চিংড়ি আমের ফ্রায়েড রাইস

উপকরণ : রোস্টেড কাজু বাদাম পৌনে ১ কাপ, বরবটি ১ ইঞ্চি টুকরা করে কাটা প্রয়োজনমতো, অলিভ অয়েল ৩ টেবিল চামচের একটু বেশি, বড় পেঁয়াজ কুঁচি ১টি, রসুন বাটা ৩ কোয়া, আদা বাটা ১ টেবিল চামচ, রেড চিলি ফ্লেক্স বা লাল মরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিংড়ি মাছ (বেছে নেওয়া) ২৫০ গ্রাম, মাখন ১ টেবিল চামচ, ধনে গুঁড়া টেলে আধা ভেঙে নেওয়া ২ চা-চামচ, বাসমতি চালের ঝরঝরে করে রাঁধা ভাত ৬ কাপ, সয়াসস ৩ টেবিল চামচ, তাবাস্কো সস ১ টেবিল চামচ, টমেটো টুকরা করে কাটা ১টি, পাকা আম ১ ইঞ্চি টুকরা করে কাটা দেড় কাপ, পুঁইশাক কুচি করে কাটা ১৫টি পাতা, লেবুর রস ২ টেবিল চামচ, স্বাদমতো।

 

 

প্রণালি : বাসমতি চালের ভাত ফ্রিজে রেখে দিন ৩-৪ ঘণ্টা। কড়াই মাঝারি আঁচে গরম করে ১ টেবিল চামচ তেলে পৌনে চা-চামচ লবণ দিয়ে বরবটির টুকরাগুলো ভেজে নিন। রোস্টেড কাজুবাদাম ও বরবটি একটি পাত্রে আলাদা করে রাখুন। এবার কড়াইয়ে আরও ১ টেবিল চামচ অলিভ অয়েল গরম করে পেঁয়াজ কুচি ও আধা চা-চামচ লবণ দিয়ে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে এলে আদা-রসুন বাটা, ধনে গুঁড়া ও রেড চিলি ফ্লেক্স দিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন এবং টস করুন। খেয়াল রাখতে হবে, যেন পুড়ে না যায়। এবার এতে আরও কিছু তেল ঢেলে কিছুক্ষণ নেড়ে অর্ধেক ঠান্ডা ভাত দিয়ে নাড়ুন। তারপর বাকি ভাত মিশিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। পাশের চুলায় ১ টেবিল চামচ মাখন ও এক চিমটি লবণ দিয়ে চিংড়ি মাছগুলো লালচে করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখুন। ভাত হলকা গরম হলে ২ টেবিল চামচ সয়াসস ও টমেটো দিয়ে নাড়ুন। ভাতের রং হলকা বাদামি হয়ে আসবে। টমেটো আধা ভাঙা বা নরম হয়ে যাবে। এবার ভাতে ভেজে রাখা বরবটি ও রোস্টেড কাজুবাদাম বাদে চিংড়ি মাছ ও পুঁইশাক দিয়ে নাড়ুন। তারপর লেবুর রস ও কিউব করে কাটা আম দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করুন। ২-৩ মিনিট পর ভাতের সঙ্গে আম ভালো করে মিশে গেলে লবণ দেখে নিয়ে নাড়ুন। অতিরিক্ত সয়াসস দেবেন না। নামিয়ে পাত্রে বেড়ে ওপরে বরবটি ও কাজাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন৷

Similar Posts

  • চিংড়ি খিচুড়ি

    উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।     প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে…

  • |

    ঝিঙে দিয়ে চিংড়ি

    বাজারে নতুন ঝিঙে উঠতে শুরু হয়েছে। আর চিংড়ি মাছ যে তরকারিতেই ব্যবহার করা হয়, তার স্বাদ ও ফ্লেভার অনেক বেড়ে যায়। এবার দেখে নিই ঝিঙে ও চিংড়ির চমৎকার একটি রেসিপি। উপকরণ বড় পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি করা চার কোয়া চিংড়ি মাঝারি সাইজ ৮ থেকে ১০টি ঝিঙে তিন-চারটি আলু ২ টি গাজর ১ টি হলুদ…

  • |

    কাঁচা কলা ও চিংড়ির ভর্তা

    কাঁচা কলা ও চিংড়ির ভর্তা রেসিপিঃ উপকরণঃ কাঁচা কলা–৪ টা পিয়াজ কুচি-১/২ কাপ কাঁচা মরিচ-৬-৭ টা শুকনা মরিচ-২-৩ টা চিংড়ি-২৫০ গ্রাম রশুন -৬-৭ কোয়া আদা কুচি  – অল্প লবন- স্বাদমতো ধনে জিরা ভাজা গুড়া-১/২ চা চামচ সর্ষের তেল ১/৪ কাপ ধনে পাতা-১/৪ কাপ প্রণালীঃ কাঁচা কলা সিদ্ধ করে চোচা সহ বেটে নিতে হবে। চিংড়ী লবন…

  • |

    চিংড়ী ভর্তা

    চিংড়ী ভর্তা রেসিপিঃ উপকরণঃ চিংড়ী :২ কাপ পেয়াজ কুচি : ২ টে.চা কাচামরিচ কুচি: ১ টে. চা ধনেপাতা কুচি লবণ : স্বাদ মত সরিষার তেল : ৩ টে.চা প্রণালিঃ মাঝারি সাইজের চিংড়ী বেছে ভালো করে ধুয়ে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন।এবার সিদ্ধ করা চিংড়ীর সাথে একে একে পেয়াজ কুচি,স্বাদ মতো লবন,কাচামরিচ কুচি,ধনিয়া পাতা সরিষার…

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

  • প্রন তন্দুরি

    উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, ঘি বা মাখন ২ চা চামচ,টক দই ২ চা চামচ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি গুঁড়া অল্প, বড় এলাচ ১ টি, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি– সামান্য,   প্রণালী…