চিংড়ি খিচুড়ি

উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।

 

 

প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে হবে। চিংড়িগুলো আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। চাল জল আধা সিদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। ঢাকনা খুলে পরিবেশন করুন।

Similar Posts

  • চিংড়ির মালাই কারি – খুলনা স্টাইল

    আজ আপনাদের দেখাবো খুলনার বিখ্যাত চিংড়ির মালাই কারি পস্তুত প্রণালী। আপনি কখনো খুলনায় বেড়াতে যেয়ে থাকলে এটি আপ্যায়নে অবশ্যই পেয়েছেন। উপকরণঃ ১। বাগদা চিংড়ি ১/২ কেজি ( আপনি গলদা বা অন্য চিংড়ি ব্যবহার করতে পারেন) ২। নারিকেল ১ টি ৩। তেল ৪ টেবিল চামচ ৪। হলুদ ১ চা চামচ ৫। জিরা বাটা ১ চা চামচ…

  • দই চিংড়ি

    উপকরণ : টক দই ১ কাপ, মাঝারি সাইজের চিংড়ি ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ৫-৬টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী ও তেল পরিমাণ মতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে…

  • | | |

    লাউ চিংড়ি রেসিপি

    লাউ চিংড়ি প্রয়োজনীয় উপকরণঃ ১. লাউ আধা কাজি একটু পাতলা টুকরো করে কাটা ২. কুচো/ছোট চিংড়ি এক কাপ ৩. সরষের তেল দুই টেবিল চামচ ৪. পেঁয়াজ কুচি আধা কাপ ৫. কাঁচা মরিচ ৭/৮ টি ৬. আদা-রসুন বাটা এক চা চামচ ৭. হলুদ মরিচ গুঁড়া এক চা চামচ ৮. লবণ, পানি প্রয়োজনমতো ৯. দুমুঠো কুচো ধনেপাতা…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

  • চিংড়ি আমের ফ্রায়েড রাইস

    উপকরণ : রোস্টেড কাজু বাদাম পৌনে ১ কাপ, বরবটি ১ ইঞ্চি টুকরা করে কাটা প্রয়োজনমতো, অলিভ অয়েল ৩ টেবিল চামচের একটু বেশি, বড় পেঁয়াজ কুঁচি ১টি, রসুন বাটা ৩ কোয়া, আদা বাটা ১ টেবিল চামচ, রেড চিলি ফ্লেক্স বা লাল মরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিংড়ি মাছ (বেছে নেওয়া) ২৫০ গ্রাম, মাখন ১ টেবিল চামচ, ধনে…