ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি

ইলিশ মাছের ডিম এর স্বাদ তো আপনারা সবাই জানেন। ইলিশের ডিম ভুনা খেয়েছেন, কিন্তু ঝোল খেয়েছেন কখনো? ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি জেনে নিন আজকে। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুব মজাদার।

উপকরণ:
ইলিশ মাছের ডিম – ১ কাপ
আলু – ৩টি
মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – আধা কাপ
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – আধা চা চামচ
জিরা বাটা – আধা চা চামচ
হলুদ গুঁড়া – আধা চা চামচ
ধনে গুঁড়া – আধা চা চামচ
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
কাঁচামরিচ – ৩/৪টি
তেল – ২ টেবিল চামচ
লবণ – পরিমাণ মতো।

প্রণালি:
ইলিশ মাছের মাছের ডিম ভাল করে ধুয়ে নিন। এরপর আলুর খোসা ফেলে আধা ইঞ্চি মাপে কিউব করে কাটুন। এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে ফেলুন। চুলার জ্বাল কমিয়ে রেখে সকল মসলা ও পানি দিয়ে হালকা কষিয়ে নিন।

এখন ডিম দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেবার পর ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঢেলে দিন। কাটা আলুর টুকরো গুলি দিয়ে দিন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন।

যখন ঝোল ফুটতে শুরু করবে তখন কাঁচামরিচ চিরে নিয়ে উপরে ছিটিয়ে দিন।ঝোল ঘন মাখা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।

 

Similar Posts

  • সকালের নাস্তায় নতুন স্বাদের আলু পরোটা

    আপনাদের জন্য এখন দেওয়া হচ্ছে একটি মজার নাস্তার রেসিপি। এই খাবারটি আপনি সকালের নাস্তায় অনায়াশে পরিবেশন করতে পারবেন। দেখে নিন নতুন স্বাদের ভিন্নধর্মী আলু পরোটা এর রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। উপকরণ দেড় থেকে ২ কাপ আটা ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু লবণ স্বাদ মতো ১ টেবিল চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লেবুর…

  • বিকালের নাস্তায় ভিন্ন স্বাদের আলুর মাফিন

    তরকারিতে আলুর বিভিন্ন পদ তো আমরা রোজই খাই। তবে বিকালের নাস্তায়, টিফিনে বা সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে একটু অন্যরকম আলুর পদ খেলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমরা এনেছি আলুর ঝটপট নাস্তার অন্যরকম একটি রেসিপি। এতে খাবারের পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে, সময় বাঁচবে, সেই সঙ্গে খুবই কম খরচে খাবারের টেবিলেও আসবে বৈচিত্র্য। প্রয়োজনীয়…

  • |

    আপ্যায়নে শাহি জর্দা

    খাবারের আয়োজনের মধ্যে শাহি জর্দা অন্যতম।বেশিরভাগ সময় শাহী জর্দা আমরা বিয়েবাড়িসহ বিভিন্ন জমকালো অনুষ্ঠানের দাওয়াতে খেয়ে থাকি। কিন্তু আপনি চাইলে ঘরেই বানাতে পারেন সুস্বাদু এই শাহী জর্দা। কিভাবে তৈরি করবেন শাহি জর্দা- উপকরণ পোলাও চাল ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম,  ঘি এক কাপ, মোরব্বা টুকরো করে কাটা আধা কাপ, কাজুবাদাম কুচি এক টেবিল চামচ, দুধের…

  • বিফ-ভেজিটেবল রোল

    বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল। উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের…

  • বাড়িতেই বানান ইতালিয়ান পিৎজা

    পিৎজা এখন সাবার কাছেই খুব জনপ্রিয় ।  ইতালিয়ান পিৎজা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। কিন্তু এ খাবারটি বাড়িতে বানানোর উপায় জানা না থাকায় প্রায় আমরা  সবাই রেস্টুরেন্টেই খান। কিন্তু যদি রেস্টুরেন্টের স্বাদের পিজা তৈরি করা যায় বাড়িতেই  তাহলে এতে যেমন ভেজালমুক্ত সব উপাদান ব্যবহার করা যাবে তেমন স্বাস্থ্যকর খাবারও নিশ্চিত…

  • |

    খাসির ইয়াখমি এবং বিফ পা

    বেতিক্রমি এই রেসিপি দুটি পাঠিয়েছেন ফাহিনুর বেগম লাকি। যারা একটু ভিন্ন স্বাদ ট্রাই করতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। চলুন দেখি নেই রেসিপি দুটো! খাসির ইয়াখমি উপকরণঃ খাসির গোস্ত ১  কেজি টকদই ১ কেজি বেসন ১ টেবিল চামচ তেল ৫ টেবিল চামচ লবন স্বাদমত মউরি গুড়া ৬ টেবিল চামচ আদাবাটা ২ টেবিল চামচ…

Leave a Reply