ঘরোয়া ভাবে ফর্সা হওয়ার উপায়

খুব কম খরচে ফর্সা হওয়ার উপায় জানতে কে না চায় ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সবাই  হতে চায়। এখন কার সময়ে সকল নারীরা একটু ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে ।  তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি হয়। কেননা বাজারজাত ক্রিমগুলিতে ব্যবহৃত রাসায়নিক দিনের পর দিন ত্বকের ওপর ব্যবহার করার ফলে ত্বক নষ্ট হয়ে যেতে থাকে এবং মুখের চামড়া দিন দিন পাতলা হয়ে যায়। এই কারণে নিজের ত্বককে আরো সুন্দর, উজ্জ্বল করতে চাইলে  প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

১) লেবু দিয়ে সুন্দর ফর্সা ত্বক

উপাদান :

পাতিলেবু ১ টি।

মধু  ১-২ চামচ

 

কিভাবে ব্যবহার করবেন?

  • একটি পাতিলেবু নিতে হবে ।
  • এবার লেবুটিকে কেটে সম্পুন রস বের করে নিন।
  • সেখান থেকে ২ চামচ লেবুর রস ১ চামচ পানি মেশান।
  • তারপর এই মিশ্রণটি ত্বকের দাগ ছোপ যুক্ত জায়গায় লাগান।
  • লেবুর রস মধুর সাথে সম পরিমাণে মিলিয়েও মুখে লাগাতে পারেন।
  • এটি ত্বক থেকে যাবতীয় ময়লা এবং রোদের পোড়া দাগ তুলতে সাহায্য করবে।
  • মিশ্রণটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করে তারপর পানি  দিয়ে ধুয়ে ফেলুন।

২) ত্বক ফর্সা করে তুলতে টমেটোর ব্যবহার

উপাদান

টমেটো  ২ টা

লেবুর রস ১-২  চা চামচ।

 

কিভাবে ব্যবহার করবেন?

  • ২টি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবার মিশ্রন থেকে টমেটোর রস বের করে নিতে হবে ।
  • এরপর পরিমাণমতো টমেটোর রস নিয়ে তার মধ্যে১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করবেন।
  • এবার মিশ্রণটি সারা মুখে লাগাবেন।
  • মিশ্রণটি মুখে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করবেন।
  • তারপর সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে নেবেন।
  • প্রতিদিন যদি গোসলের আগে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।তাহলে ভালো ফলাফল পাবেন।

৩) ত্বক ফর্সা করতে দইয়ের ভূমিকা

উপাদান:

 

টক দই : ২-৩ টেবিল চামচ
মধু : ১-২ চা চামচ

 

কিভাবে ব্যবহার করবেন?

  • প্রথমে টক দই আর মধু ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে।
  • তারপর প্যাকটি ত্বকে লাগানোর আগে ত্বক ভালভাবে পরিষ্কার করে পড়ে ত্বকে লাগাতে হবে ।
  • ১৫-২০ মিনিট প্যাকটি লাগিয়ে রাখুন।
  • অল্প শুকিয়ে এলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • আপনি চাইলে প্রতিদিন বা এক দিন পর পর এই প্যাকটি ব্যবহার করতে পারেন।
  • এটি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে সাহায্য করবে।

৪) গোলাপ জল দিয়ে ত্বককে ফর্সা করুন

উপাদান

গোলাপ জল –৩-৪ চামচ

তুলো – প্রয়োজন মতো

 

কিভাবে ব্যবহার করবেন?

  • প্রতিদিন গোলাপ জল তুলোর মধ্যে নিয়ে মুখটা পরিষ্কার করুন।
  • আপনি চাইলে দিনে ২ বার এটি ব্যবহার করতে পারেন।
  • গোসলের আগে কিংবা বাইরে থেকে ঘরে ফিরার পর গোলাপ জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিন।
  • এটি ত্বকের উপরিভাগে থাকা ময়লা গুলিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলে ত্বককে সতেজ কোমল অনুভূতি এনে দেই।

 

এই উপাদান গুলো ব্যবহারের ফলে আপনি ফর্সা হতে পারবেন কিন্তু একটু সময় লাগবে কারন এটি বাজারের প্রসাধনীর মত তাড়াতাড়ি ফর্সা করবে না । কিন্তু এটা বলতে পারি যে ত্বকের কোন ক্ষতি হবে না এই উপাদান গুলো ব্যবহারের ফলে আপনার ত্বক হয়ে উঠবে সতেজ , কোমল  ও উজ্জল।

Similar Posts

  • আলুর রসে রূপচর্চা

    শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। আলু দিয়ে আবার রূপচর্চা হয় না কি এটাই তো ভাবছেন ? তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।প্রতিদিন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক। ১) আলু ও লেবুর রস ১ চা চামচ আলুর…

  • | |

    রুক্ষ শীতে ত্বকের যত্ন

    শীত কালের জন্য কিছু জরুরি টিপস শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক, চুল ,হাত ও পায়ে পড়ে।  যার ফলাফল শুষ্ক ত্বক,রুক্ষ চুল,ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সমস্যা দূর করা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার ও বটে । যার ফলে শহরের এই কর্মব্যস্ত জীবনে সৌন্দর্য ধরে রাখা টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করে অল্প সময়ে…

  • শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে

    আমাদের দেশে শীতকালের রয়েছে আলাদা আমেজ। একইসঙ্গে শীতকালে সুস্থ থাকাটাও গুরুত্বপূর্ণ। সেজন্য শীতে ত্বক সুন্দর ও সজীব রাখতে চাই বাড়তি কিছু সতর্কতা। কারণ শীতের শুষ্কতা আমাদের ত্বককে করে তোলে রুক্ষ। ফলে ত্বকের লাবণ্য কমে যায়, এমনকি অনেক সময় ফাটলও দেখা দেয়। আসুন জেনে নিই, শীতের এই মৌসুমে কিভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি- পর্যাপ্ত পানি…

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

  • শীতে কেমন হবে ত্বকের যত্ন

    এই ব্যস্ত শহরে শীতের সকালে মিষ্টি রোদ আর ঠাণ্ডা বাতাসের ছোঁয়া সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও অন্য একটা কল্পনার রাজ্যে নিয়ে যায়। প্রায় এক বছর পর ফিরে আসা সকালের শিশির ভেজা ঘাস আর ঝরে পড়া শিউলি ফুলের সুগন্ধ যেন বিমোহিত করে রাখে সারাক্ষণ, প্রফুল্ল করে তোলে মন-শরীর। কিন্তু এই আবহাওয়া কি মানিয়ে চলতে পারবে আপনার…

  • গুঁড়া দুধে রুপচর্চা!

    ত্বকের যত্নে আমরা কত কিনা ব্যবহার করি। তবে এক্ষেত্রে কাঁচা দুধের ব্যবহার আদিযুগ থেকে চলে আসলেও কখনও গুঁড়া দুধ ব্যবহারের চিন্তা কি মাথায় এসেছে? না এসে থাকলে এবার মাথায় আনুন। সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু এক সঙ্গে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন দুটি উপাদান ভাল করে মিশে গেছে, তখন পেস্টটি মুখে লাগিয়ে কম করে…

Leave a Reply