আলু ও পাউরুটি দিয়ে সুস্বাদু বিকালের নাস্তা

পদ্ধতি

  • প্রথমে কয়েকটা পাউরুটির টুকরো নিতে হবে এবং এর শক্ত টুকরো গুলো কেটে ফেলে দিতে হবে।
  • এখন একটা বোলে এক কাপ পরিমাণ বেসন নিতে হবে।
  • এরপর এর ভিতর দিতে হবে ১/৪ চা চামচ হলুদের গুড়া।
  • এবার দিতে হবে ১/৪ চা চামচ লাল মরিচের গুড়া।
  • এখন এর ভিতর স্বাদ পরিমাণ লবণ দিতে হবে।
  • এর সাথে ১/৪ চা চামচ বেকিং পাউডার দিতে হবে।
  • এরপর এক চা চামচ পরিমাণ কনফ্লাওয়ার দিতে হবে।
  • এবার এর ভিতর অল্প অল্প করে পানি দিয়ে একটি বাটার তৈরী করতে হবে।
  • এখন আলুর পুর তৈরী করে নিতে হবে । এর জন্য দুইটি আলু সিদ্ধ করে নিতে হবে।
  • এখন এর ভিতর একটা বড় সাইজের পেয়াজ কুচি দিতে হবে।
  • এবার এর ভিতর একটা টমেটো কুচি দিতে হবে।
  • এরপর দিতে হবে দুই চামচ ধনে পাতার কুচি।
  • এর সাথে আরও দিতে হবে দুই থেকে তিনটা কাচা মরিচ কুচি।
  • এখন স্বাদ মত লবণ লবণ দিয়ে আলুর পুরটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
  • এটা মাথানো হয়ে গেলে ঢেকে রেখে দিতে হবে।
  • এখন একটা রুটি নিয়ে এর উপর আলুর পুরটা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে।
  • এবার আরেকটা রুটির উপর টমেটো কেচাপ লাগিয়ে আলুর পুর মাখানো রুটির উপর চেপে দিতে হবে ।
  • এখন মাঝখান দিয়ে একটু কোনা করে এটা কেটে নিতে হবে।
  • এবার একটা প্যানে তেল গরম করে নিতে হবে ভাজার জন্য।
  • এবার রুটি গুলো বেসনের মিশ্রণের ভিতর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
  • এবার এটি তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে।
  • চুলার আচটা সবসময় মিডিয়াম হাই হিটে রেখে ভাজতে হবে।
  • যখন এর কালার গোল্ডন ব্রাউন হয়ে আসবে তখন এটা তুলে নিতে হবে।

 

Similar Posts

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • মচমচে ফ্রেঞ্চ ফ্রাই-

    ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। কম সময়ে সহজেই ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। বিকালের নাস্তা আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজার একটি খাবার।   আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-   উপকরণ আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি

    ইলিশ মাছের ডিম এর স্বাদ তো আপনারা সবাই জানেন। ইলিশের ডিম ভুনা খেয়েছেন, কিন্তু ঝোল খেয়েছেন কখনো? ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি জেনে নিন আজকে। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুব মজাদার। উপকরণ: ইলিশ মাছের ডিম – ১ কাপ আলু – ৩টি মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি – আধা কাপ রসুন…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

Leave a Reply