মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. রুই মাছের মাথা ১টি ও মাছ ২-৩ টা  টুকরো

২. পেঁয়াজ কুঁচি দেড়  কাপ

৩. গরম মসলা ও তেজপাতা ১-২ টি

৪. এলাচ ১টি ও দারুচিনি ১ টুকরো

৫. কাঁচা মরিচ ২-৩টি

৬. মুগ ডাল ১ কাপ

৭. পোলাও চাল ৩-৪ টেবিল চামচ

৮. আদা বাটা ১-২ টেবিল চামচ

৯. রসুন বাটা ১ টেবিল চামচ

১০. হলুদ ১/২ চা চামচ

১১. লবণ পরিমানমতো

১২. মরিচ গুঁড়া ১-২ চা চামচ

১৩. টালা জিরা গুঁড়া ১-২ চা চামচ

১৪. কুসুম গরম পানি পরিমাণমতো

১৫. আস্ত কাঁচা মরিচ ২-৩টি

১৬. পেঁয়াজ কুঁচি ২-৩ টেবিল চামচ

১৭. ধনেপাতা কুঁচি পরিমান মত

১৮. তেল/ ঘি ১ কাপ

পদ্ধতি

প্রথমে মুগ ডাল একটি কড়াইয়ে ভাজে  নিন। তারপর  ১৫-২০ মিনিট ভেজে নেওয়া ডাল পানিতে ভিজিয়ে রাখুন। এবার  ডাল ও পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাছের মাথা ও টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ছাড়িয়ে নিন। তারপর  সঙ্গে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেঁজে তুলে রাখুন। মাছ ভাজা হলে তেলে এবার  গরম মসলা, পেঁয়াজ ও কাঁচা মরিচ দিন। পেঁয়াজ বাদামি রঙের হলে অল্প পানি দিন।

তারপর  এতে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ ও জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে এর মধ্যে ডাল ও পোলাও চাল দিয়ে  কয়েক মিনিট কষিয়ে অল্প পানি দিন। এর পর  পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে কড়াই টি  ঢেকে দিয়ে ৪-৫  মিনিট রান্না করুন। ৪-৫ মিনিট পর ডালের মধ্যে মাছের মাথা ভেঙে দিন। সব একসাথে  এবার কষিয়ে নিন। মাছের মাথা কষানো হলে কিছু পরিমান  করে পানি দিয়ে ঢেকে রান্না করুন। ঝোল মাখামাখা হলে উপরে ধনেপাতা ও আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে ঢেকে ৫-৬  মিনিট রান্না করুন। রান্না হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।

 

Similar Posts

  • টক মিষ্টি চিকেন কারি।

    চিকেন আমাদের প্রায় সবারই পছন্দ। চিকেন দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। কিন্তু স্বাদে ভিন্নতা আনতে আজ দুপুরের খাবারের মেন্যুতে রাখতে পারেন প্রচলিত রেসিপিগুলো থেকে একটু ভিন্ন একটি রেসিপি ‘টক মিষ্টি চিকেন কারি’। আসুন জেনে নেই কিভাবে তৈরি করতে হয় সুস্বাদু এই খাবারটি। প্রয়োজনীয় উপকরণ: গাজর কিউব করে কাটা- ১ কাপ ক্যাপসিকাম বড় স্কয়ার…

  • |

    সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

    এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই…

  • বিফ-ভেজিটেবল রোল

    বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল। উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের…

  • |

    ক্রীমি চিকেন টিক্কা মাসালা

    মজাদার ক্রিমি চিকেন টিক্কা মাসালার সহজ রেসিপি। প্রথম মেরিনেশনের জন্যঃ উপকরণঃ হাড় সহ চিকেন কিউব 1/2 কেজি টক দই 1/2 কাপ জিরে গুঁড়া 1 চা চামচ ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ আদা বাট 1/2 চা চামচ রসুন বাট 1/2 চা চামচ গরম মশলা 1/2 চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ মরিচ গুঁড়া 1/2 টেবিল…

  • |

    জনপ্রিয় এবং মুখরোচক চিকেন শর্মা

    বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং মুখরোচক একটি খাবারের নাম শর্মা। যেকোন ফাস্টফুডের দোকানে শর্মা প্রেমীদের ভিড় সবসময়ই লক্ষ্যকরার মতো। এটি মূলত মধ্যপ্রাচ্যের সুস্বাদু একটি খাবার। পিটা ব্রেডের ভেতর বিভিন্ন ধরণের মাংস যেমন ভেড়া, মুরগী, টারকি, বিফ ইত্যাদি দিয়ে তৈরী করা হয় এটি। একবার যারা এর স্বাদ পেয়েছেন, বার বার তা খেতে রেস্টুরেন্টে ছুটে যেতে তারা…

  • ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি

    ইলিশ মাছের ডিম এর স্বাদ তো আপনারা সবাই জানেন। ইলিশের ডিম ভুনা খেয়েছেন, কিন্তু ঝোল খেয়েছেন কখনো? ইলিশ মাছের ডিমের ঝোল রান্নার রেসিপি জেনে নিন আজকে। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুব মজাদার। উপকরণ: ইলিশ মাছের ডিম – ১ কাপ আলু – ৩টি মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ পেঁয়াজ কুচি – আধা কাপ রসুন…

Leave a Reply