rui-macher-kaliya রুই-মাছের-কালিয়া@chuijhal.com
|

রুই মাছের কালিয়া

রুই মাছের কালিয়া

রেসিপিঃ
 উপকরণঃ

 ১)  মাঝারি সাইজের ১০ টুকরো রুইমাছ

 ২)  দারুচিনি ২ টুকরো , এলাচি ২টি , তেজপাতা ১ টি

 ৩)  মাঝারি সাইজের একটি পেঁয়াজকুচি

 ৪) পেঁয়াজবাটা আধা কাপ

 ৫)  আদা , রসুন বাটা ১ টেবিল চামচ করে

 ৬) মরিচ গুড়া ২ চা চামচ , হলুদ ১ চা চামচ , টালা জিরা গুড়া ১ চা চামচ , ধনিয়া গুড়া ১ চা চামচ

 ৭) পাঁকা টমেটো পেস্ট মাঝারি সাইজের একটি

 ৮) টকদই ২ টে.চামচ , কাজুবাদাম পেষ্ট ১ টে.চামচ

 ৯) চিনি ১ টে. চামচ

 ১০) কাঁচামরিচ ৫-৬ টি , ধনিয়াপাতা কুচিঁ পরিমানমতো

 ১১) গরম মসলা ১ চা চামচ

 ১২) সয়াবিন তেল পরিমানমতো

প্রণালীঃ

মাঝারি সাইজের ১০ টুকরা মাছে হলুদ ,মরিচ ,লবন মাখিয়ে ম্যারিনেট করে ১০ মিনিট রাখতে হবে । তারপর প্যানে তেল গরম করে হালকা বাদামী করে ভেঁজে নিতে হবে , মাছ ভাঁজা হয়ে গেলে মাছ উঠিয়ে রেখে ঐ তেলে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেঁজে তাতে  একে একে দারুচিনি , তেজপাতা , এলাচি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে । এরপর তাতে পেঁয়াজবাটা ,আদা বাটা , রসুনবাটা ,পরিমানমতো লবন দিয়ে কষাতে হবে কিছুক্ষণ , তেল উপরে উঠে আসলে টমেটো পেষ্ট , টকদই, বাদাম বাটা আর সামান্য পানি দিয়ে কষাতে হবে আরো কিছুক্ষণ , কষানোর পরে তেল উঠে আসলে তা তে ভাঁজা মাছ গুলো দিয়ে দিতে হবে , মসলার সাথে মাছ কিছুক্ষণ কষানোর পর ১ কাপের মত পানি দিয়ে দিতে হবে ।  পানি কমে আসলে কাঁচা মরিচ এবং ধনিয়াপাতা উপর দিয়ে  দিতে হবে। নামানোর আগে গরম মসলা গুড়া দিয়ে নামিয়ে ফেলতে হবে।

rui-macher-kaliya রুই-মাছের-কালিয়া@chuijhal.com
 
পরিবেশনঃ

রুই মাছের কালিয়া ভাত , পোলাও , ভুনা খিচুরির সাথে পরিবেশন করা যায়। খেতে দারুণ লাগবে।

রেসিপিদাতাঃ

নামঃ ডাঃ স্বর্ণা(লীলাবতী)

dr-swarna-lilaboti ডঃ-স্বর্ণা-লীলাবতী@chuijhal.comপেশাঃ  চিকিৎসক

শখঃ  কবুতর পালন করা , ভ্রমণ করা ,

    নতুন নতুন রান্না করা।

আমার সম্পর্কে কিছুকথাঃ কর্মব্যস্ত সময় কাটে আমার , তার সাথেও  নিজের শখ পূরণ করার চেষ্টা করি , সময় পেলেই নতুন কোথাও ঘুরতে যাই , নতুন কোন আইটেম রান্না করি , রান্না করতে অনেক আনন্দ পাই কারণ প্রিয় মানুষগুলো আমার রান্না খাওয়ার পর যখন আমার রান্নার প্রশংসা  করে তখন খুব ভালো লাগে । পাশাপাশি কবুতর পালি , এটাও আমার অনেক বড় একটা শখ । গান গাইতেও ভালোলাগে , প্রিয় মানুষের যত্ন পেতে খুব ভালোবাসি , এইতো সব মিলিয়েই আমি।

