মজাদার ভর্তার রেসিপি

বাঙ্গালী বলতেই মাছ ভাত আর ভর্তা। বাঙ্গালীদের কাছে ভর্তা অনেক জনপ্রিয় একটা খাবার। যদি হয় বাঙ্গালী তাহলে তো কথাই নেই ভর্তা কথাটা শুনলে জিভে পানি  চলে আসে না এমন বাঙ্গালী  খুজে পাওয়া বেশ কঠিন। আমরা সকলেই  কম বেশি ভর্তা বানাতে জানি। আর তাই আমরা আজকে হাজির হয়েছি  ৩ টি মজাদার সব ভর্তার রেসিপি নিয়ে তাহলে আসুন জেনে নিই ভর্তার  রেসিপিটি।

কালোজিরা খুব পরিচিত একটি নাম। ছোট ছোট কালো দানাগুলোর মধ্যে সৃষ্টিকর্তা যে কী বিশাল ক্ষমতা নিহিত রেখেছেন তা সত্যি বিস্ময়কর।

প্রাচীনকাল থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন: “ তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি এতে রয়েছে”।

১)  কালিজিরা ভর্তা

উপকরণ

✿ কালিজিরার অর্ধেক কাপ,

✿ রসুনের কোয়া ২-৩  টেবিল-চামচ,

✿ কাঁচামরিচ ৬/৭ টি,

✿ পেঁয়াজ কুঁচি ৩-৪ টেবিল-চামচ,

✿ লবণ পরিমাণমতো,

✿ সরিষার তেল ১- ২ টেবিল-চামচ।

প্রণালী

প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একটি পাত্রে  ভেজে নিতে হবে । এবার   তেল ছাড়া  সব উপকরণ পাটায় বেটে তেল দিয়ে মেখে ভর্তা করুন।ব্যাস খুব সহজে হয়ে গেল কালো জিরার ভর্তা।

২) টাকি মাছের ভর্তা

উপকরণ 

✿ টাকিমাছ ১ থেকে দেড়  কাপ,

✿ পেঁয়াজ কুচি  পরিমান মত

✿ পেঁয়াজ পাতা ২ টেবিল চামচ,

✿ ধনে পাতা কুচি পরিমান মত,

✿ আদা কুচি সামান্য

✿ লবণ স্বাদ অনুযায়ী,

 

 

প্রনালী

মাছ সেদ্ধ করে বা ভেজে  কাটা বেছে ১ কাপ থেকে দেড় কাপ নিন। এরপর তেলে পেঁয়াজ দিয়ে হালকা বাদামী রং করে ভেজে নিন  । এবার পেয়াজপাতাসহ কুচি পেঁয়াজ দিয়ে মাছ গুলো হাতে বা পাঁটায় বেটে নিন ।সাথে  লবণ  দিন । এর পর ধনে পাতা দিয়ে হাতে চটকিয়ে নিন। এবার  আপনি চাইলে হাত দিয়ে গোল গোল বল বানিয়ে পরিবেশন করুন মজাদার টাকি মাছের ভাজা ভর্তা।

৩) আলু ডিম ভর্তার রেসিপি

উপকরণ

✿ ডিম ২-৩ টি,

✿ আলু ১-২ টি ,

✿ কাঁচামরিচ কুঁচি পরিমান মত যে যেমন ঝাল খায়।

✿ পেঁয়াজ কুঁচি ১-২ টেবিল চামচ,

✿ ধনেপাতা কুঁচি ১-২ চা চামচ,

✿ সরিষার তেল ১-২ চামচ

✿ লবণ পরিমাণমতো।

প্রণালী

প্রথমে আলু এবং ডিম সেদ্ধ করে নিতে হবে। এবার খোসা ছাড়িয়ে আলু এবং ডিম আলাদা ভাবে  একটি পাত্রে চটকে নিতে হবে । তারপর  পেঁয়াজ কুচি, লবণ এবং সরিষার তেল ১-২ চা চামচ দিয়ে ডিম ও আলু ভালো করে  মেখে ভর্তা বানান। ব্যাস হয়ে গেল আলু ডিম ভর্তা।

এইবার  ভর্তা গুলো গরম গরম ভাতের সাথে দারুণ মজা লাগবে খেতে।

 

 

Similar Posts

  • |

    ডিম পোঁড়া বেগুন টমেটো ভর্তা

    ডিম পোঁড়া বেগুন টমেটো ভর্তা রেসিপিঃ উপকরণঃ ১। ডিম সিদ্ধ – ১ টি ২। সবুজ বেগুন – ১ টি (বড়) ৩। টমেটো – ৫ টা ৪। কাঁচামরিচ – ৪/৫ টা ৫। ধনেপাতা কুচি – ১ কাপ ৬। পিয়াজ কুচি – ২ টি ৭। রসুন কুচি – ২ কোয়া ৮। পিয়াজকলি কুচি – ১ কাপ ৯।…

  • সুস্বাদু চিনাবাদাম ভর্তা

    আজ আপনার একটি ভিন্ন ভর্তার রেসিপি দিচ্ছি, মনে হচ্ছে এই ভর্তা আপনারা অনেকে এখনো থাওয়া হয়নি, কারন এটা এখনও তেমন কমন হয়ে ওঠে নি। রেসিপিটি পেলে আশা করি আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ভর্তার মজা উপভোগ করবেন। উপকরণ : ১. ৫০ গ্রাম বাদাম ২. পিঁয়াজ ১টি ৩. রসুনের কোয়া ৪-৫টি ৪. কাঁচা মরিচ ৫-৬টি ৫….

  • | |

    মশুর ভাত ভর্তা

    মশুর ভাত ভর্তা ভর্তা আমাদের বাঙ্গালিদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা পছন্দ করে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। বাঙ্গালিরা যত নামি দামি  খাবার খেয়ে থাকুক ভর্তা হলে সব কিছুই ভুলে যায় । ভর্তা ছাড়া যেন আমাদের খাবার অসম্পূর্ণ , কম করে হলেও  সপ্তাহে ২ দিন খাবারের মেন্যুতে ভর্তা থাকে।  আজকে আমরা  একটি ভিন্ন রকম…

  • |

    ডুমুর চিংড়ির ভর্তা

    ডুমুর চিংড়ির ভর্তা ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি । উপকরণ:  ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ…

  • বাঁধাকপির ভর্তা

    ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া অনেক টা মুশকিলই বটে। দুপুরে বা রাতে ভাতের সাথে  রুটির সাথে আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সাথে  ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?অনেকেই হয় তো খান নি আর অনেকেই খেয়েছেন । বাঁধাকপির ভর্তা মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে । দুপুরের খাবারের তালিকায়…

  • ভর্তার রেসিপি

    যেকোনো ভর্তাই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তবে ভর্তায় একটু নতুনত্ব নিয়ে আসলে খাবারের স্বাদ আরো অনেক গুন বেড়ে যায়। আজকের রেসিপিতে নিয়ে আসুন নতুন ২টি  ভর্তা রেসিপি । ঝাল ঝাল রসুন ভর্তার  আর গরুর মাংসের ভর্তা স্বাদ ও সুগন্ধ অসাধারণ হয়। তাছাড়া রসুন স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। আসুন জেনে নেই রসুন ভর্তা আর…

Leave a Reply