ভাতের মাড় দিয়ে রূপচর্চা

ভাতের মাড় দিয়ে রূপচর্চা

মাড় ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে।

২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও কপার এই ছয়টি উপাদান আবিস্কার করেছেন।

ভাতের মাড়কে ক্যালোরিসমৃদ্ধ সুষম খাবার বলে বিবেচনা করা যায়। ভাতের মাড় শুধু দেহের পুষ্টিতেই নয় সৌন্দর্য বৃদ্ধিতেও অনেক সহায়তা করে। হাতের কাছেই এতো সহজ উপায় থাকতে কেন বাইরের জিনিস কিনে টাকা খরচ করবো। তাই জেনে নিই কেন করবো ভাতের মাড়ের ব্যবহার-

 

১। ভাতের মাড় দিয়ে মুখ ধুলে, মুখ পরিষ্কার হয়।

২। মুখের ত্বকে যেই ছোট ছোট ক্ষত থাকে তা সাড়াতে ভাতের মাড় খুব উপকারী।

৩। ভাতের মাড় দিয়ে চুল পরিষ্কার করুন দেখবেন চুল অনেক উজ্জ্বল হবে।

৪। পানিতে ভালো করে মুখ ধুয়ে ভাতের মাড়ের মাঝে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে।

৫। ত্বককে ফর্সা করতে সাহায্য করে।

৬। ত্বকে ময়েশ্চেরাইজার এবং এন্টিঅক্সিডেন্টের কাজ করে এবং এতে অতিবেগুনী রশ্মি শোষণের ক্ষমতা রয়েছে।

৭। আমাদের ত্বকের উপর তামার প্রলেপ পড়ার প্রবণতা রয়েছে আর ভাতের মাড় সেটা গঠন করতে বাধা দেয়।

৮। ত্বকে হাইপার পিগমেন্টেশনে ও বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে।

৯। চালের প্রোটিন চুলের আগা ফাটা প্রতিরোধ করে চুলকে মজবুত করে নরম ও চকচকে করে।

১০। ভালো চালের তৈরি ভাতের মাড় দিয়ে দিনে ২ বার গোসল করলে ত্বকের বিরক্তিকর জ্বালা ও র‌্যাশ ভালো হয়ে যায়।

১১। যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তারা ভাতের মাড় তুলো দিয়ে ব্রণ আক্রান্ত স্থানে লাগালে তা অতি দ্রুত সেরে উঠে এবং ত্বকের লালচে ভাবও দূর করে।

১২। ত্বকের যেখানে চর্ম রোগ রয়েছে সেখানে ঠাণ্ডা ভাতের মাড় লাগাতে হবে। এভাবে নিয়মিত লাগালে লক্ষণীয় পরিবর্তন চোখে পড়বে।

১৩। ভাতের মাড়ের শ্বেতসার জাতীয় পদার্থ চর্মরোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকর।

 

তবে আপনি যখন ভাত রান্না করবেন, যতটুকু পানি সবসময় দেন তার থেকে একটু বেশি পানি দিবেন। এরপর ঠাণ্ডা হলে ভাতের মাড় আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করুন।

সূত্রঃ ইন্টারনেট

Similar Posts

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • ত্বকের যত্নে মসুরের ডালের ব্যবহার

    আমাদের প্রতিদিনই নানা কাজে সারাদিন বাসার বাইরে কাটাতে হয়। ফলে পরিবেশ দূষণের কারণে ত্বকের বারোটা বেজে যেতে সময় লাগে না। এমন পরিস্থিতিতে দিনের শেষে  ত্বককে পরিষ্কার না করলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়।  ত্বক সুন্দর রাখার জন্য ত্বকের  যত্নে আমরা কতো কি না ব্যবহার করি, কিন্ত তাতেও ত্বক নিয়ে সমস্যার কমতি নেই। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো…

  • রূপচর্চায় লেবু

    আমাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পূর্ণ টাই  নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। তাই প্রথমেই সকলের উচিৎ ত্বকের যত্ন নেওয়া । ঘরোয়া উপায় বললেই প্রথমে যে উপকরণ আমাদের সকলের মাথায় আসে তা হোল  লেবু।যেমন  উপটান থেকে শুরু করে ফেসপ্যাক, স্ক্রাব এমনকি লিপ স্ক্রাবার বানাতেও লেবুর প্রয়োজন অপরিসীম তা আমাদের কম বেশি সকলের জানা ।আমাদের শরীরের  রোগ প্রতিরোধে যেমন…

  • শীতকালে তৈলাক্ত ত্বকের যত্ন

    যাদের ত্বক তৈলাক্ত, তার মানে এই নয় যে শীতের দিনেও ত্বকে তেলতেলে  ভাব থাকবে। শীত কালে তৈলাক্ত ত্বকও রুক্ষ ও শুষ্ক হতে পারে, যদি ঠিক  উপায়ে যত্ন না নেয়া হয়। এইসব কারনেই ত্বকে ব্রণ বা কালো কালো ভাব দেখা দিতে পারে। তাই শীতেও তৈলাক্ত ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন নেওয়া।   আজ আমরা জানবো শীতে…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

  • শীতে ত্বকের যত্নে মধু

    বহু কাল  থেকেই মধুর গুণাগুণ বা উপকারিতা  প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। মধু যে শরীরের জন্য খুবই উপকারী, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে, মধু ত্বকের পক্ষেও খুবই উপকারী কাজ করে থাকে । শীতে শুষ্ক ত্বক নিয়ে অনেক কে বেশ সমস্যায় পড়তে হয়।মধুর যে শুধু স্বাস্থ্যগুণ আছে, এমন টা…