Similar Posts

  • |

    কাস্টার্ড জেলো পুডিং

    কাস্টার্ড জেলো পুডিং কাস্টার্ড জেলো পুডিং বিদেশী খাবার হলেও এটি আমাদের দেশে এখন খুবই প্রচলিত , ছোট বড় সবারই খুব পছন্দ । আসুন জেনে নেই  কাস্টার্ড জেলো পুডিং টি কিভাবে তৈরি করতে হবে । উপকরণঃ দুধ-১ লিটার, পাওডার দুধ- ১/৩ কাপ, কন্ডেন্স মিল্ক-১/২ টিন, ডিম-৩টি, চিনি-১/৪ কাপ+ ২টেবিল চামচ, জেলো পাওডার-১ প্যকেট, কাস্টারড পাওডার-১টেবিল চামচ,…

  • |

    মিক্সড সবজি

    মিক্সড সবজি রেসিপিঃ উপকরনঃ ব্রকলি টুকরা ১ ফুলকপি টুকরা ১ কাপ গাজর টুকরা করে কাটা ১ কাপ আলু টুকরা ১কাপ পাতাকপি টুকরা করে কাটা ১কাপ শিম টুকরা কাটা ১/২ কাপ পেয়াজ কলি টুকরা করে কাটা পেঁয়াজ কুচি ১ কাপ আদা রসুন বাটা ১ ও ১/২ টে চামচ মরিচ গুড়া ১/২ চা চামচ হলুদ গুড়া ১…

  • | |

    চুইঝাল দিয়ে গরুর মাংস

     চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিঃ  উপকরণঃ ১. এক কেজি গরুর মাংস ২.  এক চা  চামচ ( পেঁপে বাটা , হলুদ - মরিচ - জিরা - গরম মশলা গুঁড়া) ৩. এক টেবিল চামচ ( আদা - রসুন বাটা) ৪. হাফ কাপ পেঁয়াজ বাটা ৫. এক কাপ পেঁয়াজ কুচি , ৬. ৫/৬ টা কাচা মরিচ ৭....
  • |

    চিংড়ি পোলাও

     চিংড়ি পোলাও রেসিপিঃ উপকরনঃ পোলাও চাল ৫০০গ্রাম চিংড়ি মাছ ৫০০গ্রাম পিঁয়াজ কুঁচি ১০০গ্রাম কাঁচামরিচ ৫/৬টি নারকেলের দুধ ১ কাপ মটরশুটি ১কাপ আদা বাটা আধা চা চামচ লবন স্বাদমত তেল আন্দাজমত ঘি পছন্দ অনুযায়ী প্রণালীঃ মাছ খোশা ছাড়িয়ে ধুঁয়ে হলুদ,লবন মেখে হালকা ভেঁজে নিতে হবে,এবার কড়াইতে তেল দিয়ে এতে পিয়াজ ভাজতে হবে তারপর  এতে চাল ছেড়ে…

  • |

    ব্ল্যাক ফরেস্ট

    ব্ল্যাক ফরেস্ট রেসিপিঃ উপকরনঃ ক্রিম ১ কাপ কুকিং চকলেট ১ কাপ ক্রিম চিজ ২ টে চামচচিনি আধা কাপ প্রয়োজনমতকন্ডেন্স মিল্ক ১/৪ কাপপানি ২ কাপব্রাউনি ১ টুকরাপ্রনালিঃ১.একটি হাড়িতে  ব্রাউনি বাদে সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চুলায় জাল দিতে হবে।২.ফুটে আসলে  নামিয়ে ছেকে নিতে হবে।৩.ছেকে নিয়ে গ্লাসে ঢালার আগে ব্রাউনি হাত দিয়ে ক্রাম্ব করে গ্লাসে দিয়ে সার্ভ…

  • |

    কাস্টার্ড ফিরনি

     কাস্টার্ড ফিরনি রেসিপিঃ উপকরণ: পদ্ধতি ১.  ডিমের কুসুম ২ টিচিনি ১ কাপডানো ক্রিম ১ টিনকর্নফ্লাওয়ার ১ চা চামচভেনিলা বা বাটার এসেন্স ১ চা চামচ পানি ১ কাপ পদ্ধতি ২.আধা ভাংগা চাল ১ মুঠচিনি ১ কাপতরল দুধ হাফ কাপমাওয়া ২ টে চামচবাদাম কুচি পরিবেশনের জন্য প্রস্তুতপ্রণালী: ১.প্রথমে হাড়িতে ফিরনির জন্য দুধ শুকিয়ে চাল ও চিনি দিয়ে ঘন…