সকালের নাস্তা বিনা ক্ষতি হতে পারে জীবন!

সকালের আলো-বাতাস যেমন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তেমনি সকালবেলার নাস্তাটাও শরীরের পক্ষে খুবই দরকারি। আজকাল অনেকেই ডায়েট কন্ট্রোল করার নামে সকালের নাস্তাকে খাদ্যতালিকা থেকে বাদ দেয়। বিশেষ করে আজকালকার তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই বদ্ধমূল ধারণাটি প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়।গবেষকদের মতে, এই প্রবণতার ফলে ওজন ঝরা ও ফিটনেস আসার পরিবর্তে উল্টো শরীরে মেদ জমে যায়। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো। ব্রেকফাস্ট বা সকালের নাস্তা বাদ দেয়ার ফলে আপনার যেসব ক্ষতি হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল-

 

> ওজন বেড়ে যাওয়াঃ নাস্তা না করলে ওজন কমার বদলে ওজন বেড়ে যেতে পারে। কারণ ক্ষুধা লাগলে তখন আপনি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবার খেয়ে ফেলবেন যা আপনার উপকারের বদৌলতে অপকারই করবে। এই বিষয়ে বিজ্ঞানীরা বলেন, ৩ বেলা পেট ভরে না খেয়ে আপনি ঐ খাবার অল্প অল্প করে ৫ বেলা খান। ফলে খাবার হজম হওয়ার যথেষ্ট সময় পায় ফলে আর মেদ-চর্বি শরীরে জমতে পারে না।

> ডায়াবেটিসঃ সকালের নাস্তা নিয়মিত বাদ দিলে আপনার ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। ফলে টাইপ টু ডায়াবেটিসসহ বহু জটিল রোগ হতে পারে।

> হৃদরোগঃ  ব্রেকফাস্ট বাদ দিলে হাইপার টেনশন, ওবেসিটি, হাই ব্লাড সুগার, হাই কোলেস্টেরলের প্রবণতা বেড়ে যায় যা হৃদরোগের সম্ভাবনাকে অনেকগুন বাড়িয়ে তোলে।

> মাইগ্রেন সমস্যাঃ নিয়মিত নাস্তা না করলে পানিরও ভারসাম্যহীনতা ঘটে। যা আপনার মাইগ্রেন সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে।

> মেজাজ হারানোঃ সকালে যদি নাস্তা না করে আপনার কর্মজীবন শুরু করেন তবে তার ফলও খুব একটা সুখকর নয়। পেট খালি থাকার ফলে আপনার ব্রেইন সহজভাবে কাজ করতে পারবে না। মেজাজ খিটখিটে হয়ে যাবে। আপনার এনার্জিতে ঘাটতি পড়বে, অবসাদ ঘিরে ধরবে এবং আপনার স্মৃতিশক্তি কমে আসবে। ফলে আপনি কারণে অকারণেই মেজাজ হারাবেন।

তাই জীবনের প্রতিটা মুহূর্তকে মূল্য দিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে সকালের নাস্তার কোন জুড়ি নেই।

 

Similar Posts

  • সব রোগের মহা ঔষুধ হচ্ছে কালো জিরা

    মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ কালো জিরা ।  প্রাচীন কাল  থেকেই মানুষ কালো জিরা ঔষধ হিসাবে ব্যবহার করে আসতেছে।  আমাদের ইসলামিক দৃস্টিতেও কালো জিরার উপকারিতা অনেক ।  বিভিন্ন ঔষাধালয় কালো জিরা এবং কালো জিরার তেল ঔষধ হিসাবে ব্যবহার করে থাকে ।   আসুন জেনে নিই কালোজিরায় আর কি কি উপকারিতা রয়েছে– মাথাব্যথা: যাদের মাথাব্যথা…

  • |

    কালোজিরা তেল এর যত গুণগান

    কালোজিরার স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না কালোজিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারি। প্রত্যেকের রান্নাঘরেই কালোজিরা থাকে যা খাবারকে সুবাসিত করে। আসুন আমরা আজ আশ্চর্য বীজ কালোজিরার উপকারিতা গুলো জেনে নেই।   স্মরণ শক্তি বৃদ্ধি : এক চা-চামচ পুদিনাপাতার…

  • প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস

    জীবনকে উপভোগ করতে প্রত্যেকেরই স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি। কিন্তু কীভাবে সুস্থ্য থাকা যায়? সহজ করে বললে, পুষ্টিকর খাদ্যগ্রহণ, পর্যাপ্ত ঘুমানো, নিয়মিত শারীরিক ব্যায়াম ও কর্মময় থাকাটাই মূল বিষয়। এ ছাড়া রোগ ব্যাধি সম্পর্কে জানা ও স্বাস্থ্য সচেতন থাকাই আসল। গুরুত্বপূর্ণ কয়েকটি অভ্যাস গড়ে তুলতে পারলে সুস্থ থাকা যায়। তেমনই কয়েক টি স্বাস্থ্য টিপস নিচে দেয়া…

  • এই গরমে শীতল আপনি

    সামান্য গরমেই হাঁপিয়ে উঠছেন। বোধ করছেন শারীরিক দুর্বলতা। মেজাজ যাচ্ছেতাই খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিচ্ছে। কাজে কোনোমতেই মন বসছে না। তাই গরম থেকে একটু নিস্তার পেতে রিচ ফুড পরিহার করেই চলছেন। এবার  থামুন!  গরম একমদমই সহ্য না হলে কিছু খাবার খেলেই তো হয়। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া…

  • বরই ওজন ও অতিরিক্ত রাগ কমায়

    কুল বা বরই খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খাওয়া হয় ফলটি। বরইতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি ও ফ্যাটি অ্যাসিড। শরীরের জন্যও এই ফলটি বেশ উপকারী। শীত থেকে গরমের শুরু অবধি সময়টা দেশি ফলের অভাব মেটায় প্রধানত দেশি টক বরই এর ভেষজ গুণসহ স্বাস্থ্য উপকারিতা রয়েছে...
  • শরীরের জন্য আপেল কতটা উপকারী?

    ছোট শিশু থেকে শুরু করে, কিশোর-তরুণ, প্রাপ্তবয়স্ক এমনকি বৃদ্ধদেরও নিয়মিতভাবে ফল খাওয়া উচিৎ এবং প্রতিদিন কিছু পরিমাণে হলেও ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিৎ।আজকাল কার দিনে সকলেই ব্যস্ত এবং প্রয়োজনের খাতিরেই বাইরের ভাজাপোড়া  এসব খাবার বেশী খেয়ে থাকেন। য়ার ছোটো  শিশুরাও আজকাল বাইরের বিভিন্ন রকম মুখরোচক খাবারের প্রতি বেশি আগ্রহী  হয়ে পড়ছে এবং তারা প্রতিদিনই…

Leave a Reply