শাহি পরোটা

উপকরণ : ময়দা ২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডালডা ২ টেবিল চামচ, ঘি ১ চা চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : ময়দা ঢেলে একটি পাত্রে ডালডা ও তেল চুলায় একটি পাত্রে গরম করে ঠাণ্ডা করে নিয়ে ময়দার সঙ্গে মেশাতে হবে। তারপর লবণ, ঘি, দুুধ, চিনি ও পানি দিয়ে ভালো করে ময়দা মাখিয়ে একটি পাত্রে ঢেকে রাখতে হবে ৩/৪ ঘণ্টা। তারপর গোলা ময়দা আবার মেশানো ডালডা দিয়ে ভালো করে মথে নিতে হবে। পিঁড়িতে একটু ময়দা ছিটিয়ে গোল বা লম্বা করে তারপর জিলাপির মতো পেঁচিয়ে গোল করে রেখে দিয়ে আধা ইঞ্চি পরিমাণ রুটি বানিয়ে ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে।

 

Similar Posts

  • মচমচে মুরালি

    উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন।…

  • সবজি পরোটা

    উপকরণ: পেঁপে মিহি কুচি করা ১ কাপ, ময়দা ২ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ, লবণ ১ চা চামচ, ধনে পাতা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি করা পরিমাণমতো, ডিম ১টা, বাঁধাকপি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ, পানি পরিমাণমতো, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৪…

  • নানরুটি

    উপকরণ: ময়দা দুই কাপ, ইস্ট ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, ঘি ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল-চামচ, পানি পরিমাণমতো, ডিম ১টা, পাকা কলা ১টা, লেবুর রস ১ চা-চামচ, চিনি আধা চামচ, খাওয়ার সোডা পরিমাণমতো। প্রণালি: বাটিতে কলা, লেবুর রস, চিনি মিশিয়ে ভালোমতো চটকে নিন। এবার অন্য একটি পাত্রে ময়দা, ইস্ট, চিনি, লবণ,…

  • মোগলাই পরোটা

    উপকরণ: ময়দা ৩ কাপ, ডিম ৫টা, কাঁচা মরিচ কুচি পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ দেড় চা চামচ, পেঁয়াজপাতা কুচি ১ কাপ, ধনেপাতা আধা কাপ, তেল ২ টেবিল চামচ (ময়দার জন্য)। প্রণালি: ময়দা, ডিম, লবণ ও তেল দিয়ে ময়ান করে পানি দিয়ে মোলায়েম ডো বানাতে হবে। এবার ৪টি লেচি করে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে…

  • লুচি

    উপকরণ: ময়দা-১/দেড় কাপ তেল-দেড় টেবিল চামচ বেকিং পাউডার-সামান্য লবণ-পরিমাণমতো কালোজিরা-আধা চা চামচ তেল-ভাজার জন্য প্রণালী: ওপরের সব উপকরণ দিয়ে খামিরটা ঢেকে কিছুক্ষণ রেখে দিন। এরপর পিঁড়িতে তেল মেখে ছোট ছোট রুটির আকারে বেলে ডুবো তেলে ভেজে নিন।  

  • মুড়ালি

    উপকরণ: ময়দা দুই কাপ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ, চিনি দেড় কাপ, সাল্টু বা অ্যামোনিয়া এক চা-চামচের চার ভাগের এক ভাগ, লবণ আধা চা-চামচ, তেল এক কাপের চার ভাগের এক ভাগ (ভাজার জন্য)। প্রণালি: ময়দা, অ্যামোনিয়া, লবণ ও তেল একসঙ্গে ময়ান দিয়ে পানি দিয়ে শক্ত খামির বানাতে হবে। রুটি বেলে লম্বা লম্বা করে…