কলার মোচা ভুনা

কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…

 

উপকরন:

 

কলার মোচা- ১টি

পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ

ঘন নারকেলের দুধ- ১ কাপ

আদা-রসুন বাটা- ১ চা চামচ করে

হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা চামচ করে

গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ

সরিষার তেল- ৩ টেবিল চামচ

নারকেল কুঁচি সামান্য

তেজপাতা ২টি

কাঁচামরিচ- ৪/৫টি

লবণ- পরিমাণ মতো

প্রনালি:

প্রথমেই কলার মোচা পরিষ্কার করে হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিতে হবে। এবার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে ১ কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, লবণ দিয়ে ভাল করে কষিয়ে বাটা কলার মোচা দিন। নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে রান্না করুন। কাঁচামরিচও দিয়ে দিন। ঘন ঘন নাড়তে হবে। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন। উপরে অল্প নারকেল কুচি ছড়িয়ে দিতে পারেন।

 

 

 

Similar Posts

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • |

    স্পেশাল দম কাচ্চি বিরিয়ানি রেসিপি

    দম কাচ্চি বিরিয়ানি এটি খুব জনপ্রিয় একটি খাবার আমাদের দেশে, ছোট বড় সবাই পছন্দ করে কাচ্চি বিরিয়ানি, আর এই খাবার টি খেতে সবাই ভিড় করেন বিভিন্ন রেস্টরেন্টে । কেমন হয় যদি আপনি নিজেই ঘরে বসেই এই খাবারটি রান্না করতে পারেন, মেহমান এলে বা বিশেষ কোন দিনে রান্না করে ফেলুন স্বুসাদু ও মজাদার কাচ্চি বিরিয়ানি। ভাবছেন…

  • টক মিষ্টি চিকেন কারি।

    চিকেন আমাদের প্রায় সবারই পছন্দ। চিকেন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। কিন্তু স্বাদে ভিন্নতা আনতে আজ দুপুরের খাবারের মেন্যুতে রাখতে পারেন প্রচলিত রেসিপিগুলো থেকে একটু ভিন্ন একটি রেসিপি ‘টক মিষ্টি চিকেন কারি’। আসুন জেনে নেই কিভাবে তৈরি করতে হয় সুস্বাদু এই খাবারটি। প্রয়োজনীয় উপকরণ: গাজর কিউব করে কাটা- ১ কাপ ক্যাপসিকাম বড় স্কয়ার…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • বিকেলের নাস্তায় ‘নুডলস সবজি রোল’

    ঝটপট নাস্তা হিসেবে আজকাল ভেজিটেবল রোলের চাহিদা দিন দিন বাড়ছে। সহজেই নানা ধরনের সবজি যোগ করা যায় তাই ভেজিটেবল রোল পুস্টির দিকে দিয়ে অনন্য, নুডলস সবজি রোল অনেক মজার।    আজ বিকেলের নাস্তায় থাকছে নুডলস ভেজিটেবল রোলঃ  চলুন আজ দেখে নেই বাচ্চাদের প্রিয়-অপ্রিয় মিশ্রণে তৈরি ‘নুডলস সবজি রোল। প্রথমে দেড় কাপ ময়দা, এক চিমটি লবণ, সামান্য তেল ও পরিমাণ…

Leave a Reply