সব…

  • |

    চুলচেরা চুলের সাজ

    নানা আয়োজনে চলছে ঈদের প্রস্তুতি। সময় ও পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজটাও ভেবে রাখতে পারেন। ঈদে চুলের সাজ কেমন হতে পারে, হাল ফ্যাশনে চুলের কেমন ধরন চলছে—এমন নানান বিষয়ে জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সকালের স্নিগ্ধতায় সকালের সাজে সতেজ ভাব রাখুন। গোসলের পর ব্লো ড্রাই করে নিতে পারেন। যেকোনো বয়সের নারী এ সময়টাতে…

  • চুল পড়া রোধ করবে ঘি

    খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য…

  • | |

    নারিকেল তেল এর উপকারিতা এবং খাঁটি তেল চেনার উপায়?

    নারিকেল তেল এর উপকারিতা নারিকেল তেল ত্বকে ব্লিচ ও ক্লিনজারের কাজ করে। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকে ব্রনের সমস্যা দূর হবে এবং ব্রনের দাগ ও ক্ষত ম্লান হবে। ত্বক নমনীয় করতে নারিকেলের তেল বেশ জরুরি এবং র‌্যাশের সমস্যা সমাধানেও নারকেল তেল খুবই উপকারী। ত্বকের কালো ছোপ ছোপ দাগ থাকলে সেসব জায়গায় নারিকেল তেল দিয়ে…

  • তৈলাক্ত চুলের যত্ন

    সুন্দর আর ঘন চুল সব নারীর স্বপ্ন । চুলকে শক্তিশালী এবং লম্বা করার জন্যআমরা নারীরা কত কি না করে থাকি । তাই সকল নারীকেই  চুলের যত্ন সঠিক উপায়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চুলের যত্নের সঠিক উপায় জানেন, তাহলে আপনার চুল ঘুব সহজেই লম্বা-ঘন-শক্ত হয়ে উঠতে পারে। আমরা অনেকেই চুলের যত্নে পার্লারে গিয়ে অনেক টাকা…

Leave a Reply