বৃষ্টিভেজা দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি

বৃষ্টিভেজা দিনে খিচুড়ি এক জিভে জল আনা খাবারের নাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি- –

উপকরণ:
পিয়াজ কুচি ৩ টেবিল চামচ
১০ টি লবঙ্গ
২ টুকরা দারুচিনি
৫ টি এলাচ
১ টি তেজপাতা
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরা গুঁড়ো দেড় চা চামচ
হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়ো ১ চা চামচ
মুরগির মাংস
পোলাওয়ের চাল ৩ কাপ
মুসরের ডাল ও মুগ ডাল দেড় কাপ
আস্ত জিরা ও
কাঁচা মরিচ।

প্রাণালি:

একটি প্যানে ৩-৪ টেবিল চামচের মতো তেল নিয়ে ৩ টেবিল চামচের মতো পিয়াজ কুঁচি দিয়ে দিবেন। এবার গরম মসলা (১০টি লবঙ্গ, ৫ টি এলাচ, ২ টুকরা দারুচিনি, তেজপাতা ১টি ) দিয়ে ভেজে নেবেন।

একটু পানি দিয়ে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, দেড় চা চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন। তেল উপরে উঠে এলে স্বাদমতো লবণ দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নেবেন।

এবার পোলাওয়ের চাল ৩ কাপ এবং দেড় কাপ পরিমাণ মুসরের ডাল ও মুগ ডাল (মুগ ডাল ভেজে নিতে হবে) দিয়ে ভেজে নেবেন। এরপর ৮ কাপ গরম পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ (চাল নরম করার জন্য) দিয়ে দেবেন। কিছু সময় ঢেকে রাখবেন যাতে পানি শুকিয়ে যায়। এবার ৫-৬ টি কাঁচা মরিচ দিয়ে ৪ থেকে ৫ চা চামচ পরিমাণ ঘি দেবেন।

খিচুরি আধা ঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। সবশেষে চুলার আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেশন করবেন। এভাবেই খুব সহজে রান্না করতে পারবেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি।

Similar Posts

  • সবজি দিয়ে নরম খিচুড়ি

    শীত কাল মানেই হচ্ছে বাজারের নতুন নতুন সবজি আগমন  ।শীতের সময় এমন কোন সব্জি নেই যে বাজারে পাওয়া যায় না। আর সেই সবজি দিয়ে হয় যদি খিচুড়ি তাহলে তো কথায় নেই- খিচুড়ি ছোট বড় সকলেরই কাছে পছন্দের খাবার । তাহলে দেরি কেন ? আজই বাড়িতে রান্না করে ফেলুন সবজি দিয়ে নরম খিচুড়ি। কিভাবে রান্না করবেন…

  • খিচুড়ির থালা

    যা লাগবে : পোলাওর চাল ৫০০ গ্রাম, মুগডাল ৫০০ গ্রাম, আদাবাটা, ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ঘি আধা কাপ, গরম মসলা ৪-৫ টুকরা করে, লবণ, পানি পরিমাণমতো কাঁচামরিচ ও ধনেপাতা। যেভাবে করবেন : চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল টেলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে…

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ১টি, রসুন বাটা ১ চা. চামচ, পোলাও চাল ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চা. চামচ, মসুর ডাল ১/২ কাপ, আদা বাটা ১/২ চা. চামচ, পেঁয়াজ বাটা ২ টে. চামচ, ধনে ১ চা. চামচ, হলুদ ১ চা. চামচ, নারকেলের দুধ ১/২ কাপ, মরিচ ১ চা. চামচ, কাঁচামরিচ ৫/৬টি, এলাচ ২টি, তেল ১/২…

  • |

    নিরামিষ খিচুড়ি

    উপকরণ: ছোলার ডাল ২ মুঠ, মুগডাল ও পোলাওর চাল আধা পোয়া করে, কিশমিশ, নারকেলের চিকন টুকরা আধা কাপ, আদাবাটা, জিরা-হলুদ-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, তেল, লবণ, ঘি, কাঁচা মরিচ, তেজপাতা, চিনি, গোটা জিরা, এলাচি ও দারচিনি। প্রণালি: ছোলার ডাল হালকা সেদ্ধ করে নিন। মুগডাল ভেজে নিন। চাল-ডাল আলাদা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল ও ঘি…

  • |

    চিংড়ি খিচুড়ি

    উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে…

  • সবজি খিচুড়ি

    উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।   প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি…

Leave a Reply