chuijhal-hasher-narkeli-vuna চুইঝাল-হাসের-নারকেলি-ভুনা@chuijhal.com
|

চুইঝালে হাঁসের মাংসের নারকেলি ভুনা

চুইঝালে হাঁসের মাংসের নারকেলি ভুনা

 

রেসিপিঃ

 

উপকরণঃ

হাঁসের মাংস ১ কেজি

চুইঝাল ১০০ গ্রাম

নারকেল বাটা ১ কাপ

পেঁয়াজ কুঁচি ১.৫ কাপ

তেজপাতা ২ টা

রসুন বাটা ১.৫ টেবিল চামচ

আদা বাটা ১ টেবিল চামচ

জিরা বাটা  ১ টেবিল চামচ

ধনিয়া বাটা ১/২ টেবিল চামচ

মরিচের গুঁড়া ১ টেবিল চামচ

হলুদ গুঁড়া ১ চা চামচ

গরম মশলা গুঁড়া ১/২ চা চামচ

লবণ স্বাদ মত

তেল ১ কাপ

 

প্রণালিঃ

হাঁসের মাংস পছন্দ মত আকারে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা বাদামী করে ভাজতে হবে। এবার এতে তেজপাতা দিয়ে একে একে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা এবং নারকেল বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং লবণ দিয়ে ভুনে নিতে হবে। এবার এতে হাঁসের মাংস দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। চুইঝালের টুকরোগুলো মাংসে দিয়ে সামান্য গরম পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখতে হবে। মাংস সেদ্ধ হলে এবং মশলা মাংসের গায়ে লেগে আসলে চুলা বন্ধ করতে হবে।

 

chuijhal-hasher-narkeli-vuna চুইঝাল-হাসের-নারকেলি-ভুনা@chuijhal.com

 

পরিবেশনঃ

 

 

ডিশে মাংস সাজিয়ে গরম গরম ছিট রুটি অথবা সেয়াই সেদ্ধ পিঠার সাথে পরিবেশন করতে হবে।

 

রেসিপিদাতাঃ

 

 

নামঃ আঞ্জুমান আরা রোজীanjuman-ara-rosy আঞ্জুমান-আরা-রোজি@chuijhal.com

 

 

পেশাঃ ক্যাটারিং ব্যবসা

শখঃ নিত্যনতুন রান্না করা, বাগান করা

Similar Posts

  • | |

    কড়াই কেক

    কড়াই কেক রেসিপিঃ উপকরনঃ     ময়দা ১ কাপ , ডিম ৪ টা , বেকিং পাউডার  ১/২  চা চামচ , কোকো পাউডার ১ চা চামচ , তেল ১ কাপ , চিনি ১ কাপ ,  ভ্যানিলা এসেন্স ১ চা চামচ , ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ , লবণ স্বাদমত , পরিবেশনের জন্য চকলেট ও জেমস । প্রণালীঃ…

  • | |

    আমসত্ত্ব এবং টমেটোর খাট্টামিঠা

    আমসত্ত্ব এবং টমেটোর খাট্টামিঠা রেসিপিঃ উপকরণঃ ১.আমসত্ত্ব ১০০ গ্রাম (কেটে রাখা)  ২.টমেটো  ২ টা (মাঝারি আকার)   ৩.সরিষার তেল ৩ টেবিল  চামচ     ৪. শুকনো মরিচ ৩-৪ টে      ৫.পাঁচফোড়ন ১ চামচ      ৬.লবণ  -সাদমতো      ৭.চিনি -২ চা চামচ       ৮.হলুদ গুড়ো-১ /২ চামচ        ৯.কাঁচা মরিচ -২টি        ১০.কিসমিস -৭-৮ টি       ১১.পেঁয়াজ …

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…

  • |

    চুঁইঝালের হাঁসের মাংস

    চুঁইঝালের হাঁসের মাংস  চুইঝাল খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটি মশলা , মাছ বা মাংসের সাথে রান্না করা হয় যা খেতে খুবই সুস্বাদু ও অনেক গুনাগুন সম্পন্ন। আসুন জেনে নেই চুইঝাল হাঁসের রেসিপি । উপকরণঃ হাঁসের মাংস-১.১/২ কেজি, চুঁইঝাল-১০০ গ্রাম, নারকেলের দুধ-৩ কাপ, পেঁয়াজ বাটা-৩ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ টেবিল চামচ, জিরা…

  • |

    সাউদার্ন চিকেন      

    সাউদার্ন চিকেন            উপকরণঃ    ১.   চিকেন ( বুকের অংশ হাড় ছাড়া ) ১০ টুকরো ২.   আদা গুড়ো  ১/২  চা চামচ ৩.   রসুন গুড়ো  ১/২  চা চামচ ৪.   সাদা গোল মরিচের গুড়ো  ১/৪ চা চামচ ৫.   লবণ স্বাদমতো ৬.   ডিম  ১টি ৭.   ব্রেড ক্রাম  ৫০ গ্রাম ৮.   সয়াবিন তেল  ৫০০ মিলি   প্রণালীঃ  …