পার্লারে নয় ঘরেই হবে পেডিকিউর-মেনিকিউর

মুখের পাশাপাশি হাত ও পায়ের যত্ন নিতেই হয় আমাদের । তা না করলে  সৌন্দর্য নষ্ট থেকে শুরু করে দেখা দেয় না না রকমের সমস্যা। তার পাঝে অনেকের  পায়ে ফাঙ্গাস পরার কমন সমস্যা তো আছে। তবে আমরা অনেকই মনে করি  হাত পা সুন্দর ও ঠিক রাখার জন্য পার্লারে গিয়ে  পেডিকিউর-মেনিকিউর করাতে হবে আমাদের । আমাদের অনেকের কর্ম ব্যস্তার কারনে পার্লারে গিয়ে  পেডিকিউর-মেনিকিউর  করবো কিন্তু আর করা হয়ে উঠে না । হাত পা সুন্দর ও ঠিক রাখার জন্য পেডিকিউর-মেনিকিউর করাটা জরুরী । তবে পেডিকিউর-মেনিকিউর যে  পার্লারে গিয়েই করাতে হবে এটা ঠিক না। আপনি চাইলে বাড়িতেই বসে করে নিতে পারবেন পেডিকিউর-মেনিকিউর খুবই সহজে ।

যা যা লাগবে:
পায়ের গোড়ালি যাতে ডোবে এমন একটি বড় পাত্র  বা গামলা
ব্রাশ
নেইল কাটার
ফাইলার
বাফার
কিউটিকল কাটার
শ্যাম্পু
নেল পলিশ রিমুভার
পেট্রোলিয়াম জেলি/ লোশন
লেবু এবং চালের গুঁড়া, শসা গাজরের রস মিশিয়ে বানানো স্ক্রাব করা যায় ।

যেভাবে করবেন:
. পায়ে যদি  নেইলপলিশ লাগানো থাকলে তা উঠিয়ে ফেলুন।
. গামলায় কুসুম গরম পানি নিয়ে এতে  শ্যাম্পু মেশান। তারপর  এতে ৫-৭  মিনিট হাত ও পা ভিজিয়ে রাখুন। পায়ে ব্যথা থাকলে পানিতে একটু লবণ ছিটিয়ে নিলে ভালো হবে ।
. এবার  পা মুছে নখগুলো  কেটে নিন। কিউটিকলে সমস্যা থাকলে কিউটিকল কাটার দিয়ে সাবধানে অতিরিক্ত কিউটিকল সরিয়ে নিতে হবে ।
. এখন  ঝামাপাথর দিয়ে পায়ের নিচে ও গোড়ালি ঘষে নিন। এতে করে পায়ের মরা চামড়া উঠে যাবে সহজে ।
. তারপর  নখে পেট্রোলিয়াম জেলি মেখে আবার ভিজিয়ে রাখুন ৫ মিনিট । এরপর ম্যাসাজ করে পরিষ্কার করে নিন। একটি শুকনা তোয়ালা দিয়ে পা মুছে ফেলুন আস্তে আস্তে ।

. তারপর  আসবে স্ক্রাবের পালা। প্রথমে পায়ে স্ক্রাব মেখে রাখুন ৫  মিনিট। এখন  ম্যাসাজ করে নিন ২-৩  মিনিট, তারপর আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষে পানিতে ধুয়ে ফেলুন।

. তারপর আবার পা ধুয়ে এবার নখে ও আঙুলে লেবুর রস মেখে পরিষ্কার করে নিন। চাইলে নখ চকচকে করতে বাফার ঘষে নিতে পারেন। সবশেষে পা ধুয়ে মুছে ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে নিন ।

ব্যাস হয়ে গেল পেডিকিওর। ঠিক একইভাবে করে  হাতেও সেরে নিন মেনিকিউর। প্রথমে পেডিকিউর করার পর মেনিকিউর, এতে করে  হাতে বাড়তি চাপ পড়বে না। মাসে দুবার পেডিকিউর মেনিকিউর করলে হাত ও পায়ের কালো দাগ দূর হয়ে যায় খুব সহজে এজন্য আর পার্লারে যেতে হবে না ।

 

Similar Posts

  • |

    শীতে পায়ের যত্ন

      শরীরের অন্য অংশের যতটা আমরা যত্ন নেই তার থেকে অনেক কম যত্ন নেই পায়ের, কিন্তু আমাদের যত্ন নেওয়া খুব দরকার । কারন পায়ের উপর দিয়ে সারা দিন অনেক কিছু হয় । আর এই পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রকৃতির প্রভাবে নিজেকে মানিয়ে নিতে পায়ের যত্নটাও জরুরি। শীতে পায়ের চামড়া…

  • শীতকালে পা ফাটার সমস্যা দূর করতে ঘি

    ত্বকের আদ্রতা ধরে রাখতে ও সুন্দর উজ্জ্বল ত্বক পেতে আমরা নামিদামি নানা কোম্পানির নানা ক্রিম ব্যবহার করে থাকি ।অথচ আমাদের বাড়িতেই সহজ প্রাপ্ত বেশ কিছু জিনিস ত্বকে ব্যবহার করেও কিন্তু আমরা দামি প্রোডাক্ট এর সম্মান উপকার পেতে পারি। আর এ রকমই একটি উপাদান হলো ঘি ।রূপচর্চার ঘরোয়া উপাদান বললে ফলের রস,মুলতানি মাটি সহ একাধিক জিনিসের...
  • |

    পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

    রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই…

  • গরমে পায়ের যত্ন

    আমাদের মধ্যে অনেকেরই আছে গরমে পায়ে অনেক সমস্যা দেখা দেয়। রোদ-বৃষ্টি, ধুলোবালির প্রভাব পায়ের উপরও বেশি পড়ে থাকে । এই গরমে ধুলোবালির কারণে পায়ের ত্বক ফেটে যায়। তাই গরমে  অবশ্যই আপনাকে রাখতে হবে পায়ের বিশেষ খেয়াল। পরিষ্কার রাখা: এই আবহাওয়ায় আপনাকে পা পরিষ্কার রাখতেই হবে। এখন বাজারে পিউমিস স্টোন বা ঝামাপাথর ব্যবহার করতে পারেন। সপ্তাহে…

  • |

    বিয়ের আগে পায়ের যত্ন

    বিয়ে প্রতিটি মেয়ের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন। প্রতিটি মেয়েই চান এই দিনটিতে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর লাগুক। তাই এই সময় মুখের পাশাপাশি পায়েরও নিতে হয় একটু বাড়তি যত্ন। সাধারণত মুখের যত্নের জন্য অনেক কিছু করা হলেও হাত-পাকে সবসময় অবহেলাই করা হয়। চিন্তা নেই, এই টিপসগুলো ১০ দিনেই আপনার পা জোড়াকে করে তুলবে…

  • সহজেই দূর করুন হাঁটু ও কনুইয়ের কালো দাগ

    একটু লক্ষ্য করলেই দেখবেন, অনেকেরই হাঁটু ও কনুইয়ের চামড়া কালো হয়ে যায়। গায়ের রঙ কালো কিংবা ফর্সা যাই হোক শরীরের এই দুই জায়গায় কালো হবেই। কিন্তু শরীরের এই দাগ নিয়ে অস্বস্তিতে ভোগেন অনেকেই। বিশেষ করে ফ্যাশন সচেতন নারীরা। তাই এই দাগ থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় প্রয়োগ করুন। এতে সহজেই এই দাগ দূর হবে। চলুন…

Leave a Reply