ফর্সা ত্বক পেতে কফির ব্যবহার

সকালে ঘুম থেকে উঠেই  এক কাপ কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু করে অনেকেই । শরীরকে চাঙ্গা করতে  অথবা ক্লান্তি দূর করতে কফি অতুলনীয়।

কিন্তু আপনি কি জানেন , যে রূপচর্চাতেও কফির ভূমিকা অতুলনীয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  ও ত্বককে মসৃণ, কোমল অথবা আকর্ষণীয় করতে, কফির ফেসপ্যাক অসাধারণ কাজ করে । তা হলে চলুন জেনে নেই, ত্বকের  যত্ন নিতে কফির ফেসপ্যাক, কী ভাবে বানাবেন।

১। ১ম  স্টেপ–ক্লিনজিং

প্রথমে ক্লিজার বানানোর জন্য সবার  কফি নিন । একটি কাচের পাত্রে  ১-২  চামচ কফি এবং ২ চামচ অ্যালোভেরার জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এখন  কফির এই মিশ্রণটি দিয়ে ২-৩  মিনিট ধরে মুখে হালকা করে ম্যাসাজ করুন। কফির মধ্যে ক্যাফিন নামক এক  উপাদান থাকে যা ত্বকের থেকে সমস্ত রকমের কালো দাগকে দূর করতে সাহায্য করে , ত্বককে উজ্জ্বল বানাতে সাহায্য করে। এই ভাবে ২-৩  মিনিট ম্যাসাজ করার পর, ঠাণ্ডা পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন।

২। ২য়  স্টেপ–স্ক্রাবিং

এবার স্ক্রাবার বানানোর জন্য প্রথমেই, একটি কাচের পাত্রে  ১  চামচ চিনি নিবেন । এর পর ১ চামচ কফি নিবেন  এবং ১- ২ চামচ নারকেল তেল দিয়ে, ভালো করে এই উপকরণ গুলো মিক্স  করে নিন। তারপর  স্ক্রাবারটি দিয়ে  ভালো করে মুখে স্ক্রাবিং করুন।

এই স্ক্রাবারটি ত্বকের মধ্যে থাকা ডেথ ত্বকে  খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে। ৪- ৫ মিনিট ধরে স্ক্রাবিং করার পর, পানি দিয়ে মুখ  ভালো করে ধুয়ে ফেলুন।

৩। ৩য়  স্টেপ–ফেসপ্যাক

একটি কাচের পাত্রে  ১- ২ চামচ কফি নিন। তারপর  ১-২  চামচ বেসন, ১ চামচ টক দই, ১ চামচ মধু আর হাফ চামচ  লেবুর রস দিয়ে ভালো করে উপাদান গুলো মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি মুখে ১৫ -২০  মিনিট লাগিয়ে রাখুন। এবার  ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ২-৩ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করুন। ভাল উপকার পাবেন

এই ফেসপ্যাকটি  ব্যবহারে ত্বক  দ্রুত ফর্সা এবং উজ্জ্বল ও কোমল হবে । তা  ছাড়া ত্বকে যদি কোনও কালো দাগ থাকে, সেটা খুব ভালোভাবে দূর করতে সাহায্য করবে ।

যারা কর্ম ব্যস্ততার জন্য পার্লারে গিয়ে ত্বকে ফেসিয়াল করাতে পারেন না তারা বাসায় ফিরে এই প্যাক টি ব্যবহার করতে পারেন ।ভালো উপকার পাবেন ।

 

Similar Posts

  • শীতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

    শীতের আগমনের এই সময়টাতে ত্বক খুবই রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়। বাইরের ধুলাবালি, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ও হাত-পা ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের চেহারায় খসখসে ভাব চলে আসে ও…

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

  • শীতে ত্বকের যত্নে মধু

    বহু কাল  থেকেই মধুর গুণাগুণ বা উপকারিতা  প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। মধু যে শরীরের জন্য খুবই উপকারী, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে, মধু ত্বকের পক্ষেও খুবই উপকারী কাজ করে থাকে । শীতে শুষ্ক ত্বক নিয়ে অনেক কে বেশ সমস্যায় পড়তে হয়।মধুর যে শুধু স্বাস্থ্যগুণ আছে, এমন টা…

  • |

    জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

     জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে শীতে ত্বকের সমস্যা বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা থাকবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তরে, সেই এপিডারমিসে এ সময় আদ্রতার পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাকে আর্দ্রতায়…

  • আলুর রসে রূপচর্চা

    আলুকে বলা হয়ে থাকে  সর্বগ্রহিতা সবজি। আলুর কথা মাথায় আসলেই আমরা  প্রথমে ভাবি ফ্রেঞ্চফ্রাই বা বিভিন্ন তরকারি জন্য আলু । একেবারেই নাহ! আলুর আছে আরো নানান গুণ। তার মধ্যে অন্যতম একটি হলো রূপচর্চা। আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। চলুন আলু দিয়ে রূপচর্চার কয়েকটি পদ্ধতি জেনে নিই- ১) দাগ দূর করতে হলে: একটি আলুর…

Leave a Reply