খালি পেটে কিসমিস খেলে যত উপকার

খালি পেটে কিসমিস খেলে যত উপকার। শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে।

 

প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া কিসমিস হৃদয় ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা সহজে রোগমুক্তির কারণ

 

ভেজানো কিসমিসের উপকারিতা-

 

কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারারাত কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ভোরে সেটা খান। ভেজানো কিসমিসে থাকে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোনও ক্ষতি করে না। হাই ব্লাডপ্রেসারের সমস্যা থাকলেও এটি তা নিয়ন্ত্রণে রাখে। একই ভাবে কিসমিস ভেজানো পানিও শরীরের পক্ষে উপকারি।

 

১. ব্লাড প্রেসার

 

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি কিসমিস। এর মধ্যে থাকা পটাসিয়াম হাই ব্লাড প্রেসার বশে রাখে।

 

২. রক্ত স্বল্পতা কমায়

 

রক্ত স্বল্পতা কমাতে কিসমিস যথেষ্ট উপকারি। নিয়মিত খেলে এর মধ্যে থাকা আয়রন হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এছাড়াও এর মধ্যে আছে তামা যা রক্তে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে।

 

৩. হজমশক্তি বাড়ায়

 

সুস্থ থাকার জন্য ভালো হজমশক্তি জরুরি। এক্ষেত্রে কিসমিস হজমশক্তি বাড়াতে সাহায্য করে। রোজ রাতে এক গ্লাস পানিতে কিসমিস ভিজিয়ে রাখুন। পরের দিন ভোরে সেই কিসমিস খান। নিজেই তারপর তফাত খেয়াল করুন দিন পনেরো পরেই।

 

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

 

আপনি যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বড়াতে চান তবে ভেজা কিসমিস এবং তার জল নিয়মিত খান। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

৫. বিষমুক্ত শরীর

 

শরীরকে দূষণমুক্ত করতে কিসমিস খান নিয়মিত। চারিদিকের দূষণে আপনি যখন জেরবার তখন সকালে খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীর বিষমুক্ত হবে। ভেজানো কিসমিসের পাশাপাশি কিসমিস ভেজানো পানিও খেতে পারেন।

 

৬. কোষ্ঠকাঠিন্য কমায়

 

নিয়মিত কিসমিস খেলে কোষ্ঠকাঠিন্য কমে। আপনি যদি পেটের সমস্যায় নিয়মিত ভোগেন তাহলে প্রতিদিন সকালে খালিপেটে ভেজানো কিসমিস খান। যাঁরা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান তাঁরা ওষুধের বদলে নিয়মিত কিসমিস খেয়ে দেখতে পারেন।

 

Similar Posts

  • মাইগ্রেইন সমস্যা ও সমাধান

    মাইগ্রেইন সমস্যা ও সমাধান মাইগ্রেন একধরনের মাথাব্যথা। মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা গেছে। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে, তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙুরের রস, পনির ইত্যদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথাব্যথা শুরু হতে পারে। তবে মাইগ্রেনে শুধু মাথাব্যথাই হয় না, তার সঙ্গে…

  • শীতের আগমনে গর্ভবতী মায়ের যত্ন

    মাতৃত্ব একজন মায়ের জন্য অনেক সুখময় অনুভূতি। কিন্তু গর্ভকালীন একজন মায়ের জন্য অনেক চ্যালেঞ্জিং। এসময়ে তাকে অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় টা বেশি বেশি করে  গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে । শীতকালে আরো একটু বেশি চ্যালেঞ্জিং। শীতে ঠান্ডাজনিত অসুস্থতা বেড়ে যায়।  ফলে মায়ের পাশাপাশি গর্ভের সন্তানেরও অনেক ধরনের ক্ষতি হতে পারে।তাই শীতকালে…

  • খাঁটি ঘি খাবেন কেন?

    বেশীরভাগ মানুষই বিশ্বাস করেন যে ঘি খেলে মানুষ মোটা হয়। তাই ওজন কমানোর ডায়েটের কথা এলেই বেশীরভাগ মানুষ তাদের খাদ্যতালিকা থেকে প্রথমেই যে উপাদানটি বাদ দেন তা হচ্ছে ঘি। কিন্তু ঘি খেলে কী আসলেই মানুষ মোটা হয়? এই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর এবং পুষ্টিবিদের পরামর্শ জেনে নিই চলুন। ঘি খাওয়া কী ওজন বৃদ্ধির সাথে জড়িত?...
  • সকালের নাস্তা বিনা ক্ষতি হতে পারে জীবন!

    সকালের আলো-বাতাস যেমন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তেমনি সকালবেলার নাস্তাটাও শরীরের পক্ষে খুবই দরকারি। আজকাল অনেকেই ডায়েট কন্ট্রোল করার নামে সকালের নাস্তাকে খাদ্যতালিকা থেকে বাদ দেয়। বিশেষ করে আজকালকার তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই বদ্ধমূল ধারণাটি প্রচণ্ডভাবে লক্ষ্য করা যায়।গবেষকদের মতে, এই প্রবণতার ফলে ওজন ঝরা ও ফিটনেস আসার পরিবর্তে উল্টো শরীরে মেদ জমে যায়।…

  • রসুনের নানা উপকারিতা

    রসুনের গুন তুলনা করতেই কোন শব্দ পাওয়া মুশকিল । একে ওষুধের মহা ওষুধ বললেও ভুল হবে না ।  নানা বয়সের মানুষের কাছে এই মহা ওষুধ রসুন এর উপকার গুলো তুলেই ধরতে হবে ।কতটা লাভবান হন তারা, জানলে আপনিও চেষ্টা করবেন হাঁটবেন এই পথেই কারন এর উপকারিতা এমন কাজ করবেই।  রসুনের নানা উপকারিতা আজকের সেই চিকিৎসাবিজ্ঞান…

  • ঘিয়ের বহু উপকারিতা

    বিভিন্ন রোগ নিরাময়ে ঘি-এর উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে চিকিৎসকরা দাবি করেছেন। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। শীতকালে সকলেরই অল্পবিস্তর...

Leave a Reply