|

শাপলার ঝাল দুই পদ

জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি-

শাপলার ঝাল ইলিশ  

উপকরণঃ

  •  ইলিশ মাছ ৬ টুকরা।
  • শাপলা ১ আঁটি।
  • পেঁয়াজ ১টি, কুচি করা।
  • হলুদগুঁড়া প্রয়োজন মতো।
  • মরিচগুঁড়া আধা চা-চামচ।
  • জিরাগুঁড়া ১ চা-চামচ।
  • কাঁচামরিচ ৭ থেকে ৮টি।
  • লবণ স্বাদ মতো।
  • তেল প্রয়োজন মতো।

 পদ্ধতিঃ

প্রথমেই শাপলার আঁশ ফেলে দুই ইঞ্চি করে কেটে নিন। একটি পাত্রে বেশি করে পানি নিয়ে চুলায় দিয়ে ফুটান।পানি ফুটে উঠলে হলুদগুঁড়া-সহ শাপলা দিয়ে দুতিন মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিন। পানি ঝরিয়ে ফেলবেন।

এভাবে ভাপিয়ে নিলে শাপলার সবুজ রং নষ্ট হয় না।

এবার প্যানে তেল গরম করে আগেই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশের টুকরাগুলো ছেড়ে দিয়ে হালকা করে ভেজে তুলুন। এই তেলেই পেঁয়াজকুচি সোনালি করে ভেজে প্রথমে মরিচগুঁড়া তারপর একে একে হলুদ ও জিরা গুঁড়া এবং লবণ দিয়ে একটু কষিয়ে তাতে শাপলা দিয়ে দিন।

এক মিনিট কষিয়ে গরম পানি ঢালুন পরিমাণ করে (মানে আপনি যতটুকু ঝোল রাখবেন)। এরপর ভাজা ইলিশগুলো দিয়ে, উল্টেপালটে কিছুক্ষণ রান্না করে কাঁচামরিচের ফালি বা আস্ত অবস্থায় ছেড়ে দিয়ে, তিনচার মিনিট রেখে নামিয়ে ফেলুন।

এই তরকারির ঝোল কিন্তু পাতলাই থাকবে।

শাপলা-চিংড়ির ঝাল

উপকরণঃ

  •  শাপলা ২ আঁটি (আঁশ ফেলে এক ইঞ্চি করে কাটা)।
  • ছোট চিংড়ি ২ মুঠ।
  • পাঁচফোঁড়ন আধা চা-চামচ।
  • পেঁয়াজ ১টি, কুচি করা)।
  • কাঁচামরিচ ৫ থেকে ৬টি (ফালি করা)।
  • হলুদ আধা চা-চামচ।
  • লবণ স্বাদ মতো।
  • তেল ২ টেবিল-চামচ।

পদ্ধতি

প্রথমেই শাপলার আঁশ ফেলে আধা ইঞ্চি করে কেটে ফেলুন। একটি পাত্রে বেশি করে পানি নিয়ে চুলায় ফুটতে দিন। পানি ফুটে উঠলে হলুদগুঁড়া দিয়ে শাপলা দুতিন মিনিট সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ফেলবেন।

এভাবে ভাপিয়ে নিলে শাপলার সবুজ রং নষ্ট হয় না।

প্যানে তেল গরম করে পাঁচফোঁড়ন দিন। ফুটে উঠলে পেঁয়াজকুচি দিয়ে হালকা ভেজে, আগেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িগুলো ভেজে ফেলুন।

 

ভাজা ভাজা হলে, শাপলা আর অল্প হলুদ দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিন। চুলার আঁচ বাড়িয়ে দিন। পানি শুকিয়ে গেলে, লবণ, কাঁচামরিচের ফালি আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • |

    কুয়াশা ঘেরা শীতে ধোয়া ওঠা জিলাপি

    জিলাপী, কে না পছন্দ করেন! মিষ্টি জাতীয় খাবারের কথা মনে আসলেই প্রথমেই জিলাপীর কথা মনে পড়ে। বাংলাদেশের প্রায় মানুষই জিলাপীর স্বাদ নিয়েছেন বলে আমি মনে করি। তেমন কঠিন কাজ নয়।জিলাপীর পার্ফেক্ট ও সহজ রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য । আশাকরি এই রেসিপি জিলাপী প্রেমী মানুষের ঘরে আলোড়ন তুলবে। প্রয়োজনীয় পরিমান ও উপকরনঃ  এক কেজি সাদা…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • |

    মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

    গরুর মাংসের সাথে মূলা মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি।  উপকরণঃ…

  • ফলের সালাদের রেসিপি এবং এর পুষ্টি তথ্য

    সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা আমরা বিভিন্ন ভাবে তৈরি করে থাকি। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো, পেয়াজ ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। তাই আজ আমরা জানবো ফল এর সালাদ সম্পর্কে। তার সাথে আরও জানবো এই ২ টি সালাদের পুষ্টি গুন সম্পর্কে। ফলের সালাদ উপকরণঃ আপেল…

  • মুরগীর মাংসের রেসিপি

    মাংসের মধ্যে মুরগীর মাংস সব চাইতে সুস্বাদু এবং সব চাইতে বেশি স্বাস্থ সম্মত আর আমাদের সবার কাছেই প্রিয়।আমরা  নিয়মিতই সবাই মুরগীর মাংস খেয়ে থাকি। আজকে আমরা ২টি সুস্বাদু মুরগীর মাংস রান্নার রেসিপি জানাবো। সব সময় একি ধরনের রান্না করা মাংস খেতে ভালো লাগে না তাই   খাবারের মাঝে মাঝে পরিবতন আনাটা জরুরী।   ১. ঝাল ফ্রাইজি…

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…