ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরা

ত্বকের সুরক্ষা ও চুলের নানান ধরণের সমস্যা সমাধানের অন্যতম কার্যকরী একটি উপাদান হচ্ছে অ্যালোভেরা। অনেক প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পাকাপোক্তভাবে স্থান করে নিয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা পাতার জেল রুক্ষ, শুষ্ক, তৈলাক্ত সকল ধরনের ত্বকের সুরক্ষায় কাজ করে।
অ্যালোভেরা পাতা থেকে জেল বের করার নিয়মঃ
বাসায় অ্যালোভেরা পাতা থেকে খুব সহজেই জেল বের করে নিতে পারেন। প্রতিবার তাজা পাতা ব্যবহার করলে ফলাফল বেশি পাওয়া যাবে কিন্তু প্রয়োজনে এটা সংরক্ষণ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য।
১) খুশকি দূর করতে
খুশকি দূর করে চুল পড়া বন্ধ করতে কার্যকর অ্যালোভেরা জেল। গোসলের আধা ঘণ্টা আগে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ব্যবহার করুন কন্ডিশনার।
২) ব্রণ দূর করতে
ব্রণযুক্ত ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন। রাতে লাগিয়ে রেখে পরদিন ধুয়ে ফেলতে পারেন।
৩) ভ্রু ঘন করতে
প্রাকৃতিকভাবে ভ্রু ঘন করতে পারে অ্যালোভেরা জেল। ক্যাস্টর অয়েলের সঙ্গে এটি মিশিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন প্রতিদিন।
৪) ত্বক উজ্জ্বল করতে
উজ্জ্বল ত্বক পেতে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন নিয়মিত। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
৫) চুলের রুক্ষতা দূর করতে
প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে চুলের রুক্ষতা দূর করে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

Similar Posts

  • |

    পুরুষদের ত্বকের যত্নে সাবধানতা

    ব্যস্ত পুরুষরা ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। শোবিজ বা কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কামনীয়। নারীদের তুলনায় তারা কম সচেতন থাকেন বলেই অল্প বয়সে বুড়িয়ে যান। অনেকে মনে করেন, রূপচর্চা মেয়েলি ব্যাপার। নিয়ম মেনে রূপচর্চা করা অসম্ভব। ত্বকের জন্য ক্ষতিকারক জিনিসগুলো এড়িয়ে চললে ত্বক সুস্থ রাখা যায়।মেয়েদের মত পুরুষদের…

  • হাতের ত্বকের যত্নে ৩টি টিপস

    প্রচুর সময় এবং অর্থ খরচ করে আমরা মুখের ত্বক ভীষণ যত্নে রাখি। হাতের ত্বক নিয়ে কয়জন চিন্তা করি? অথচ হাতের ত্বকের ওপর দিয়েই যায় সবচাইতে বেশি ঝড়ঝাপটা। বয়সের ছাপটাও সবার আগতে হাতের ত্বকেই প্রকট হয়ে ওঠে। তাই একটু হলেও যত্নে রাখুন হাত। হাতের যত্ন নিতে ঘরেই ম্যাসাজ করে নিতে পারেন। নিচে হাতের ত্বকের যত্নে ৩টি…

  • সুন্দর ত্বকের জন্য বরফ

    রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া…

  • চিনি দিয়ে রূপচর্চা

    আমি চিনি গো চিনি তোমারে … গান শোনাচ্ছি না চিনির কথা বলতে গান টা কানে বাজলো । চিনি একটি খুব প্রয়োজনিয় খাদ্যদ্রব্য। চিনি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। রান্নায় ব্যবহার করা হয় চিনি। সেখানে নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না। সব রান্নাতেই বাড়তি স্বাদ আনতে চিনির কোন তুলনা নেই। চিনি খেতে গেলে কতই না হিসেব-নিকেশ। ছেলেবেলায়…

  • |

    শীতে নবজাতক শিশুর যত্ন

    নতুন মা হওয়া মোটেও সহজ কিছু নয়। রাতের পর রাত নির্ঘুম থেকে সন্তানকে বড় করতে হয়।শীতের সময় নবজাতকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় ভাইরাস ও সংক্রমণেরও ঝুঁকি থাকে। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হতে পারে আপনার শিশু। দুর্বল হয়ে পড়তে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা।  শীতে নবজাতকের কীভাবে যত্ন নেবেন নতুন মায়েদের জন্য দেওয়া…

  • রান্না নয়, এবার রুপচর্চা হবে মিষ্টি কুমড়ায়!

    নিশ্চয় শিরোনাম দেখে অবাক হয়ে গেছেন। অবাক হওয়ার মতো বিষয় হলে তো অবাক হওয়াটাই স্বাভাবিক। মিষ্টি কুমড়াকে সবজির আওতায় ধরা হয় এবং এটি খুবই পুষ্টিগুন সম্পন্ন একটি সবজি। তাহলে এটি খাদ্য হিসাবে গ্রহনযোগ্য সেটা সবাই জানলেও এটা জানে না যে রুপচর্চায় এর ব্যবহার হয়। এটি খাদ্য হলেও আপনি এটিকে ব্যবহার করতে পারেন আপনার ‘বিউটি রেসিপি’…

Leave a Reply