
টমেটো স্যুপ
স্যুপ / August 10, 2015 / zahidulislamjunnunমুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।
উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংসের মিহি কিমা আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, চিনি ১ চা চামচ, সিরকা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, টমেটো সস ২ কাপ (মুরগির হাড়ের সঙ্গে টমেটো কেটে সিদ্ধ দিতে হবে, পরে ছেঁকে নিতে হবে। ইচ্ছা হলে কাঁচামরিচও দেওয়া যায় গোল করে কেটে)।

প্রস্তুত প্রণালি : মাংসের কিমা সয়াসস মাখিয়ে রাখতে হবে ১০ মিনিট। কর্নফ্লাওয়ার স্টক দিয়ে গুলিয়ে নিতে হবে। গরম স্টক তেল লবণ মাখানো মাংস দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে, পরে কর্নফ্লাওয়ার, টমেটো সস, সিরকা, চিনি, টেস্টিং সল্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে।
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments