কোঁকড়া চুলের যত্ন

কোঁকড়া চুলের সমস্যা সাধারণত সিল্কি চুলের চাইতে বেশী হয়ে থাকে । আর এই কারনেই কোঁকড়া চুলের জন্যই প্রয়োজন হয় বাড়তি যত্নের। যদি সঠিক যত্ন না নেও হয় তাহলে এর অভাবে কোঁকড়া চুল আরও শুষ্ক হয়ে যায়। কোঁকড়া চুলে প্রতিদিনই কন্ডিশনিং,-ময়েশ্চারাইজিং করার প্রয়োজন পড়ে । আর  এই জন্যই  কোঁকড়া চুলকে সুন্দর ও কোমল রাখতে সপ্তাহে ১ দিন  হেয়ার প্যাক লাগান। আর সঠিক নিয়মে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে । আসুন জেনে নিই, কোঁকড়া চুলের যত্নে ব্যবহারে কিছু প্যাক, যা আপনার কোঁকড়া চুলকে নরম ও মোলায়েম রাখতে সাহায্য করবে ।

 

১) ব্যবহার করুন ভিনেগার

বাজারের কন্ডিশনার ব্যবহার না করে চুলে ব্যবহার করতে পারেন  ভিনেগার । কোঁকড়া চুলে প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে এটি খুব ভাল কাজ করে থাকে । এটি চুলের খুশকিও দূর করে থাকে। ১-২ কাপ ভিনেগার, ১-২ কাপ পানির সাথে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এটি কন্ডিশনারের মত করে ব্যবহার করুন। ৪- ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চুল হয়ে উঠবে ঝলমলে ।

 

২) অ্যালোভেরা

অ্যালোভরা কোঁকড়া চুলকে উজ্জল ও নরম করতে সাহায্য করে বহুগুণ । আপনি চাইলে শুধু অ্যালোভরা জেলও  ব্যবহার করতে পারেন আবার যদি চান তাহলে অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। ২-৩ টেবিল চামচ নারকেল তেল, ৩- ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ২- ৩ টেবিল চামচ দই। সবগুলো উপাদান দিয়ে ভালো করে ১ টি  প্যাক তৈরি করে নিন। ২৫-৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি ব্যবহারে চুল হয়ে উঠবে সুন্দর  ও আপনার কোঁকড়া চুলকে করে তুলবে নরম।

 

৩) ডিম

কোঁকড়া চুলকে নরম ঝলমলে করতে ডিমের জুড়ি নেই। ডিম চুল নরম করার সাথে সাথে চুলে পুষ্টিও দিয়ে থাকে । ২ টি ডিমের সাদা অংশের সাথে ২-৩ টেবিলচামচ বাদাম তেল, ১ কাপ দই দিয়ে প্যাক তৈরি করে নিন। ২০- ৩০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে বা ঠান্ডা  বা দিয়ে শ্যাম্পু করে ফেলুন। নিজেই বুজতে পারবেন কতটা ঝলমলে হয়েছে ।

Similar Posts

  • |

    সুন্দর ঝলমলে চুল পেতে চান?

    সুন্দর ঝলমলে চুল পেতে কে না চান? রুক্ষ্ম আর বিবর্ণ চুল নিয়ে বিষণ্ণতায় ভোগেন অনেকেই। নানা রকম দামী শ্যাম্পু আর এটা ওটা ব্যবহার করেও মেলে না কাঙ্ক্ষিত ফল। তবে কী করবেন? করতে হবে ছোট্ট একটি কাজ। বদলে যাবে চুলের চেহারা। চায়ের লিকার থেরাপি – ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক…

  • চুলের যত্নে ডিমের ব্যবহার

    সবারই পছন্দ স্বাস্থ্যজ্জ্বল চুল । কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল বিভিন্ন  ক্ষতিগ্রস্ত হয়। সব সময় তো আর  চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না। তাই আমাদের সবারই উচিৎ সপ্তাহে ২-৩ দিন চুলের যত্ন নেওয়া দরকার। তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে যায়। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন…

  • চুল পড়া রোধ করবে ঘি

    খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য…

  • খুশকি দূর করার ঘরোয়া উপায়

    খুশকি একবার মাথার ত্বকে আক্রমণ শুরু করলে, তা বাড়তেই থাকে আর শীত কাল হলে তো কথায় নেই ।শীতের সময়ে বাড়ে খুশকির সমস্যা। চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশন খুশকি সমস্যার কারণ হয়ে থাকে।  শীতকাল ও মাত্রাতিরিক্ত দূষণের ফলে চুল পড়া ও খুশকির সমস্যা অন্য সময়ের চেয়ে বেশি দেখা দিয়ে থাকে। তাই  শীতের সময়ে…

  • |

    খুশকি সমস্যায় ভুগছেন ?

    রুপ চর্চার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই চুলের কথা ভুলে যাই। আর এতে অবহেলা অযত্নে চুলে খুশকি জন্মায়। যে কোন পার্টিতে খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই জানতে হবে খুশকির হাত থেকে প্রিয় চুল বাঁচানোর উপায়। কেন হয় খুশকি : অনেকেই ভাবেন শীতকালেই চুলে খুশকি হয়। তাই খুশকি নিয়ে ও অনেকের ভাবনা শেষ নেই।…

  • শীতে চুলের যত্নে ১০ টিপস

    শীতকালটি অন্য সব ঋতু থেকে আলাদা। এ সময় চুলের রূক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও রয়েছে কয়েকটি অযাচিত ঝামেলা, যা থেকে চুলকে রক্ষার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। শীতকালে চুলের যত্নে কয়েকটি টিপস   ১. আমাদের সবারই উচিৎ ভালো মানের একটি শ্যাম্পু ব্যবহার করা। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রতিদিন নয়…

Leave a Reply