|

হাঁড়ি কাবাব

উপকরণ : হাড়ছাড়া গরুর মাংস ১ কেজি, টকদই সিকি কাপ, কাঁচা পেঁপে বাটা বা কষ ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, ধনেবাটা ১ টেবিল-চামচ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জায়ফল ও জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ২টি, লেবুর রস ১ টেবিল-চামচ, পেঁয়াজ বেরেস্তা পৌনে এক কাপ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, চিনি আধা চা-চামচ, কাঁচা মরিচ ৬-৭টি।

 

 

 

প্রণালি : মাংস পাতলা করে কেটে সব বাটা মসলা ও দই দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রাখুন। চুলায় দেওয়ার আগে সেই মাংস লবণ ও পেঁপের কষ দিয়ে মাখান। তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে মাখানো মাংস, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে কষান। মাংস তেলের ওপর এলে লেবুর রস, কাঁচা মরিচ, জায়ফল-জয়ত্রি গুঁড়া, গরম মসলা গুঁড়া, বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামান।

Similar Posts

  • গ্রিল বিফ

    উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ।     প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ…

  • |

    তাক্কা

    উপকরণ : গরুর পেছনের রানের চাকা মাংস ১ কেজি, তেল আধা কাপ, লেবুর রস বা সিরকা ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আদা বাটা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ (মিহি স্লাইস) ১ কাপ, গরম মসলা বাটা ১ চা-চামচ।             প্রণালি : হাড় ও চর্বি ছাড়িয়ে মাংস ধুয়ে পানি…

  • বিফ বটি কাবাব

    উপকরণ : ১ কেজি বিফ, গরম মসলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনিয়া গুঁড়া ১ চামচ, লাল মরিচ গুঁড়া ২ চামচ, লবণ পরিমাণমতো, ডানো ক্রিম ২ চামচ, শুকনা মরিচ ভেজে গুঁড়া ১ চামচ, ড্রাই অনিয়ন পাউডার ১ চামচ, মাস্টার্ড পেস্ট আধা চামচ, মাস্টার্ড অয়েল আধা কাপ, দই আধা কাপ, আদা-রসুন পেস্ট ২ চামচ, পেঁপে…

  • | |

    চুইঝাল দিয়ে গরুর মাংস

     চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিঃ  উপকরণঃ ১. এক কেজি গরুর মাংস ২.  এক চা  চামচ ( পেঁপে বাটা , হলুদ - মরিচ - জিরা - গরম মশলা গুঁড়া) ৩. এক টেবিল চামচ ( আদা - রসুন বাটা) ৪. হাফ কাপ পেঁয়াজ বাটা ৫. এক কাপ পেঁয়াজ কুচি , ৬. ৫/৬ টা কাচা মরিচ ৭....
  • |

    সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

    এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই…

  • |

    কিমার দম বিরিয়ানি

    উপকরণ : খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি…

2 Comments

Comments are closed.