দারুন মজার ডাবের পুডিং

থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং।

তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি।

উপকরণঃ

ডাবের পানি ৪ কাপ
চায়না গ্রাস ১০গ্রাম

চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি)
ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত কেটে নিবেন)
পানি ১কাপ

প্রস্তুত প্রণালি

চায়না গ্রাস ১ কাপ গরম পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এটি কিনতে পাওয়া যাবে বড় ডিপার্টমেন্টাল স্টোরে। সাধারণত ১০ গ্রামের প্যাকেট পাওয়া যায়। সেখান থেকে অর্ধেক অংশ নিয়ে টুকরো করে নিতে হবে।
চুলায় হাড়ি বসিয়ে ডাবের পানি দিয়ে দিন। বুদবুদ উঠতে শুরু করলে পানিসহ চায়না গ্রাস দিয়ে দিন। চায়না গ্রাস না গলা পর্যন্ত নাড়তে থাকুন। এবার চিনি দিয়ে নেড়ে নিন। ৫ মিনিট জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন। যে পাত্রে পুডিং জমাবেন সেখানে ঢেলে নিন ডাবের পানি। কুচি করে রাখা ডাবের নরম শাঁসগুলো ছড়িয়ে দিন পানির মধ্যে। মিশ্রণটি ঠাণ্ডা হলে ফ্রিজে রেখে দিন।  ৪ ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে ঢেলে নিন পুডিং। পছন্দমতো আকৃতিতে কেটে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    কাচ্চি বিরিয়ানি রান্নার কৌশল

    শুক্রবার এমন একটা দিন যে দিনটাই সবাই ভালো মন্দ খেতে চায় কারন সপ্তাহের এই দিনটাতেই সবাই বাসায় থাকে। অফিস আদালত বন্ধ ।পরিবারের সাথে ছুটি কাটাই । তাই এই দিনে সবাই একসাথে বসে ভালো কিছু খেতে চায়। আর দুপুরের যদি কাচ্চি বিরিয়ানি রান্না হয় তাহলে তো কথাই নেই। কাচ্চি বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার কিছু নেই।…

  • মোমো তৈরির সহজ উপায়

    বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই না বাঙালীদের। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকেও। তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই হজমে সমস্যা হয়। তাছাড়া  যাদের কোলেস্টেরল কিংবা হার্টের সমস্যা ভুগছেন , তারা অনেকেই তেলে ভাজা খাবার খেতে চান না আর খাওয়াও ঠিক হবে না স্বাস্থ্যের । তাই শুধু মুখরোচক খাবার তৈরিই নয়, লক্ষ…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • |

    মুসরি ডালের নবরত্ন রেসিপি

    নানা ধরনের মসলার গুরু পাক খেতে খেতে মুখে যখন রুচি চলে যায় তখন এই ধরনের রান্না মুখে রুচি ফিরিয়ে আনতে সহায়ক। চলুন দেখি কিভাবে করবেন মুসরি ডালের নবরত্ন এই মজাদার রেসিপি ।   মুসরি ডালের নবরত্ন মজাদার রেসিপি উপকরনঃ ১.মুসরি ডাল-১ কাপ ২.সবজি নয় রকম-২কাপ(ইচ্ছে মত) ৩.পিয়াজ কুচি-২টা বড় সাইজের ৪.রসুন কুচি- ৪কোয়া ৫.হলুদ গুড়ো-...
  • গাজরের হালুয়া তৈরির সহজ উপায়

    গাজরের হালুয়া অনেকেরই পছন্দের খাবার। বাজারে এখন গাজরের দেখা মিলছে বেশ। কাঁচা গাজর কিংবা রান্না করে তো খাওয়াই হয়, চাইলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া। রইলো রেসিপি- উপকরণ :  গাজর-দেড় কেজি (কুচি বা গ্রেট করা), চিনি- দুই কাপ, দুধ- ২ লিটার, এলাচ- ৩/৪ টা, দারচিনি- ২/৩ টা, কাজুবাদাম- ১০-১২টা, ঘি- ৩-৪ টেবিল…

  • সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

    আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। উপকরণ দেড় থেকে ২ কাপ আটা ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লেবুর…

Leave a Reply