নুডলস স্যুপ

উপকরণ: চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, সস ২ টেবিল চামচ।

 

প্রণালি: প্যাকেটের স্যুপ পানিতে গুলিয়ে চুলায় দিতে হবে। আলাদা পাত্রে তেল গরম করে মুরগির মাংস ও সব সবজি পর্যায়ক্রমে দিয়ে ভেজে নিন। এতে ফিশ সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটন্ত স্যুপে ঢেলে দিতে হবে। কিছুক্ষণ চুলায় রেখে বাকি উপকরণ দিয়ে নামাতে হবে।

Similar Posts

  • মিক্সড ভেজিটেবল স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, সবজি ৩/৪ কাপ, মুরগির মাংস অথবা চিংড়ি মাছ আধা কাপ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল…

  • থাই স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২…

  • চিকেন কর্ন স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ,…

  • গ্রিল্ড চিজ এন্ড ভেজিটেবল স্যুপ

    উপকরণ : টমেটো, মাঝারি ৬টি। গাজর ঝুরি আধা কাপ। বাঁধাকপি ঝুরি ১ কাপ। তেল ২ টেবিল-চামচ। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। তেজপাতা ১টি। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। দারুচিনি একটু বড় ২ টুকরা। লবঙ্গ ২টি। আস্ত গোলমরিচ ছেঁচা ৪টি। মটরশুঁটি সিদ্ধ আধা কাপ। টমেটো কুচি ১টি। চিনি আধা কাপ। পনির ঝুরি ৪ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।   পদ্ধতি :…

  • পাঁচমিশালি স্বচ্ছ স্যুপ

    উপকরণঃ ১। মুরগির স্টক ৪ কাপ ২। সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ ৩। কাজু বাদাম ৮-১০টি ৪। মাখন ১ টেবিল চামচ ৫। গাজর সেদ্ধ ২৫ গ্রাম ৬। ফুলকপি ২৫ গ্রাম ৭। বরবটি সেদ্ধ ২৫ গ্রাম ৮। টমেটো ১টি ৯। ধনেপাতা ১ টেবিল চামচ ১০। কাঁচামরিচ ৩-৪টি ১১। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ ১২। লবণ…

  • পাঁচমিশালি সবজির স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. বাঁধাকপি ১ মুঠো ৩. ফুলকপি ১ মুঠো ৪. গাজর আধা মুঠো ৫. বেবিকর্ণ ৩ টা ৬. চাইনিজ বাঁধাকপি ১ মুঠো ৭. মাশরুম টুকরো ২ টেবিল চামচ ৮. রসুন টুকরো ১ টেবিল চামচ ৯. লবণ পরিমাণমতো ১০. টেস্টিং লবণ আধা চা চামচ ১১. চিনি ১ চা চামচ ১২. ফিশ…