ঢাকাই বিরিয়ানি

উপকরণ : ১. খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই সিকি কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, শাহি জিরাবাটা ১ চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, তেজপাতা ৪টি, আলুবোখারা ৮টি, শুকনা মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল-জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি : মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন। এবার মাঝারি আঁচে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে মাংস রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে তেলের ওপর এলে বেরেস্তা, জায়ফল-জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে নামান।

 

উপকরণ : ২. আধা কেজি আলু ঘি দিয়ে ভেজে আধা সেদ্ধ করে নিতে হবে।

উপকরণ : ৩. পোলাওয়ের চাল ১ কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, বাদামবাটা ১ টেবিল-চামচ, টকদই আধা কাপ, মালাই আধা কাপ, লবণ স্বাদমতো, বেরেস্তা ১ কাপ, কিশমিশ ১ টেবিল-চামচ, পেস্তা বাদামকুচি ২ টেবিল-চামচ, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৮টি, কেওড়ার জল পৌনে এক কাপ, কাঁচা মরিচ ৮-১০টি।

প্রণালি : চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন, কেওড়ার জলে জাফরান ভেজান। অন্য হাঁড়িতে ঘি গরম করে সব মসলা কষিয়ে চাল দিয়ে ভাজুন। এবার এতে ৫ কাপ গরম পানি দিয়ে লবণ, দই দিয়ে ঢেকে দিন। পানি কমে এলে দুধের সঙ্গে পোস্তদানা ও বাদামবাটা গুলিয়ে পোলাওয়ে দিয়ে অল্প জ্বালে ২০ মিনিট রাখুন। হাঁড়িতে অর্ধেক পোলাও উঠিয়ে দুই স্তরে মাংস, পোলাও, মালাই, আলু, কাঁচা মরিচ, বেরেস্তা, কিশমিশ, পেস্তা বাদাম, কেওড়ার জলে ভেজানো জাফরান দিয়ে সাজিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে ৩০ মিনিট দমে রাখুন। নামিয়ে পরিবেশন।

Similar Posts

  • |

    কাচ্চি বিরিয়ানি রান্নার কৌশল

    শুক্রবার এমন একটা দিন যে দিনটাই সবাই ভালো মন্দ খেতে চায় কারন সপ্তাহের এই দিনটাতেই সবাই বাসায় থাকে। অফিস আদালত বন্ধ ।পরিবারের সাথে ছুটি কাটাই । তাই এই দিনে সবাই একসাথে বসে ভালো কিছু খেতে চায়। আর দুপুরের যদি কাচ্চি বিরিয়ানি রান্না হয় তাহলে তো কথাই নেই। কাচ্চি বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার কিছু নেই।…

  • |

    খাসির মাংসের কোর্মা বিরিয়ানি

    উপকরণঃ খাসির মাংস দেড় কেজি, পুদিনা পাতা ২ টে· চামচ, বাসমতি চাল ১ কেজি, ধনেপাতা ২ টে· চামচ, টক দই দেড় কাপ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ৪ পিস করে, পেঁয়াজ ২ কাপ, কাঁচা মরিচ ৬-৭টা, আদা বাটা দেড় টে· চামচ, শাহি জিরা আধা চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, সিরকা ১ টে· চামচ, রসুন বাটা…

  • কাশ্মীরি ভেড়ার বিরিয়ানি

    উপকরণ : ১/২ কেজি ঘন আকৃতির মাংস, ১/২ কেজি ভাত, ১/২ কাপ দই, ২টি তেজপাতা, ২টি কালো এলাচ, ২টি সবুজ এলাচ, ২ খন্ড দারুচিনি, ৪টি লবঙ্গ, ২ টেবিল চামচ শাহী জিরা, ১ টেবিল চামচ সবুজ বাদাম, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া, ২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১/৪টি জায়ফল, ১…

  • নবাবি বিরিয়ানি

    পকরণ : খাসির মাংস ১ কেজি, এলাচ, লবঙ্গ, দারুচিনি ৭-৮টি, রসুনের রস, ১ টেবিল চামচ, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, জাফরান পরিমাণমতো, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া (সাদা) ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, জায়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা চামচ, পোলাওয়ের চাল আধা কেজি, বেরেস্তা ১ কাপ, আলু ভাজা ২-৩টি, পেস্তা-কাজু কুচি আধা…

  • কাচ্চি বিরিয়ানি

    উপকরণ : খাসির মাংস হাড়সহ ২ কেজি, বাসমতি চাল ১ কেজি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১০ টেবিল চামচ, শাহি জিরা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ৫ টেবিল চামচ, পাউডার দুধ ১০০ গ্রাম, ঘি আধা কেজি, কালো এলাচ ১০ পিস, ত্রিফল ১০ পিস, জায়ফল অর্ধেক, জয়ত্রী ৫ পিস, দারুচিনি ৫ পিস, তেজপাতা…

  • হাজীর বিরিয়ানি

    রেসিপিটি দিয়েছেন হাজির বিরিয়ানির এখনকার পরিচালক হাজি মোহাম্মদ শাহেদ হোসেন উপকরণ : খাসির মাংস ৮ কেজি, পোলাওর চাল ৫ কেজি, পেঁয়াজ কুঁচি ২ কেজি, আদা ৪০০ গ্রাম, রসুন ২৫০ গ্রাম, কাঁচা মরিচ ৫০০ গ্রাম, তরল দুধ ১ কেজি, টক দই ১ কেজি, এলাচি ও দারুচিনি ৩০ গ্রাম করে, কাঠবাদাম ৫০০ গ্রাম, কিশমিশ ২৫০ গ্রাম, লবণ…