tomato-bata--fish টমেটো-বাটা-মাছ@chuijhal.com
|

টমেটোর ঝোলে বাটা মাছ

টমেটোর ঝোলে বাটা মাছ

রেসিপিঃ
উপকরণঃ

মাছ ৫-৬ টা

টমেটো ফালি করে কাটা ৭-৮ টি

পেঁয়াজ কুচি ১/২ কাপ

আদা বাটা ১/২ চা চামচ

রসুন বাটা ১/২ চা চামচ

জিরা গুড়া ১/২ চা চামচ

লাল মরিচ গুড়া ১ চা চামচ

হলুদ গুড়া ১/২ চা চামচ

২-৩ টা কাঁচা মরিচ

পরিমানমত লবন

ধনেপাতা কুচি, তেল

পানি পরিমানমত

প্রনালীঃ

মাছ ভালো করে ধুয়ে হালকা লবন,মরিচ দিয়ে মেখে অল্প তেলে হালকা ভেজে নিতে হবে।মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে রং পরিবর্তন হওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে।এরপর একে একে আদা বাটা , রসুন বাটা , জিরা গুড়া , লাল মরিচ গুড়া , হলুদ গুড়া দিয়ে ভালো করে অল্প অল্প পানি দিয়ে  কষিয়ে নিতে হবে।কষানো হয়ে গেলে টমেটো ফালি দিয়ে আরও একবার কষিয়ে নিতে হবে।এরপর মাছ গুলো দিয়ে হালকা নেড়ে নিয়ে ১/২ কাপের মত পানি দিয়ে মাখা মাখা হলে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিতে হবে।

tomato-bata--fish টমেটো-বাটা-মাছ@chuijhal.com

পরিবেশনঃ

এই খাবারটি ৩ জন খেতে পারবে।গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন মজাদার এই মাছ।

রেসিপিদাতাঃ

নামঃফারহানা ইসলাম নিপা

farhana-islam-nipa ফারহানা-ইসলাম-নিপা@chuijhal.com

পেশাঃশিক্ষার্থী

শখঃরান্না করা ,ঘুরে বেড়ানো

নিজ সম্পর্কে কিছু কথাঃ আমি নতুন রান্না শিখছি , আমার রান্না করতে আর খাওয়াতে বেশি ভালো লাগে। আর ভালো লাগে মানুষের সাথে মিশতে।

Similar Posts

  • |

    চিংড়ি ও আলুর বরা

    চিংড়ি ও আলুর বরা চিংড়ি কে আমরা মাছ বললেও চিংড়ি কোন মাছ না তবে এটি খেতে খুব সুস্বাদু , আলুর সাথে চিংড়ি মাছের এই বরাটিও খুব মুখরোচক । আসুন জেনে নেই এই মুখরোচক রেসিপি টি । রেসিপিঃ  উপকরণঃ   ১. ছোট চিংড়ি মাছ ।  ২. আলু (৩/৪ টি) । ৩. লবণ (পরিমানমতো) । ৪. সয়া…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

  • |

    মাটন গ্লাসি

    মাটন গ্লাসি রেসিপিঃ উপকরণঃ খাসির মাংস -১কেজি টক দই-১/২ কাপ পেয়াজ বাটা -১/৪ কাপ আদা বাটা -২টেবিল  চামচ রসুন বাটা -১ টেবিল চামচ লাল মরিচ গুড়া -১ চা চামচ এলাচ -৪ টি দারুচিনি -২ টুকরো তেজপাতা -২টা লবন -স্বাদমত তরল দুধ-২ কাপ মাওয়া -১/৪ কাপ কাঠ বাদাম বাটা-১ টেবিল চামচ কাঠ বাদাম কুচি-১ টেবিল চামচ…

  • |

    পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা

    পেঁয়াজ কালিতে কালোজিড়া পাবদা  রেসিপিঃ উপকরন : পাবদা মাছ ১/২ কেজি নতুন পেঁয়াজ  কুচি: ১/২ কাপ পেঁয়াজ  কালি/ কলি :১/২ কাপ কালো জিড়া  : ১চা চামচ কাচা মরিচ ফালি : ৪ টা  টমেটো ফালি : ২টা  লবণ : স্বাদমত  ধনে গুড়া :১ চা চামচ  হলুদ গুড়া :১ চা চামচ  মরিচ গুড়া :৩ চা চামচ  সরিষা,…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…