ilish-macher-achar
| |

ইলিশ মাছের আচার

ইলিশ মাছের আচার

ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি , ইলিশ  পোলাও আরও অনেক ভাবে রান্না করা যায় ।  তবে ইলিশের আচার এটা এক দমই  নতুন কিছু একটা যা  হয়ত  নতুনত্ব নিয়ে আসবে আসুন জেনে ইলিশ মাছের আচারের রেসিপি ।

উপকরনঃ 

  • মাঝারি সাইজের ইলিশ মাছ ১ টা – ৬০০ গ্রাম
  • পেয়াজ বড় -১০ টা
  • রসুন বড় -৬ টা
  • জিরা গুঁড়া , হলুদ – ১/২ করে
  • শুকনা মরিচের গুঁড়া – ১ চা চামচ
  • লবন স্বাদমত
  • সরিষার তেল পরিমান মত

প্রণালিঃ 

প্রথমে ইলিশ মাছ কেটে টুকরা করে ধুয়ে নিতে হবে।  তারপর কড়াইতে তেল গরম দিতে হবে।  এরপর মাছের টুকরা গুলো লবন হলুদ মাখিয়ে তেলের ভিতর ছাড়তে হবে।  এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে মাছ গুলো একটু কড়া বাদামি করে ভাজতে হবে।

 

এবার মাছ গুলো একটা পাত্রে তুলে রাখতে হবে।  এবার ঐ তেলের ভিতর পেয়াজ কুচি, রসুন কুচি দিয়ে অল্প আঁচে ভাজতে হবে হালকা বাদামি রং ধারন করা পর্যন্ত।  তারপর এতে শুকনো মরিচের গুঁড়া পরিমান মত দিতে হবে।সাথে লবন হলুদ পরিমান মত।

এরপর তুলে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে এবং সাথে ভাজা জিরা গুঁড়া উপরে ছিটিয়ে দিতে হবে ।  এবং সরিষার তেলের পরিমান একটু বেশি দিতে হবে যাতে পেয়াজ, রসুন, মাছ তেলে ডুবে থাকে।  খুব সহজেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের আচার।

ilish-macher-achar ইলিশ-মাছের-আচার@chuijhal.com

পরিবেশনঃ

এবার ডেকোরেশন এর পালা।  আপনার ইচ্ছা মত গাজর,  পেয়াজ,  রিং করে কেটে, কাঁচা মরিচ ধনিয়া পাতা,  শুকনো মরিচ ইত্যাদি দিয়ে সাজিয়ে নিন এবং পরিবেশন করুন খিচুড়ি অথবা ভাতের সাথে।

 

রেসিপিদাতাঃ

নামঃ  রেজোয়ানা রশিদ

rezowana-rashid রেজোয়ানা-রশিদ@chuijhal.com

পেশাঃ  ব্যবসা

শখঃ  রান্না করা, ঘুরে বেড়ানো

রেজোয়ানা রশিদ পেশায় একজন উদ্যোক্তা ,নিজ হাতে স্বাস্থ্য সম্মত আচার তৈরি করেন ও গ্রাহকের কাছে পৌঁছে দেন। রান্না  করতে তিনি খুব ভালোবাসেন ও খাওয়াতেও । এক মেয়ের মা তিনি , ছোট এই সংসার ও ব্যবসা নিয়ে খুব

Similar Posts

  • |

    কালাকান্দ

    কালাকান্দ মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা  বেশি হয়ে থাকে ।  মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির  কথা নিয়ে  হাজির  হয়েছি ।   মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে  কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয়…

  • |

    নারিকেলের দুধে হাঁসের মাংস

    নারিকেলের দুধে হাঁসের মাংস রেসিপিঃ     উপকরণঃ হাসের মাংস  -১ কেজি মাঝারি সাইজের লাল আলু-৭-৮টা( ২ টুকরো করা) তেল- এক কাপের চার ভাগের এক ভাগ পেয়াজ- কুচি—১/৪ কাপ পেয়াজ ছোট টুকরো–১ কাপ  রসুন বাটা—-১ টে.চা. রসুন কোয়া(দেশী)-১/২ কাপ আদা বাটা-২ টে.চা হলুদ গুড়া-১চা.চা মরিচ গুড়া-১ টে.চা ধনিয়া গুড়া—১ টে.চা জির গুড়া–১ টে.চা গরম মসলা (ছোট…

  • |

    চুইঝালে ছানার মুঠি ভুনা

    চুইঝালে ছানার মুঠি ভুনা চুইঝালে ছানার মুঠি ভুনা ? শুনতে খুব অবাক লাগছে ,তাই না ?  আলাদা ভাবে  দুইটি আমরা হয়ত অনেকেই খেয়েছি কিন্তু দুটি এক সাথে  কেমন হয় আসুন দেখে নেই । উপকরণঃ ক) মুঠির জন্যঃ ছানা ৫০০ গ্রাম, ময়দা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, জিরা…

  • মচমচে ফ্রেঞ্চ ফ্রাই-

    ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। কম সময়ে সহজেই ঘরে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায়। বিকালের নাস্তা আর চায়ের আড্ডায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জুড়ি নেই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজার একটি খাবার।   আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-   উপকরণ আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য…

  • বিফ-ভেজিটেবল রোল

    বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল। উপকরণ : গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের…

  • মজাদার ইলিশ পোলাও

    বাঙালিদের প্রথম পছন্দ ইলিশ মাছ। ইলিশের নাম শুনলে কার না জিভে জল চলে আসে! আর ভোজন রসিক বাঙালির পাতে এমন সময় ইলিশ না থাকলে যেন চলেই না। একই ইলিশের হাজার রকমের রান্না। সব রান্নাই সহজ এবং সুস্বাদু। তেমনই একটি মজাদার খাবার ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্নার রেসিপি উপকরণ : পোলাও এর চাল ৫০০ গ্রাম, ইলিশ…