নানরুটি

উপকরণ
ময়দা ৫০০ গ্রাম, ইস্ট আড়াই চা চামচ, বেকিং পাউডার ১ চা চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, কুসুম গরম দুধ ৪ টেবিল চামচ, তরল দুধ ১৫০ মি.লি., টকদই ১৫০ মি.লি., ডিম ১টি, ঘি ময়দা মাখানোর জন্য ২ টেবিল চামচ, ঘি (গ্রিজ করার জন্য) ২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, মাখন ১ টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন
১. গরম দুধের সঙ্গে ইস্ট ও চিনি মিশিয়ে রেখে দিন।
২. ময়দা, বেকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। মিশ্রণের মাঝখানে গর্ত করে ইস্টের মিশ্রণ, তরল দুধ, দই, ডিম ও ঘি মেখে ডো তৈরি করে ঢেকে গরম জায়গায় রেখে দিন।
৩. ফুলে উঠবে যখন তখন পছন্দ অনুযায়ী শেপ করে নান বানান। ওপরে ধনেপাতা ও পেঁয়াজ কুচি ছিটিয়ে দিন।
৪. ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওভেন প্রি-হিট করুন। গ্রিজ করা বেকিং ট্রেতে নানরুটি রেখে ৭-৮ মিনিট বেক করে নিন। ওভেন থেকে বের করে মাখন ব্রাশ করে নিন।

বি. দ্র. ফ্রাইপ্যানে নান সেঁকতে হলে রুটির একপাশে লবণ-পানি মেখে নিন। পানি মাখানো দিক নিচে রেখে ফ্রাইপ্যানে রুটি দিয়ে ঢেকে দিন। ২ মিনিট পর ঢাকনা সরিয়ে ফ্রাইপ্যানের হাতল ধরে উল্টে আগুনের ওপর ধরুন। ওপরের দিক সামান্য পোড়া পোড়া হলে নামিয়ে নিন। নানরুটি অনেকক্ষণ নরম ও গরম রাখার জন্য সুতি কাপড় পেঁচিয়ে ঢাকনা বন্ধ কন্টেইনারে রাখুন।

Similar Posts

  • মুখরোচক পরোটা

    উপকরণ: ময়দা ২ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ডিম ১টি, সাগরকলা ২টি, ঘি ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। প্রণালী: মাখানোর জন্য হালকা গরম দুধ নিতে হবে। সব উপকরণ দিয়ে মাখিয়ে আধঘণ্টা রেখে দিতে হবে। এবার রুটি বেলে খাস্তা দিয়ে আরও গোল করে রেখে দিতে হবে ১৫-২০…

  • মোগলাই পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো চিনি ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১-২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ডিম ২টি, পানি পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল, লবণ, চিনি ও পানি দিয়ে ভালো করে মেখে ভেজা কাপড় দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। একটি পিঁড়িতে…

  • প্যান কেক

    উপকরণ: ডিম ২টি, ময়দা ১ কাপ, চিনি আধাকাপ, বেকিং পাউডার সামান্য, এলাচ গুঁড়া সামান্য, দুধ আধাকাপ তেল ভাজার জন্য। প্রণালি: ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণ বেশি পাতলা বা ঘন কোনোটা যেন না হয়। ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে…

  • লাচ্চা পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, দুধ পরিমাণমতো, সয়াবিন তেল ১ কাপ, ডিম ১টা, চিনি ২ চা চামচ, লবণ ১ চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, লবণ, চিনি ও ৩ চা চামচ সয়াবিন তেল দিয়ে মাখিয়ে দুধ দিতে হবে, পানি দেওয়া যাবে না। খামির মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এর পর পরোটা বেলে পাখার মতো…

  • লুচির থালা

    লুচির উপকরণ: ময়দা ২ কাপ, লবণ ও চিনি পরিমাণমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ। প্রণালি: সব উপকরণ ময়দার সঙ্গে মেখে হালকা ময়ান দিন। এবার পানি দিয়ে মেখে নিন। ছোট গোলা করে বেলে ডুবো তেলে ভেজে উঠিয়ে নিন। লাবড়ার উপকরণ: বিভিন্ন ধরনের সবজি টুকরা করে কাটা ৫০০ গ্রাম, ডালের বড়ি ৬টা, পানি…

  • ডিমের পরোটা

    উপকরণ : ময়দা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা চামচ, লবণ প্রয়োজনমতো, ডিম ২টি, ঘি বা তেল ভাজার জন্য। প্রণালি : প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিন। অন্য একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা, পেঁয়াজ, কাঁচামরিচ ও ডিম দিয়ে ভালোভাবে…