নরম খিচুড়ি

উপকরণ: সরু চাল ২ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ৩-৪টি, চুই ঝাল ৬ টুকরো, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ।

 

প্রণালি: চাল-ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরাতে দিন। এবার ঘি, পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ ছাড়া একটি সসপ্যানে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। অন্য একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে বেরেস্তা করুন এবং খিচুড়ি ঘন হয়ে এলে তা বেরেস্তার মধ্যে ঢেলে দিন। একটু নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…

  • |

    চিংড়ি খিচুড়ি

    উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো। প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে…

  • মুগ কলাই ডালের খিচুড়ি

    উপকরণ : চাল ১ কাপ, মুগ ডাল ১/২ কাপ, তেল ৪ টেবিল চামস, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, তেজ পাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, পানি ২ কাপ। প্রস্তুত প্রণালি : ওপরের সব…

  • বৃষ্টির দিনে খিচুড়ি কেন?

    বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো মুখে দেবো পান। বৃষ্টি মানেই আলাদা ভালোলাগা, বৃষ্টি মানেই অন্যরকম স্নিগ্ধতা। ‘জলের গান’ দলের গাওয়া এই গানে লেগে আছে তারই ছোঁয়া। অতিথি পরায়ণ বাঙ্গালি জাতি যেন এই উদাস বৃষ্টিতে বেশি করে কাছে পেতে চায় বন্ধুদের, অতিথিদের।…

  • সবজি খিচুড়ি

    উপকরণ: চাল দেড় কাপ, মুগ ডাল দেড় কাপ, গাজর ৩টা, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, আদাবাটা ২ চা-চামচ, মরিচ ৮-১০টা, দুধ ১ কাপ, হলুদ পরিমাণমতো।   প্রণালি: মুগ ডাল ভেজে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর মধ্যে আদাবাটা, মরিচ, হলুদ—সব দিয়ে ভেজে চাল ও ডাল ঢেলে দিন। হালকা ভাজা হলে গাজর ও মটরশুঁটি…

  • |

    নিরামিষ খিচুড়ি

    উপকরণ: ছোলার ডাল ২ মুঠ, মুগডাল ও পোলাওর চাল আধা পোয়া করে, কিশমিশ, নারকেলের চিকন টুকরা আধা কাপ, আদাবাটা, জিরা-হলুদ-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, তেল, লবণ, ঘি, কাঁচা মরিচ, তেজপাতা, চিনি, গোটা জিরা, এলাচি ও দারচিনি। প্রণালি: ছোলার ডাল হালকা সেদ্ধ করে নিন। মুগডাল ভেজে নিন। চাল-ডাল আলাদা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল ও ঘি…