মেয়েদের শারীরিক কিছু সমস্যা ও তার সমাধান

শৈশব থেকে কৈশোরে পা দিলে মেয়েদের কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। অজ্ঞানতা ও অসাবধানতার কারনে হতে পারে যেকোন কঠিন সমস্যা। আসুন যেনে নেই কিছু মেয়েলি সমস্যা ও তার থেকে মুক্তির উপায়।

অনিয়মিত মাসিক ও ঋতুস্রাব একটি মেয়েলি সমস্যা৷ মাসিক সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে হয়৷ অবশ্য কখনও কখনও দুই একদিন আগে পিছে হতে পারে৷ যদি ২১ দিনের আগে অথবা ৩৫ দিনের পর হয় তবে এটাকে অনিয়মিত মাসিক বলা হয়৷ যৌবনের প্রারম্ভে বা যৌবনের শেষ পর্যায়ে এরকম সমস্যা দেখা দেয়৷

 

যে কারনে হতে পারে ঃ

* স্ত্রী (ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন) হরমোনের ভারসাম্যের অভাবে
* জন্মনিয়ন্ত্রণ পিল হঠাৎ খাওয়া বন্ধ করলে
* জননাঙ্গের যক্ষা, গণোরিয়া, সিফিলিস, এইডস, ডায়াবেটিস প্রভৃতির কারণে হতে পারে৷
* সন্তান প্রসবের পর পরও এ সমস্যা দেখা দিতে পারে
* মানসিক কারণ
* হঠাত্ অস্বাভাবিক ওজন বৃদ্ধি
* রক্তস্বল্পতা

লক্ষণ

* মাসে ২/৩ বার মাসিক বা ঋতুস্রাব হতে পারে
* শুরু হওয়ার ১/২ দিন পরই শেষ হয়ে যায় এবং কয়েকদিন পর আবার শুরু হয়
* একনাগাড়ে অনেকদিন ধরে চলতে পারে
* কোনো কোনো সময় স্বল্পকালীন মাসিক দেখা যায় এবং পরবর্তীতে মাসিক শুরু হলে তা প্রায় ২/৩ মাস পর্যন্ত চলতে থাকে
* রক্তস্বল্পতা বা এনিমিয়া দেখা দিতে পারে
* ক্ষুধামন্দা ও শরীর দুর্বল বোধ হয়
* মেজাজ খিটখিটে ও অশ্বস্তি বোধ
* রুগ্নতা ও সাংসারিক অশান্তি দেখা দিতে পারে৷

জটিলতা

* সন্তান ধারণে অক্ষমতা বা বন্ধ্যাত্ব দেখা যেতে পারে
* অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হতে পারে
* টিউমার ও ক্যান্সারজনিত হলে সময়মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে মৃত্যুও হতে পারে

চিকিৎসা 

* রোগীকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে
* মানসিকভাবে আস্বস্ত হতে হবে
* রক্তস্বল্পতা দেখা দিলে রক্ত দিতে হবে
* পুষ্টিকর খাবার ও হালকা ব্যায়াম করতে হবে

পরামর্শ
* এ ধরনের উপসর্গ দেখা দিলে অস্থির না হয়ে ডাক্তারের পরামর্শ নিতে হবে৷
* রোগীকে মানসিকভাবে আশ্বস্ত করতে হবে৷

Similar Posts

  • আঞ্জিরের যত গুন

    আঞ্জির বা ডুমুরঃ আঞ্জিরবা ডুমুরের ইংরেজি নাম Ficus,Fig tree।  মোরাসিয়ে  গোত্রভূক্ত ৮৫০টিরও অধিক কাঠজাতীয় গাছের প্রজাতিবিশেষ।এ প্রজাতির গাছ, গুল্ম, লতা ইত্যাদিসম্মিলিতভাবে ডুমুর গাছ বা ডুমুর নামে পরিচিত। আঞ্জির বা ডুমুর ফলের নানা গুনঃ আঞ্জির বা ডুমুর এমন একটি ফল যা সবজি হিসেবে কমবেশী সবারই পরিচিত। অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা একটি ফলের নাম ডুমুর। গ্রাম অঞ্চলের…

  • |

    রোজায় ওজন নিয়ন্ত্রনের উপায়

      রোজায় ওজন নিয়ন্ত্রনের উপায় অনেকে ভাবেন রোজা রাখলেই ওজন কমে। আর তাই রোজা রাখেন ঠিকই, কিন্তু ভাঙার পর প্রচুর ভাজাপোড়া, তৈলাক্ত, ভারী ও মিষ্টি খাবার খেয়ে ফেলেন। আবার অনেকে ভাবেন সেহরি বাদ দিয়ে রোজা রাখলে হয়তো ওজন কমবে। এসব করলে আসলে ওজন কমে না।   বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে রোজা রেখে ওজন কমানোর কিছু পরামর্শ…

  • কিভাবে অপরাজিতার চা তৈরি করবেন?

    সকাল হোক বা  বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা- এককাপ চা ছাড়া সবকিছুই যেন ঠিক জমেই না। তাই চা পান আমাদের করতেই হবে। আমরা অনেকেই আছি  দুধ চা আর রং চায়ের সাথে পরিচিত এবং এর  বাইরে মাঝে মাঝে হয়তো  আমরা গ্রিন টি খেয়ে থাকি তবে দুধ চা বা রং চা খাওয়া আমাদের অভ্যাস বলেই আমরা অন্য কোন…

  • লাল মাংস খাওয়া ভালো নাকি খারাপ?

    ডাক্তাররা লাল মাংস খেতে নিষেধ করে দেন। কিন্তু লাল মাংসেই আবার আছে নানা পুষ্টিগুণ। তাহলে লাল মাংস খাওয়া ভালো নাকি খারাপ? এই প্রশ্ন আছে অনেকের মনেই। বিশেষ করে যারা মাংস খেতে খুব ভালোবাসেন, তাদের অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খায়। অতিরিক্ত লাল মাংস খাওয়া অবশ্যই ক্ষতিকর। কিন্তু পরিমিত পরিমাণে লাল মাংসের আছে বেশ কিছু উপকারিতা।…

  • লবঙ্গের যত গুণ

    লবঙ্গের সাথে আমরা কম বেশি সকলে পরিচিত। এর ইংরেজি নাম Clove এবং এর বোটানিকাল নাম: Syzygium aromaticum । ‘লবঙ্গ’তৈরি করা হয় গাছের ফুলের কুড়িকে শুকিয়ে।‘লবঙ্গ’ কে লং বলেও ডাকে অনেকেই।লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মসলার নাম। লবঙ্গ সাধাণত রান্নার সময় আমরা অনেকেই ব্যবহার করে থাকি। আজ আমরা লবঙ্গের কিছু গুনগুন সম্পর্কে জানবো । আমরা যদি প্রতিদিন সকালে…

  • যে কারণে সবার মাছ খাওয়া উচিত

    প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য আমাদের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান। একজন মানুষের সারাদিনের ক্যালরি চাহিদার ২০-৩০% প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসা উচিত। অনেকেই ভাবেন, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের ভাল উৎস মানেই কেবল মাংস। অথচ মাছ থেকে যে মাংসের সমান পুষ্টি পাওয়া যেতে পারে,অনেকে হয়ত এই ধারনাটি মানতে চান না।মাংস এবং মাছ দুটোই হল প্রথম…