প্রন তন্দুরি

উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, ঘি বা মাখন ২ চা চামচ,টক দই ২ চা চামচ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি গুঁড়া অল্প, বড় এলাচ ১ টি, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি– সামান্য,

 

প্রণালী : চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে টক দই ও লবণ দিয়ে মাখিয়ে নিন। এবার একে একে আদা বাটা , রসুন বাটা , জিরা গুঁড়া , ধনে গুঁড়া , শুকনা মরিচের গুঁড়া , এলাচ দানা ও সামান্য চিনি দিয়ে ভাল করে মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট হতে দিন ।এক ঘণ্টা পর বাঁশের কাঠিতে চিংড়ি মাছগুলো গেঁথে অল্প ঘি মাখিয়ে প্যানে ভেজে নিন। দুই দিকই ভাল মতো ভাজবেন। তবে চিংড়ি মাছ বেশি রান্না করলে শক্ত হয়ে যায়। তন্দুর করা হয়ে গেলে নামিয়ে নিয়ে লেবুর রস ছড়িয়ে সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন। ওভেনে করতে চাইলে ১৮০ ডিগ্রিতে প্রি হিট করে ১০–১৫ মিনিট গ্রিল করে নিন।

Similar Posts

  • চিংড়ির বাটি চচ্চড়ি

    উপকরণ : চিংড়ি মাছ ১ কাপ (মাঝারি), নারকেলবাটা ২ টেবিল চামচ, সরিষাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ২টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ২-৩টি।     প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে একটি ঢাকনাযুক্ত স্টিলের বাটিতে দিয়ে প্রেশার কুকারে ভাপে সেদ্ধ করে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • |

    ঝিঙে দিয়ে চিংড়ি

    বাজারে নতুন ঝিঙে উঠতে শুরু হয়েছে। আর চিংড়ি মাছ যে তরকারিতেই ব্যবহার করা হয়, তার স্বাদ ও ফ্লেভার অনেক বেড়ে যায়। এবার দেখে নিই ঝিঙে ও চিংড়ির চমৎকার একটি রেসিপি। উপকরণ বড় পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি করা চার কোয়া চিংড়ি মাঝারি সাইজ ৮ থেকে ১০টি ঝিঙে তিন-চারটি আলু ২ টি গাজর ১ টি হলুদ…

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

  • |

    পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা

    পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা পালং শাক  খুবই উপকারি এবং মজাদার । শীতের সময় বেশি পাওয়া যায় এই শাক ,পালং শাকে প্রচুর আয়রন ও মিনারেল  আছে । পালং শাক ও চিংড়ি মাছের জুটি  টাও খুব দারুন । এখানে এমনই একটি রেসিপি দেওয়া হল যার নাম পালং শাক চিংড়ি দিয়ে ভাজা ভাত । উপকরণঃ রান্না…

  • |

    চিংড়ী ভর্তা

    চিংড়ী ভর্তা রেসিপিঃ উপকরণঃ চিংড়ী :২ কাপ পেয়াজ কুচি : ২ টে.চা কাচামরিচ কুচি: ১ টে. চা ধনেপাতা কুচি লবণ : স্বাদ মত সরিষার তেল : ৩ টে.চা প্রণালিঃ মাঝারি সাইজের চিংড়ী বেছে ভালো করে ধুয়ে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন।এবার সিদ্ধ করা চিংড়ীর সাথে একে একে পেয়াজ কুচি,স্বাদ মতো লবন,কাচামরিচ কুচি,ধনিয়া পাতা সরিষার…