|

নিরামিষ খিচুড়ি

উপকরণ: ছোলার ডাল ২ মুঠ, মুগডাল ও পোলাওর চাল আধা পোয়া করে, কিশমিশ, নারকেলের চিকন টুকরা আধা কাপ, আদাবাটা, জিরা-হলুদ-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, তেল, লবণ, ঘি, কাঁচা মরিচ, তেজপাতা, চিনি, গোটা জিরা, এলাচি ও দারচিনি।

প্রণালি: ছোলার ডাল হালকা সেদ্ধ করে নিন। মুগডাল ভেজে নিন। চাল-ডাল আলাদা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল ও ঘি একসঙ্গে গরম করে নিন। তাতে এলাচি, দারচিনি, গোটা জিরা দিয়ে ডাল কষান। একটু কষিয়ে সব মসলা দিন। কিছুক্ষণ কষিয়ে চাল দিয়ে ভাজুন। ভাজা ভাজা করে তাতে গরম পানি দিয়ে লবণ, চিনি ও কাঁচা মরিচ ফালি করে দিন। খিচুড়ি হয়ে এলে ঘি ছড়িয়ে দিয়ে দমে রাখুন।

Similar Posts

  • পঞ্চপদী খিচুরি

    উপকরণ : পোলাও চাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, ঘি চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁপে (কিউব কাটা) চার ভাগের এক কাপ, আলু (কিউব কাটা)…

  • মুগ কলাই ডালের খিচুড়ি

    উপকরণ : চাল ১ কাপ, মুগ ডাল ১/২ কাপ, তেল ৪ টেবিল চামস, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, তেজ পাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, পানি ২ কাপ। প্রস্তুত প্রণালি : ওপরের সব…

  • বৃষ্টির দিনে খিচুড়ি কেন?

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো মুখে দেবো পান। বৃষ্টি মানেই আলাদা ভালোলাগা, বৃষ্টি মানেই অন্যরকম স্নিগ্ধতা। ‘জলের গান’ দলের গাওয়া এই গানে লেগে আছে তারই ছোঁয়া। অতিথি পরায়ণ বাঙ্গালি জাতি যেন এই উদাস বৃষ্টিতে বেশি করে কাছে পেতে চায় বন্ধুদের, অতিথিদের।…

  • |

    ইলিশ খিচুড়ি

    উপকরণ : ইলিশ মাছ ৭-৮ টুকরা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ১০-১২টি, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, পোলাওয়ের চাল ৩ কাপ, বুটের ডাল ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, এলাচ, দারুচিনি ৪টি ও ঘি আধা কাপ। প্রণালি : চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। মাছ…

  • বৃষ্টিভেজা দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি

    বৃষ্টিভেজা দিনে খিচুড়ি এক জিভে জল আনা খাবারের নাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি- – উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ ১০ টি লবঙ্গ ২ টুকরা…

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…