সবজি দিয়ে নরম খিচুড়ি

শীত কাল মানেই হচ্ছে বাজারের নতুন নতুন সবজি আগমন  ।শীতের সময় এমন কোন সব্জি নেই যে বাজারে পাওয়া যায় না। আর সেই সবজি দিয়ে হয় যদি খিচুড়ি তাহলে তো কথায় নেই- খিচুড়ি ছোট বড় সকলেরই কাছে পছন্দের খাবার । তাহলে দেরি কেন ? আজই বাড়িতে রান্না করে ফেলুন সবজি দিয়ে নরম খিচুড়ি। কিভাবে রান্না করবেন দেখে নিতে পারেন ।

 

উপকরণ:

পোলাওয়ের চাল দেড় কাপ থেকে ২ কাপ।

মসুর ডাল হাফ  কাপ।

মুগ ডাল হাফ  কাপ।

সরিষা ও সয়াবিন তেল ১-২ টেবিল-চামচ করে।

ঘি ১-২ টেবিল-চামচ।

ফুলকপি ছোট করে কাটা ১ কাপ।

কাঁচামরিচ ৪- ৫টি।

আলু ১ কাপ ছোট করে কাঁটা ।

গাজর  কুচি হাফ  কাপ

টমেটো কুচি ১- ২টি।

মটরশুঁটি হাফ  কাপ।

আদা ও রসুন বাটা ১  টেবিল-চামচ।

পেঁয়াজ কুচি ৩-৪ টি।

শুকনা মরিচ ২- ৩টি।

তেজপাতা ২টি।

এলাচ ৩-৪ টি।

মরিচ ও হলুদ গুঁড়া ১ চা-চামচ করে অথবা স্বাদ মতো।

দারুচিনি ২-৩  টুকরা।

আস্ত জিরা হাফ  চা-চামচ।

গরম মসলা গুঁড়া ১  চা-চামচ।

টালা জিরার গুঁড়া ১  চা-চামচ।

লবণ স্বাদ মতো।

ধনেপাতা কুচি পরিমাণ মতো।

প্রণালী:

প্রথমে সবজি মাঝারি আকারে কেটে পানি দিয়ে ধুয়ে রাখতে হবে। চাল ও ডাল একসাথে  ভালো করে ধুয়ে পানি  ঝরিয়ে নিতে হবে।

অন্য একটি পাত্রে সামান্য তেল গরম করে সবজি ও কাঁচা কাচামরিচ  পরিমাণমতো হলুদ ও লবণ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।

চাল ও ডাল মিলিয়ে যত কাপ হবে, পানি দিতে হবে তার ঠিক তিনগুণ। বাকি পানি পরে দেবেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে ৫ মিনিট রাখুন। এবার  ঢাকনা তুলে নেড়ে নিন।

তারপর  আরও ৩-৪ কাপ গরম পানি দিন। খিচুড়ি বেশি পাতলা করতে চাইলে আরও খানিকটা পানি দিতে পারেন। পানি ফুটে উঠলে ভেজে  রাখা সবজির টুকরাগুলো দিয়ে নেড়ে নিন।

চুলার জ্বাল  কমিয়ে ঢেকে দিন পাত্রটি । ৩০ মিনিট  পর আর একটু নেড়ে মটরশুঁটি ও কাঁচামরিচের টুকরা দিয়ে আরও ৫  মিনিট রান্না করুন।

গরম মসলার গুঁড়া ও ভাঁজা  জিরার গুঁড়া মিশিয়ে নিন।  সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে চুলা বন্ধ করে ৫  মিনিট ঢেকে রাখুন খিচুড়ি।

ধনেপাতা কুচি দিয়ে সবজি নরম খিচুড়ি গরম গরম পরিবেশন করুন ইলিশ মাছ ভাঁজা , বেগুন ভাঁজা , গরুর মাংস বা ডিম ভুনার সাথে বেশ লাগবে খেতে।

 

Similar Posts

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…

  • খিচুড়ির থালা

    যা লাগবে : পোলাওর চাল ৫০০ গ্রাম, মুগডাল ৫০০ গ্রাম, আদাবাটা, ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ঘি আধা কাপ, গরম মসলা ৪-৫ টুকরা করে, লবণ, পানি পরিমাণমতো কাঁচামরিচ ও ধনেপাতা। যেভাবে করবেন : চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল টেলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে…

  • বাদশাহী খিচুরি

    উপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি…

  • |

    বাসমতি চালের সবজি খিচুড়ি

    উপকরণ বাসমতি চাল ২ কাপ, সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, ফুলকপি) ছোট টুকরো সব মিলিয়ে ২ কাপ, আলু আধা কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া দেড় চা চামচ, টক দই ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ,…

  • মুগ কলাই ডালের খিচুড়ি

    উপকরণ : চাল ১ কাপ, মুগ ডাল ১/২ কাপ, তেল ৪ টেবিল চামস, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, তেজ পাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, পানি ২ কাপ। প্রস্তুত প্রণালি : ওপরের সব…

  • সবজি খিচুড়ি

    উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।   প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি…

Leave a Reply