কাস্টার্ড স্নো বল
| |

কাস্টার্ড স্নো বলের মজাদার রেসিপি

কাস্টার্ড স্নো বলের মজাদার রেসিপিটি পাঠিয়েছেন ফারজানা আক্তার। উনি পেশায় শিক্ষক হলেও বিভিন্ন রকম রান্না করতে ভালবাসেন। 

উপকরণঃ

  • তরল দুধ ১ লিটার
  • কনডেন্স মিল্ক হাফ কাপ
  •  ডিম ২টি
  •  কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ
  •  ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ
  • চিনি স্বাদমতো
  •  লবণ এক চিমটি
  • সাজানোর জন্য বাদাম কুচি, চেরি কুচি ও আনারদানা

কাস্টার্ড স্নো বলপ্রণালীঃ

দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিন। ডিমের কুসুম, কাস্টার্ড পাউডার ও পানি মিশিয়ে নিন ভালোমতো। মিশ্রণটি ধীরে ধীরে ঢালুন দুধে আর অনবরত নাড়ুন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। আঁচ মৃদু রাখতে হবে। কনডেন্স মিল্ক, চিনি, লবণ ও ভ্যানিলা এসেন্স দিয়ে নেড়ে কিছুটা ঘন হলে নামিয়ে রাখুন। চুলায় ছড়ানো পাতিলে বেশি করে পানি দিয়ে জ্বাল দিন। বলক আসলে আঁচ মৃদু করে দিন। ডিমের সাদা অংশ বিট করে ফোম করে নিন। ছোট গোল চামচে সামান্য ঘি মাখিয়ে নিন। ডিমের ফোম থেকে অল্প করে নিয়ে গরম পানিতে ছাড়ুন। কিছুক্ষণ রেখে তুলে রান্না করা দুধের মিশ্রণে ছাড়ুন। খেয়াল রাখবেন যেন পানি না পড়ে। এভাবে সব বল ছেড়ে সাবধানে নেড়ে মিশান। ঠান্ডা হলে ওপরে বাদাম কুচি, ট্রুটি-ফ্রুটি, চেরি কুচিও আনারদানা দিন।

পরিবেশনঃ

ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার কাস্টার্ড স্নোবল।

রেসিপিদাতাঃ

নাম: ফারজানা আক্তার

Farzana-akter

পেশা: শিক্ষকতা

শখ: রান্নাবান্না, বইপড়া,  বাগান করা

 

Similar Posts

  • চিকেন মানচুরিয়ান

    উপকরণ : হাড় ছাড়া মুরগির মাংস পাতলা করে কাটা ২৫০ গ্রাম, আদাকুচি ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, রসুনকুচি ২ টেবিল-চামচ, ডিম ১টা, পেঁয়াজ মোটা কুচি আধা কাপ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সিরকা ১ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, টমেটো সস ৩ টেবিল-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল-চামচ, ময়দা ৩ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, স্বাদ লবণ আধা…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…

  • |

    চট্টগ্রামের মেজবানী মাংস

    উপকরণ : গরুর বিভিন্ন অংশের মাংস, কলিজা ও হাড় মিলিয়ে ৫ কেজি, পেঁয়াজকুচি ২ কাপ, আদাবাটা ৩ টেবিল-চামচ, রসুনবাটা ২ টেবিল-চামচ, লাল মরিচবাটা ৩ টেবিল-চামচ, জিরা গুঁড়া দেড় টেবিল-চামচ, ধনে গুঁড়া ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল-চামচ, সাদা তিলবাটা ১ টেবিল-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, সরিষা তেল আড়াই কাপ, মিষ্টি জিরাবাটা ১ চা-চামচ, রাঁধুনিবাটা ১ চা-চামচ,…

  • |

    নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী

    নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী   নার্গিসি কোপ্তা সবজি দম বিরিয়ানী রেসিপি উপকরণ ১, মুরগির কিমা ১ ১/২কাপ ২, দেশ মুরগির ডিম ৬টা(৫+১) ৩.পেয়াজ কুচি ৪ (১+৩)টেবিল‌ চামচ ৪. ধনেপাতা কুচি ১+২ টেবিল চামচ ৫.কাচা মরিচ কুঁচি ১/২চা চামচ+১ টেবিল চামচ ৬.লেবু রস  ১‌ টেবিল চামচ ৭.পানি ঝরানো টক দই ২টেবিল চামচ ৮.পেয়াজ বেরেস্তা ১কাপ+…

  • | |

    আমসত্ত্ব এবং টমেটোর খাট্টামিঠা

    আমসত্ত্ব এবং টমেটোর খাট্টামিঠা রেসিপিঃ উপকরণঃ ১.আমসত্ত্ব ১০০ গ্রাম (কেটে রাখা)  ২.টমেটো  ২ টা (মাঝারি আকার)   ৩.সরিষার তেল ৩ টেবিল  চামচ     ৪. শুকনো মরিচ ৩-৪ টে      ৫.পাঁচফোড়ন ১ চামচ      ৬.লবণ  -সাদমতো      ৭.চিনি -২ চা চামচ       ৮.হলুদ গুড়ো-১ /২ চামচ        ৯.কাঁচা মরিচ -২টি        ১০.কিসমিস -৭-৮ টি       ১১.পেঁয়াজ …

  • চিকেন ডালনা

    উপকরণ : চিকেন ৪-৫ টুকরা, মসুর/বুটের ডাল ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, তেল ও লবণ পরিমাণমতো।   প্রস্তুত প্রণালি : চিকেন টুকরাগুলো ভালোভাবে ধুয়ে নিন। চুলায় তেল গরম করে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে তাতে চিকেন টুকরা ছেড়ে দিন। একে একে আদা বাটা,…

Leave a Reply