ত্বকের যত্নে মসুরের ডালের ব্যবহার

আমাদের প্রতিদিনই নানা কাজে সারাদিন বাসার বাইরে কাটাতে হয়। ফলে পরিবেশ দূষণের কারণে ত্বকের বারোটা বেজে যেতে সময় লাগে না। এমন পরিস্থিতিতে দিনের শেষে  ত্বককে পরিষ্কার না করলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়।  ত্বক সুন্দর রাখার জন্য ত্বকের  যত্নে আমরা কতো কি না ব্যবহার করি, কিন্ত তাতেও ত্বক নিয়ে সমস্যার কমতি নেই। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়ানো  সহ নানা সমস্যা সমাধান দিতে পারে মসুরের ডাল। ডালের কথা শুনে অবাক  হচ্ছেন,অবাক হওয়ার কিছু নেই । এবার হবে  মসুরের ডাল দিয়ে ত্বকের যত্ন!। একটু নিয়ম করে ব্যবহার করলেই মসুরের ডাল হতে পারে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির হওয়ার  কারণ।

 

ত্বকে যত্নে যা যা ভূমিকা মসুরের ডালের করে থাকে :

১) মসুরের ডাল ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে।
২) ত্বকের কালচে ভাব দূর করে থাকে ।
৩) ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখতে সাহায্য করে ।
৪) ত্বকের বলিরেখা দূর করে থাকে ।
৫) ত্বকের রঙ ফর্সা করে।
৬) ত্বকের লুকানো ময়লা পরিষ্কার করে একে বারে ।

যাদের ত্বকের বারোটা বেজে গেসে তারা ত্বকের  যত্নে সকল কিছু আপনি মশুরের ডালে পেয়ে যাবেন । কিন্তু এখন প্রশ্ন হতে পারে ত্বকে  কিভাবে এ ডাল আপনি  ব্যবহার করবেন।

 

চলুন জেনে নেয়া যাক কিভাবে ত্বকের যত্নে মসুরের ডাল ব্যবহার করবেন-

 

১।মসুর ডালের সাথে মধু মিশিয়ে একটি দারুণ ফেইসপ্যাক বানানো যায়। যাদের ত্বক  ড্রাই  তাদের জন্যে মসুর ডাল একটি ধারুণ ফেস প্যাক। মসুর ডালের সাথে মধু মিশয়ে এই প্যাক টি  ব্যবহার করলে এই প্যাক ত্বকের মৃতকোষ দূর হবে । প্যাক টি  আপনি যেভাবে বানাবেন তা হলো প্রথমে ১চা চামচ মধু আর মসুর ডাল বাটা নিবেন ১ চা চামচ। ভালোভাবে মিশিয়ে নিবেন। তার পরে ত্বক ভালো করে মুখে লাগাতে হবে। লাগিয়ে ১৫-২০  মিনিট রেখে ধুয়ে ফেলবেন ।

 

২। মসুর ডাল, টক দই আর বেসন দিয়ে একটি দারুণ ফেস প্যাক বানানো যায়  । অনেকে আছেন যারা চাই ত্বক ফর্সা করতে কিংবা ব্রণ থেকে দূরে থেকে ত্বকে  কে সুন্দর করতে তাদের জন্যে এই প্যাক টি বিশেষ কাজ করবে । এই প্যাক বানাতে আপনি প্রথমে  ১ চা চামচ  মসুর ডাল বাটা নিবেন আর সাথে ১ চা চামচ  টক দই আর ১ চা চামচ বেসন একসাথে মিশিয়ে নিন। চাইলে আপনি ১ চিমটি হলুদ গুঁড়া ও নিতে  পারেন। সব  গুলোর মিশ্রণ করে  পরিষ্কার ত্বকে লাগান। এরপর  শুকিয়ে গেলে ভেজা হাত দিয়ে ম্যাসাজ করে আস্তে আস্তে তুলে ফেলুন।  এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।

 

৩। মসুর ডালের মাধ্যমে হেয়ার রিমুভ করা সম্ভব । তবে একেবারে যে আপনার অবাঞ্ছিত লোম তুলে ফেলবে তা নয়। বরং আপনি যখন নিয়মিত ব্যবহার করবেন তখন  অবাঞ্ছিত লোম গুলো উঠা বন্ধ হয়ে যাবে আর কমে যাবে। আর সাথে ত্বকে উজ্জ্বলতা ও বাড়াবে। এই ফেস প্যাক বানাতে আপনি ১চা চামচ মসুর ডাল বাটা, মিহি করা ১চা চামচ চালের গুঁড়া আর ১চা চামচ বেসন এবং সাথে ৩-৪  আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে হবে । ১০-১৫ মিনিট পর শুকিয়ে এলে আস্তে আস্তে তুলে ফেলুন। তারপর মুখ ধুয়ে ফেলুন ।

 

 

 

Similar Posts

  • রুপচর্চায় মসুরের ডাল

    সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।   মসুর ডাল ও মধুর প্যাকঃ  এক চা চামচ মধু…

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • ব্রণ দূর করার উপায়

    একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে…

  • শীতেকালে ফেস মাস্কে এ কোন কোন উপাদান থাকা একান্ত জরুরী

    শীত আর রুক্ষতা হাত ধরাধরি করে চলে। তাই এই সময়ে বিশেষ যত্ন নেয়া খুব  প্রয়োজন, তা না হলেই ত্বক আর্দ্রতা হারাতে শুরু করবে এবং সেই সাথে বাড়বে সময়ের আগেই বলিরেখা পড়ার আশঙ্কা। বিশেষ করে যাঁদের দিনের বেশিরভাগটাই শীতাতপনিয়ন্ত্রিত অফিসে কাটে, তাঁদের ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে সামান্য কারণেই। তাই সময় থাকতেই সাবধান হওয়া উচিত। শীতের দিনে…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে শীতে ত্বকের সমস্যা বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা থাকবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তরে, সেই এপিডারমিসে এ সময় আদ্রতার পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাকে আর্দ্রতায়…

  • শীতে ত্বকের যত্নে মধু

    বহু কাল  থেকেই মধুর গুণাগুণ বা উপকারিতা  প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। মধু যে শরীরের জন্য খুবই উপকারী, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে, মধু ত্বকের পক্ষেও খুবই উপকারী কাজ করে থাকে । শীতে শুষ্ক ত্বক নিয়ে অনেক কে বেশ সমস্যায় পড়তে হয়।মধুর যে শুধু স্বাস্থ্যগুণ আছে, এমন টা…

Leave a Reply