|

বাহারি শুটকির ভর্তা

শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই ।

উপকরণ ঃ

দুই রকম শুঁটকি- দেড় কাপ

পিঁয়াজ- বড়ো- ২টি

রসুন- বড়ো ২টি

শুকনামরিচ- ৭-৮টি

কাঁচামরিচ- ৪-৫টি

হলুদ গুঁড়া- সামান্য

লবণ- স্বাদমতো

ধনেপাতা- ইচ্ছা

প্রণালী ঃ

-শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য হলুদ-লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন।

-সেদ্ধ করা পানি শুকিয়ে ফেলুন।

-শিল-পাটায় মিহি করে শুঁটকি বেটে নিন। শুকনামরিচ টেলে রাখুন।

-পিঁয়াজ-রসুন একটু মোটা কুচি করে টেলে নিন।

এবার বেটে রাখা শুঁটকির সাথে অন্যান্য সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। -গরম ভাতের সাথে পরিবেশন করুন।

Similar Posts

  • ফলি মাছের কোপ্তা

    দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফলি মাছের কোপ্তা। উপকরণ ফলি মাছ মাঝারি ২ টা পেঁয়াজ কুঁচি ১/২ কাপ কাচামরিচ কুঁচি ১/৪ কাপ ধনেপাতা কুঁচি ১/৪ কাপ নারকেল বাটা ১/৩ কাপ আদা-রসুন বাটা ২ টেবিল চামচ হলুদ গুঁড়া ১.৫ চা…

  • আচার সংরক্ষণের উপায় কি?

    এখন কাঁচা আমের সময়। এসময় আমরা অনেকেই আমের নানা রকম আচার তৈরি করবো। সারা বছর নানা রকম খাবারের সাথে আচার খেতে ভালোই লাগে। কিন্তু অনেকেই দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারেন না। কারো আচারে ছত্রাকের আক্রমন হয়। কারো আচারে আবার গন্ধ হয়ে যায়। আজ এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চুইঝাল। সাধারণত টক জাতীয় ফলে পানি...
  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ

    যারা ডায়েট করেন, তাঁরা সকালের নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ খেতে পারেন। বাসায় বসে খুব সহজে ভিন্ন স্বাদের এই স্যুপ তৈরি করতে জেনে নিন, কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর আলুর স্যুপ। উপকরণ আলু মাঝারি সাইজের ছয়টি গাজর কুচি দুটি ধনেপাতা কুচি সামান্য পানি আট কাপ পেঁয়াজ কুচি একটি মাখন চার টেবিল চামচ ময়দা ছয়…

  • |

    মজাদার প্রন বিরিয়ানি রেসিপি

    প্রণ বিরিয়ানিঃ উপকরণঃ চালের জন্য ঃ বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ দারচিনি ১ টি লবন ১/২ চা চামচ লবঙ্গ ৪/৫ টি এলাচ ৪/৫ টি * ১ লিটার পানি গরম করে তাতে আস্ত গরম মশলা আর লবন দিন। পানি ফুটে উঠলে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা চাল ঢেলে দিন। চাল ফুটে উঠলে পানি ঝরিয়ে আলাদা…

  • বুটের ডাল দিয়ে মাংস রান্না

    জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি রেসিপি হল বুটের ডাল দিয়ে মাংস রান্না। এই খাবারটি সবারই খুব পছন্দের। কিন্তু অনেকেই ছোলা বুট দিয়ে মাংস রান্না করার সঠিক পদ্ধতি জানেন না। তাই এই রেসিপিটি অনুসরণ করে খুব সহজেই বুট দিয়ে মাংস রান্না করতে পারেন। উপকরণ: গরু অথবা খাসির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, লং ৬ থেকে…